Advertisement
আরণ্যক নাট্যদল প্রযোজনা ৪০রাঢ়াঙ (The Distant Drum)
রচনা ও নির্দেশনাঃ মামুনুর রশীদ
স্থানঃ এক্সপেরিমেন্টাল থিয়েটার হল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি
তারিখঃ ২৭ অক্টোবর, ২০২৬, মঙ্গলবার
সময়ঃ সন্ধ্যা ৭টা
টিকিট বুকিং ০১৭১০৮৮৪৯৬৪
নাটক প্রসঙ্গে:
‘রাঢ়াঙ’ একটি সাঁওতালী শব্দ যার অর্থ দূরাগত মাদলের ধ্বনিতে জেগে ওঠার আহ্বান। ভারতীয় উপমহাদেশে ঔপনিবেশিক ব্রিটিশের বিরুদ্ধে যারা প্রথম সশস্ত্র প্রতিরোধে রুখে দাঁড়ায় তারা সাঁওতাল। ১৭৮৪ সালে হাজারীবাগ জেলার কালেক্টর ক্লিভল্যান্ডকে হত্যার মাধ্যমে এর সূত্রপাত। তারপর ১৮৫৫ সালে সিধু, কানু, চাঁদ ও ভৈরবের নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ এক ঐতিহাসিক প্রতিরোধ। যার পরবর্তী অধ্যায় সর্বভারতীয় প্রতিরোধ ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ। এ অঞ্চলের আদিবাসীদের ভূমির অধিকারের লড়াইয়ে সাঁওতালদের অবদান একটি কিংবদন্তিসম উপাখ্যান। ভারত বিভক্তির পর ইলা মিত্রের নেতৃত্বে নাচোলের কৃষক আন্দোলনে সাঁওতালদের ভূমিকা আজও সংগ্রামী কৃষক ও আদিবাসীদের অধিকার আদায়ে লড়াইয়ে একটি আলোকবর্তিকা। ২০০০ সালে স্বাধীন বাংলাদেশের নওগাঁয় আলফ্রেড সরেনের নেতৃত্বে ভূমির জন্য লড়াই ও আলফ্রেড সরেনের আত্মত্যাগ, সাঁওতালদের এই দীর্ঘ সংগ্রামের বিশাল উত্তরাধিকারকে মঞ্চে তুলে ধরার প্রয়াসই রাঢ়াঙ।
Advertisement
Event venue
বাংলাদেশ শিল্পকলা একাডেমী সেগুনবাগিচা, ঢাকা বাংলাদেশ, তানভির জেনারেল ষ্টোর, ঢাকা, বাংলাদেশ, Dhaka, Bangladesh
Tickets