Advertisement
নতুন সেমিস্টারের চাপে জীবনটা কি পুরোনো নোকিয়া ফোনের মতো? চার্জ আছে কিন্তু নেটওয়ার্ক নাই?তাহলে পড়াশোনার ব্যস্ততা থেকে একটু বেরিয়ে চোখ বন্ধ করে ভাবা যাক। আচ্ছা, যদি হঠাৎ ফিরে যাওয়া যেত সেই ২০০০ দশকের দিনগুলোতে, তাহলে কেমন হতো!
যে সময়ে নাটক-টেলিফিল্ম মানেই ছিল অন্যরকম এক আবেশ, সেই সময়ের গান, সাজ, আড্ডা আর মঞ্চের উচ্ছ্বাস, সবকিছু যদি একসঙ্গে ফিরে আসত, কেমন হতো?
সেই নস্টালজিয়াতেই এবার ইকোনমিক্স কালচারাল ক্লাব (ECC) আয়োজন করতে যাচ্ছে ‘2000's Eve’, যেখানে বর্তমানের ব্যস্ততার মাঝে ফিরে পাওয়া যাবে দুই হাজারের দশকের এক টুকরো সময়। থাকছে গান, নাচ, আবৃত্তি, র্যাম্পসহ আরও অনেক চমক!
আর এই ফিরে দেখা যেমন পুরোনোদের জন্য একরাশ নস্টালজিয়া, তেমনই আমাদের নতুন ছোট্ট বন্ধুদের জন্য হতে যাচ্ছে ECC-র জগতে প্রথম পা রাখার এক সুন্দর উপলক্ষ। হ্যাঁ, ১০৫, তোমাদেরই বলছি! তোমাদের স্বাগত জানাতে এরই সঙ্গে আসছে এমন এক আয়োজন, যেখানে তোমরাও পাবে নিজের প্রতিভা মঞ্চে তুলে ধরার সুযোগ।
তোমার ভেতরেও যদি লুকিয়ে থাকে কোনো Closeup1 কিংবা Marks Allrounder-এর তারকা, তবে তৈরি হয়ে যাও। খুব শিগগিরই আসছে জমজমাট ECC Talent Hunt!
পুরোনো দিনের আমেজ, নতুন মুখের উচ্ছ্বাস আর একসঙ্গে তৈরি করা কিছু নতুন স্মৃতি, সব মিলিয়ে দেখা হবে ‘2000's Eve’-এ।
ততদিন চোখ রাখো ECC-র পর্দায়।
আমাদের মূহুর্তগুলো বন্দী হোক ECC-র ক্যাসেটে!
তারিখ: ৮ই অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৬
সময়: দুপুর ২ ঘটিকা
স্থান: মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তন, সামাজিক বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
Advertisement
Event venue
Muzaffar Ahmed Chowdhury Auditorium, Snackbar, ঢাকা, বাংলাদেশ, Dhaka, Bangladesh
Tickets