#StayHappening
Thu, 29 Oct, 2026 at 10:00 am to Sat, 31 Oct, 2026 at 06:00 pm UTC+06:00

4th DCCC National Cultural Fiesta - 2026

  • Dhaka College Campus, Dhaka. · Dhaka
Dhaka College Cultural Club - DCCC Publisher / Host Dhaka College Cultural Club - DCCC
Share
4th DCCC National Cultural Fiesta - 2026
Advertisement
"পুরানো সেই দিনের কথা
ভুলবি কিরে হায়,
ও সেই চোখের দেখা,প্রাণের কথা
সে কি ভোলা যায়?"
দৃষ্টিপটের আড়াল থেকে যেন প্রতিভাসিত হয় এক অন্য বাংলা - শরতের কাশফুলে ঢাকা নদীর পাড়, বাউলের একতারা, নকশিকাঁথার গল্প আর মাটির গন্ধে ভরা জনপদ। কালের পরিক্রমায় পরিবর্তন এসেছে জীবনের গতিতে, কিন্তু নাগরিক সমাজের স্মৃতির বাতায়নে আজও অমলিন হয়ে আছে সেই সোনালী দিনগুলো স্মৃতি রোমন্থন করতে গিয়ে অবচেতন মনে কত মানুষেরই না কল্পনায় ভাসে দরজার বিপরীত পাশে কলহাস্যে দাঁড়িয়ে আছে তাদের ফেলে আসা সময়!
সেই সময়, যখন গ্রামের রাতগুলো জেগে থাকতো উঠোনের গল্প-আড্ডায় মানুষ জেগে থাকতো অঞ্চলভেদে ভাওয়াইয়া, ভাটিয়ালী, গম্ভীরার সুরে, মঞ্চের যাত্রাপালায়। সেই সময়,যখন মাটির কলস, বাশের কুলো আর কাঠের ঢেঁকি শুধু প্রদর্শনীর বস্তু ছিলোনা, ছিলো নিত্য ব্যবহারের বস্তু।সেই সময়, যখন বৈশাখী মেলায় নাগরদোলা আর বায়োস্কোপের উন্মাদনা ছিলো।
সময়ের পরিবর্তনে বিলীন হয়ে যাওয়া শব্দগুলোকে স্মরণ করে,বাঙালির চিরায়ত সাংস্কৃতিক উপাদানসমূহকে হৃদয়ে ধারণ করে ঢাকা কলেজ কালচারাল ক্লাব আপনাদের আমন্ত্রণ জানাচ্ছে "৪র্থ ডিসিসিসি জাতীয় সাংস্কৃতিক উৎসব ২০২৬"এর আঙিনায়।
উৎসবের সাজসজ্জা আর পরিবেশনার মাধ্যমে আমরা বার্তা দিতে চাই "আমাদের শেকড়,আমাদের শক্তি"।
চারদিনব্যাপী উৎসবে হারানো দিনের প্রদর্শনী আর পরিবেশনার সাথে থাকছে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের জন্য অজস্র প্রতিযোগিতা।
অবিভক্ত বাংলায় উচ্চশিক্ষার পথিকৃৎ প্রতিষ্ঠান, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের বহু দিকপালের স্মৃতিধন্য ঐতিহ্যবাহী ঢাকা কলেজে চিরায়ত বাঙালি সংস্কৃতির উপাদানসমুহের সাথে বর্তমান সময়ের সাংস্কৃতিক উপাদানসমূহের অনবদ্য মেলবন্ধনে অনুষ্ঠিত হতে যাওয়া ৪র্থ ডিসিসিসি জাতীয় সাংস্কৃতিক উৎসবে আপনাদের স্বাগতম।
৪র্থ জাতীয় সাংস্কৃতিক উৎসব ২০২৬ এর বিস্তারিত -
উৎসবের তারিখ : ২৯ অক্টোবর - ৩১ অক্টোবর ২০২৬
উৎসবের স্থান: ঢাকা কলেজ।
প্রতিযোগিতার ক্যাটাগরিসমূহ-
ক্যাটাগরি 'ক'-নিম্ন মাধ্যমিক (ষষ্ঠ -অষ্টম)
ক্যাটাগরি 'খ' - মাধ্যমিক (নবম - দশম শ্রেণি)
ক্যাটাগরি 'গ' - উচ্চমাধ্যমিক (একাদশ-দ্বাদশ শ্রেণি & এইচএসসি ২০২৬)
• অনলাইন প্রতিযোগিতাসমূহের তালিকা ও ক্যাটাগরিসমূহ) :
১.কবিতা লিখন (খ,গ)
২.ছোটগল্প লিখন(খ,গ)
৩.বই পর্যালোচনা(খ,গ)
৪.চলচ্চিত্র পর্যালোচনা (খ,গ)
৫.‌ ফটোগ্রাফি-ডিএসএলআর + মোবাইল (খ,গ)
৬.‌ এআই আর্ট (খ,গ)
(উল্লেখ্য, অনলাইন প্রতিযোগিতাসমূহ "একক")
•অফলাইন প্রতিযোগিতাসমূহের তালিকা :
১.কুইজ ও অলিম্পিয়াড (একক)
ক. আখতারুজ্জামান ইলিয়াস স্মারক সাহিত্য অলিম্পিয়াড (খ,গ)
খ. সাধারণ জ্ঞান অলিম্পিয়াড (ক,খ,গ)
গ. বাংলা বানান কুইজ (গ)
ঘ. কুইজ ব্যাটেল- উন্মুক্ত (সিগনেচার সেগমেন্ট)
কুইজ ও অলিম্পিয়াড: (দলীয়)
ক. বইভিত্তিক কুইজ (খ,গ)
খ. পপ কালচার কুইজ(খ,গ)
গ. বাংলা চলচ্চিত্র বিষয়ক কুইজ(খ,গ)
ঘ. এ্যানিমে কুইজ(খ,গ)
২.সঙ্গীত (একক) :
ক.‌ রবীন্দ্রসঙ্গীত (ক,খ,গ)
খ. নজরুল সঙ্গীত(ক,খ,গ)
গ. লোকসংগীত(ক,খ,গ)
ঘ. দেশাত্মবোধক সঙ্গীত(ক,খ,গ)
ঙ. আধুনিক সঙ্গীত(ক,খ,গ)
৩.যন্ত্রসঙ্গীত (উন্মুক্ত)
৪.একক নৃত্য
ক. শাস্ত্রীয় নৃত্য (ক,খ,গ)
খ. লোকনৃত্য (ক,খ,গ)
গ. আধুনিক নৃত্য (ক,খ,গ)
দলীয় নৃত্য (উন্মুক্ত)
ক. লোকনৃত্য
খ. আধুনিক নৃত্য
৫.বাচিক শিল্প সংক্রান্ত (একক) :
ক. কবিতা আবৃত্তি (ক,খ,গ)
খ. শুদ্ধপাঠ (ক,খ,গ)
গ. ধারাবাহিক গল্প বলা (ক,খ,গ)
ঘ. বাংলা উপস্থিত বক্তৃতা (ক,খ,গ)
ঙ.ইংরেজি উপস্থিত বক্তৃতা (ক,খ,গ)
৬.মঞ্চকলা (একক) :
ক. একক অভিনয় (ক,খ,গ)
খ. স্টাইল ফিউশান (উন্মুক্ত)
★সাবেকি
★আধুনিক
গ. বারোয়ারী বিতর্ক (উন্মুক্ত)
ঘ. বিটবক্স ব্রল (উন্মুক্ত)
মঞ্চকলা (দলীয়)-উন্মুক্ত
ক. নাটক/ থিয়েটার
খ. সনাতনী বিতর্ক (আয়োজক কর্তৃক আমন্ত্রিত দলসমূহের অংশগ্রহণে)
৬.অঙ্কন ও প্রদর্শনী (একক)
ক.নির্ধারিত চিত্রাঙ্কন (ক,খ,গ)
৭.অঙ্কন ও প্রদর্শনী (দলীয়)
ক. দেয়ালিকা - উন্মুক্ত
৮." If you were" শীর্ষক ইংরেজি প্রবন্ধ রচনা (খ,গ)
৯. UNO (খ,গ)
রেজিস্ট্রেশন ফি :
বিস্তারিত তথ্য ইভেন্ট পেজে প্রকাশিত হবে।
For Any Further Quaries-
Equity Head :
Walid Hassan Rahim
President, DCCC
WhatsApp: +880 1322-851330
Email: [email protected]
Facebook Id: https://www.facebook.com/share/1BH9nWGLuR/

