Advertisement
শর্টস পরেই মেট্রোতে উঠি!রবিবার সকালে রানিং কোচ সাজ্জাদ হোসেন তার ট্রেনিং শেষ করে স্বাভাবিক রানিং পোশাক -টি-শার্ট ও শর্টস পরে ফার্মগেট মেট্রো স্টেশনে যান।
প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, তার পোশাককে “অশালীন” বিবেচনা করে তাকে পুলিশ থামায়, জিজ্ঞাসাবাদ করে এবং প্রায় ৪০ মিনিট অপেক্ষায় রাখে। অথচ মেট্রোরেলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, মেট্রোরেলে চলাচলের জন্য কোনো নির্দিষ্ট ড্রেস কোড নেই।
এই ঘটনার প্রতিবাদে আমরা খুব সহজ একটি কাজ করতে চাই-
আমরা আমাদের স্বাভাবিক রানিং পোশাক পরেই একসঙ্গে উপস্থিত হব।
রানার, অ্যাথলেট, সাইক্লিস্ট, জিমগোয়ার—এবং যারা মনে করেন স্বাভাবিক স্পোর্টসওয়্যার পরার কারণে কাউকে হয়রানি করা বা গণপরিবহন ব্যবহারে বাধা দেওয়া উচিত নয় - বাইকে এই শান্তিপূর্ণ আয়োজনে আমন্ত্রণ।
- আপনার রানিং শর্টস পরুন
- টি-শার্ট পরুন
- একসঙ্গে আসুন
- মেট্রোতে উঠুন
এটি কোনো বিশৃঙ্খলা তৈরির আয়োজন নয়।
এটি একটি শান্তিপূর্ণ নাগরিক প্রতিবাদ - স্বেচ্ছাচারী হয়রানির বিরুদ্ধে, স্পষ্ট নিয়মের দাবিতে, এবং যাত্রীদের প্রতি সম্মানজনক আচরণের পক্ষে।
কোনো কিছু নিষিদ্ধ হলে তার স্পষ্ট, লিখিত নিয়ম থাকা উচিত।
স্পোর্টসওয়্যার স্বাভাবিক - দৌড়ানো স্বাভাবিক - শর্টসও স্বাভাবিক
🏃 রানিং গিয়ারে আসুন
🚇 একসঙ্গে দাঁড়াই
📍 ফার্মগেট মেট্রোরেল স্টেশন, ঢাকা
সমস্যা শর্টসে নয়, সমস্যা হয়রানিতে!
Advertisement
Event venue
Farmgate Metro Rail Station - ফার্মগেট মেট্রোরেল স্টেশন, Khamar bari, Farmgate ,Dhaka, Bangladesh
Tickets