#StayHappening
Tue, 10 Nov, 2026 at 10:00 am UTC+06:00

"৭৫ বরণে ৭২"🎸 পরিসংখ্যান বিভাগ

  • Tsc Auditorium, University of Dhaka · Dhaka
Statistics 72 Publisher / Host Statistics 72
Share
"\u09ed\u09eb \u09ac\u09b0\u09a3\u09c7 \u09ed\u09e8"\ud83c\udfb8 \u09aa\u09b0\u09bf\u09b8\u0982\u0996\u09cd\u09af\u09be\u09a8 \u09ac\u09bf\u09ad\u09be\u0997
Advertisement
কিছু সুর কখনো হারিয়ে যায় না, কিছু গল্প সময়ের পাতায় অমলিন থেকে যায় চিরদিন। রুপালি গিটারের মূর্ছনা, কফি হাউসের আড্ডা, ক্যাসেটের ফিতায় জমে থাকা গান আর চিঠির ভাঁজে লুকিয়ে থাকা অনুভূতি, সব মিলিয়ে নস্টালজিয়ার এক মায়াজাল, যেখানে স্মৃতিরা আজও জীবন্ত, আর প্রতিটি গল্পে খুঁজে পাওয়া যায় এক টুকরো সোনালি তারুণ্য।
হাজারো প্রতিকূলতা পেরিয়ে, অদম্য আকাঙ্ক্ষা আর বুকভরা স্বপ্ন নিয়ে যে নবীনদের পথচলা শুরু, তাদের আগামীর সম্ভাবনাকে ভালোবাসায় বরণ করে নিতে প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ। থিওরি আর ডিস্ট্রিবিউশনের ভিড়ে কাটানো চেনা দিনগুলো থেকে এক দিনের বিরতি নিয়ে, পুরোনো দিনের মায়া আর নতুন দিনের স্বপ্নকে এক সুতোয় গেঁথে, বিভাগজুড়ে রচিত হতে চলেছে এক প্রাণচঞ্চল, রঙিন ও উৎসবমুখর অধ্যায় 'নবীনবরণ ২০২৬'
আগামী ১০ই নভেম্বর, ২০২৬ ইং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের নবীন ব্যাচ Regressia-75 কে বরণ করে নিতে চলেছে Quantile-72।
আড়ম্বরপূর্ণ, উৎসবমুখর এই আয়োজনে পরিসংখ্যান বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, সকল ছাত্রছাত্রী, অগ্রজ, প্রাক্তন শিক্ষার্থী এবং বিভাগের সকল শুভাকাঙ্ক্ষীকে জানাই সাদর আমন্ত্রণ।
🎸 রুপালি গিটারের সুরে, চলো নবীন বহুদূরে 🎶
#৭৫বরণে৭২
সার্বিক বিবরণ :
তারিখ : ১০ই নভেম্বর, ২০২৬ ইং, মঙ্গলবার;
স্থান : টিএসসি মিলনায়তন,ঢাকা বিশ্ববিদ্যালয়
আয়োজনে : Quantile-72
Advertisement

Event venue

Tsc Auditorium, University of Dhaka, Shahbagh,Dhaka, Bangladesh

Tickets
Concerts, fests, parties, meetups — all the happenings, one place.

Ask AI if this event suits you

Keep the plans coming

More events in Dhaka

Dhaka is happening.

See everything else that’s on — concerts, markets, comedy and more.