#StayHappening
Fri, 04 Dec, 2026 at 09:00 am to Sun, 06 Dec, 2026 at 11:59 pm UTC+06:00

সপ্তম বিজয় বিতর্ক উৎসব ২০২৬

  • বিজয় একাত্তর হল,ঢাকা বিশ্ববিদ্যালয়। · Dhaka
Bijoy Ekattor Hall Debating Club - BEHDC Publisher / Host Bijoy Ekattor Hall Debating Club - BEHDC
Share
\u09b8\u09aa\u09cd\u09a4\u09ae \u09ac\u09bf\u099c\u09df \u09ac\u09bf\u09a4\u09b0\u09cd\u0995 \u0989\u09ce\u09b8\u09ac \u09e8\u09e6\u09e8\u09ec
Advertisement
❝ গণতন্ত্রের সুবর্ণ ফসল হোক নাগরিক কণ্ঠের তৃপ্তিবোধ ❞
“বিতর্কে হোক পরমতসহিষ্ণুতার বিপ্লব” — এই মূলমন্ত্রকে ধারণ করে পথচলা বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয়, মুক্তবুদ্ধির চর্চার এক সদা প্রজ্বলিত মশালে পরিণত হয়েছে। রূপ নিয়েছে বিতর্কচর্চার এক তীর্থাঙ্গনে। বাংলাদেশের ১৯৭১ সালের মহান বিজয়কে উদ্‌যাপন করার লক্ষ্যে এই বিতর্ক ক্লাব প্রতি বছর আয়োজন করে থাকে বিজয় বিতর্ক উৎসব, যা ইতোমধ্যেই বাংলাদেশের বিতার্কিক ও বিতর্কপ্রেমীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
ষষ্ঠ বিজয় বিতর্ক উৎসবের বৈতরণী পেরিয়ে এবার আমরা এসে দাঁড়িয়েছি সপ্তম বিজয় বিতর্ক উৎসব ২০২৬-এর দ্বারপ্রান্তে।
যে ভাষায় আমরা কথা বলি, তা মায়ের কাছ থেকে পাওয়া। জন্মের পর থেকেই দেশের কাছে আমাদের নানা দাবি তৈরি হয়; সেসব দাবিই আমাদের অধিকার। গণতন্ত্র আমাদের নিজেদের ভাষায় সরকারের কাছে অধিকার চাইতে, ইনসাফ প্রতিষ্ঠার দাবি জানাতে এবং তা নিশ্চিত করার জন্য সোচ্চার হতে সক্ষম করেছে। আমাদের কাছে অধিকার চাওয়ার সুযোগই গণতন্ত্রের সোনালী ফসল। যে ফসল নাগরিক কণ্ঠে মিহি তৃপ্তি এনে দেয়, আমাদের এবারের আয়োজন সেই তৃপ্তিরই অন্বেষায়।
এবারের বিজয়ের মাস উদ্‌যাপিত হবে বিতর্ক, বিশ্লেষণ ও যুক্তির পষ্টতায়। মঞ্চ থেকে রাজপথ—একদিকে বিতর্কে পরমতসহিষ্ণুতা, অন্যদিকে গণতন্ত্রের জন্য সংগ্রাম; এভাবেই রচিত হবে বিপ্লবের কবিতা।
বিজয় বিতর্ক উৎসবে যা যা থাকছে
○ প্রদর্শনী বিতর্ক
○ আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা
○ আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা
○ আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা
○ জাতীয় বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা
আন্তঃস্কুল ও আন্তঃকলেজ পর্যায়
নিয়মাবলি:
১। ৩২টি দল নিয়ে বিদ্যালয় ও কলেজ পর্যায়ে তিন রাউন্ডের ট্যাব অনুষ্ঠিত হবে। এরপর ৮টি দলকে ওপেন ব্রেক এবং বিদ্যালয় পর্যায়ের ৪টি দলকে সেমিফাইনাল ব্রেক দেওয়া হবে।
২। বাংলা এশিয়ান পার্লামেন্টারি পদ্ধতিতে (৩:৩) বিতর্ক অনুষ্ঠিত হবে।
আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়
নিয়মাবলি:
১। ৩২টি দল নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে তিন রাউন্ডের ট্যাব অনুষ্ঠিত হবে। এরপর ১২টি দলকে প্রি-কোয়ার্টার ব্রেক দেওয়া হবে।
২। বাংলা এশিয়ান পার্লামেন্টারি পদ্ধতিতে (৩:৩) বিতর্ক অনুষ্ঠিত হবে।
নিবন্ধনসংক্রান্ত তথ্য:
অনলাইন নিবন্ধন: ১৮ নভেম্বর ২০২৬ থেকে ২৭ নভেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। (বর্ধিত)
প্রাথমিকভাবে নিবন্ধিত দল ও অপেক্ষমাণ তালিকা প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬।
নিবন্ধন মাশুল প্রদানের সময়সীমা: ২৯ নভেম্বর ২০২৬।
চূড়ান্ত তালিকা প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৬।
টিম ক্যাপ
* বিশ্ববিদ্যালয় পর্যায়: ৩২টি দল।
* স্কুল-কলেজ পর্যায়: ৩২টি দল।
বিশেষ দ্রষ্টব্য: প্রতি ক্লাব থেকে সর্বোচ্চ ৩টি দল নিবন্ধন করতে পারবে। স্লট বরাদ্দের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়, বিদ্যালয় ও কলেজকে প্রতিনিধিত্বকারী অনুমোদিত দলসমূহকে অগ্রাধিকার দেওয়া হবে। পরবর্তীতে স্লট খালি থাকা সাপেক্ষে ডিপার্টমেন্ট বা হলভিত্তিক দলগুলোকে স্লট প্রদান করা হবে।
নিবন্ধন মাশুল
* বিশ্ববিদ্যালয় পর্যায়: ১,২০০ টাকা।
* স্কুল-কলেজ পর্যায়: ১,০০০ টাকা।
নিবন্ধনের লিংক: https://forms.gle/yXGNmTii36MyRdKQA
প্রতিযোগিতার সময়সূচি
* আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক: ৪ ডিসেম্বর ২০২৬।
* আন্তঃস্কুল ও আন্তঃকলেজ পর্যায়ের বিতর্ক: ৫ ডিসেম্বর ২০২৬।
* ফাইনাল বিতর্ক ও সমাপনী অনুষ্ঠান: ৬ ডিসেম্বর ২০২৬।
যেকোনো প্রয়োজনে যোগাযোগ
মোঃ ওমর ফারুক হৃদয়
সভাপতি
বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাব
মোবাইল: ০১৮৭৬৭৪৯১৫১
তাওহীদুল ইসলাম
সাধারণ সম্পাদক
বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাব
মোবাইল: ০১৫১৭৮১৯২১৮
Advertisement

Event venue

বিজয় একাত্তর হল,ঢাকা বিশ্ববিদ্যালয়।, Dhaka University,Dhaka, Bangladesh

Tickets
Concerts, fests, parties, meetups — all the happenings, one place.

Discover more events by tag

Ask AI if this event suits you

Keep the plans coming

More events in Dhaka

BREAKFAST BEATS

Fri, 04 Dec at 07:00 am Golden Tulip The Grandmark - Dhaka

Dhaka is happening.

See everything else that’s on — concerts, markets, comedy and more.