#StayHappening
Wed, 28 Oct, 2026 at 10:00 am UTC+06:00

5th DIUDS Interdepartment Debate Competition 2026

  • Satarkul, Badda, Dhaka, Dhaka Division, Bangladesh · Dhaka
Dhaka International University Debating Society- DIUDS Publisher / Host Dhaka International University Debating Society- DIUDS
Share
5th DIUDS Interdepartment Debate Competition 2026
Advertisement
৫ম DIUDS আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬
থিম: Reignite The Legacy
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (DIUDS) আয়োজন করতে যাচ্ছে ৫ম DIUDS আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিতর্কপ্রেমী শিক্ষার্থীদের অংশগ্রহণে যুক্তি, চিন্তা, বিশ্লেষণ ও বুদ্ধিবৃত্তিক চর্চার এক প্রাণবন্ত মঞ্চ তৈরি করাই এই আয়োজনের লক্ষ্য।
এবারের আয়োজনের প্রতিপাদ্য— Reignite The Legacy। বিতর্কের ঐতিহ্যকে নতুন উদ্যমে জাগিয়ে তোলা এবং যুক্তিনির্ভর চিন্তার চর্চাকে আরও এগিয়ে নেওয়াই আমাদের প্রত্যাশা।
প্রতিযোগিতার ফরম্যাট
ফরম্যাট: এশিয়ান পার্লামেন্টারি (AP)
অংশগ্রহণকারী দল: ৩২টি
প্রতি দলে: ৩ জন বিতার্কিক
প্রতিযোগিতার রাউন্ড
গ্রুপ পর্ব
কোয়ার্টার ফাইনাল
সেমিফাইনাল
ফাইনাল
প্রতিযোগিতার সময়সূচি
২৮ অক্টোবর ২০২৬: গ্রুপ পর্ব ও কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে।
সেমিফাইনাল ও ফাইনাল: তারিখ খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
অংশগ্রহণের যোগ্যতা
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো নিজ নিজ বিভাগের প্রতিনিধিত্ব করবে। দল গঠন ও নির্বাচন সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে সম্পন্ন হবে।
যারা অংশগ্রহণ করতে পারবে না:
১. ৪র্থ DIUDS আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় সেমিফাইনালে উত্তীর্ণ দলের সদস্যরা।
২. DIUDS-এর সিনিয়র এক্সিকিউটিভরা।
প্রতিযোগিতার পূর্বপ্রস্তুতি
প্রতিযোগীদের প্রস্তুতি আরও সমৃদ্ধ করতে মূল প্রতিযোগিতার আগে আয়োজন করা হবে একটি বিশেষ বিতর্ক কর্মশালা। এতে প্রতিযোগিতার ফরম্যাট, যুক্তি নির্মাণ ও উপস্থাপন, বিশ্লেষণ, কৌশল এবং প্রয়োজনীয় বিতর্ক-দক্ষতা নিয়ে প্রস্তুতি দেওয়া হবে।
প্রাইজমানি ও পুরস্কার
এবারের প্রতিযোগিতায় থাকছে সর্বমোট ৫০,০০০ টাকার প্রাইজমানি।
চ্যাম্পিয়ন দল: ৩০,০০০ টাকা
রানার্স-আপ দল: ১৫,০০০ টাকা
স্পিকার অব দ্য টুর্নামেন্ট: ৫,০০০ টাকা
এছাড়াও প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য থাকবে সার্টিফিকেট এবং চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের জন্য থাকবে ট্রফি ও সার্টিফিকেট।
রেজিস্ট্রেশন আপডেট
রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। মোট ৩২টি দল নিয়ে এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। নতুন করে নিবন্ধনের সুযোগ আপাতত বন্ধ।
নিজের বিভাগের প্রতিনিধিত্ব করুন
যুক্তির মঞ্চে নিজের চিন্তা তুলে ধরুন, প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করুন এবং বিতর্কের ঐতিহ্যকে নতুন প্রজন্মের হাতে এগিয়ে নিন।
Reignite The Legacy.
আয়োজনে
Dhaka International University Debating Society (DIUDS)
“সহস্রাব্দের শৃঙ্খল ভাঙো যুক্তির বাণে,
অগ্নিশিখার প্রদীপ জ্বালো আঁধার প্রাণে।”
যোগাযোগ
সাজ্জাদ হায়দার শ্রাবন
প্রেসিডেন্ট, DIUDS
০১৮৫৬৫০৫৮০৩
মো. আল-আরাফাত
ভাইস প্রেসিডেন্ট (অ্যাডমিন ও ইভেন্টস), DIUDS
০১৬১০০৩১০৩০
রাশেদ ইসলাম সোহান
জেনারেল সেক্রেটারি (ভারপ্রাপ্ত), DIUDS
০১৭০৭৯১০৬১৬
সুমাইয়া মীম
অর্গানাইজিং সেক্রেটারি, DIUDS
০১৭৮৩-৯৯৪৪৮২
Advertisement

Event venue

Satarkul, Badda, Dhaka, Dhaka Division, Bangladesh

Tickets
Concerts, fests, parties, meetups — all the happenings, one place.

Discover more events by tag

Ask AI if this event suits you

Keep the plans coming

More events in Dhaka

Dilnawaz

Wed, 28 Oct at 07:00 am Bangladesh Shilpakala Academy

Dhaka is happening.

See everything else that’s on — concerts, markets, comedy and more.