Co-ordinator
A B M Rubayet Shafi
Vice President, DCCC
Whatsapp: +880 1746-035690
Email: [email protected]
Facebook id: https://www.facebook.com/share/19YnoTDAnf/
Co-ordinator:
Protyoy Nandi
General Secretary, DCCC.
Whatsapp: +880 1896-311314
Email: [email protected]
Facebook Id: https://www.facebook.com/protyoynandi.19

Head of segment management and Olympiad:
MD Ryan Islam
Joint Secretary (Cultural Affair's), DCCC.
Whatsapp: +880 1621-354420
Email: [email protected]
Facebook id: https://www.facebook.com/share/192Eqfuf8e/
Advertisement

Event venue

Dhaka College Campus, Dhaka., New Market, Nilkhet,Dhaka-1205, Dhaka, Bangladesh

Tickets
Concerts, fests, parties, meetups — all the happenings, one place.

Ask AI if this event suits you

Keep the plans coming

More events in Dhaka

LUMEN Season 1

Wed, 28 Oct at 10:00 am 74/A, Green Road, Dhaka, Dhaka Division, Bangladesh

Family Runners 15K Run 2026

Fri, 30 Oct at 06:00 am Hatirjheel Amphitheatre - হাতিরঝিল এম্ফি থিয়েটার

Dhaka is happening.

See everything else that’s on — concerts, markets, comedy and more.