#StayHappening
Fri, 04 Dec, 2026 at 08:30 am to Sat, 05 Dec, 2026 at 06:00 pm UTC+06:00

১ম জাতীয় ভাষা, সাহিত্য ও বই উৎসব ২০২৬

  • Motijheel, Dhaka, Bangladesh · Dhaka
\u09a8\u099f\u09b0 \u09a1\u09c7\u09ae \u09b2\u09c7\u0996\u0995\u0995\u09c1\u099e\u09cd\u099c Publisher / Host নটর ডেম লেখককুঞ্জ
Share
\u09e7\u09ae \u099c\u09be\u09a4\u09c0\u09df \u09ad\u09be\u09b7\u09be, \u09b8\u09be\u09b9\u09bf\u09a4\u09cd\u09af \u0993 \u09ac\u0987 \u0989\u09ce\u09b8\u09ac \u09e8\u09e6\u09e8\u09ec
Advertisement
নটর ডেম লেখককুঞ্জ আয়োজিত ১ম জাতীয় ভাষা, সাহিত্য ও বই উৎসব
'অক্ষরের রেলে, স্বপ্নের মেঠোপথে'
ভাষা আমাদের পরিচয়, সাহিত্য আমাদের আত্মার আশ্রয়, আর বই আমাদের স্বপ্নের সহযাত্রী। এই বিশ্বাসকে বুকে ধারণ করে নটর ডেম লেখককুঞ্জ আয়োজন করতে যাচ্ছে প্রথম জাতীয় ভাষা, সাহিত্য ও বই উৎসব। আগামী ৪ ও ৫ ডিসেম্বর ২০২৬, নটর ডেম কলেজের আঙিনায় বসবে বাংলা ভাষা ও সাহিত্যের এক প্রাণবন্ত মিলনমেলা।
বাংলা সাহিত্যের পথচলা বহুদিনের। সেই পথের পাশে কাশবনের দোলা, দূর থেকে ভেসে আসা রেলের হুইসেল, আর হাত ধরাধরি করে ছুটে চলা দুটি শিশুর বিস্ময়, এসবই আমাদের স্মৃতির অক্ষরে লেখা। এই উৎসব সেই চিরচেনা বাংলার মাটি আর মননের কাছে ফিরে যাওয়ার এক আন্তরিক আয়োজন, যেখানে নতুন প্রজন্ম খুঁজে নেবে নিজের ভাষার গভীরতা আর শিকড়ের টান।
দুই দিনের এই আয়োজনে সারা দেশের তরুণ লেখক, পাঠক, সাহিত্যপ্রেমী ও বইয়ের মানুষ এক ছাদের নিচে মিলিত হবেন। থাকবে সাহিত্য আলোচনা, বইয়ের আড্ডা ও নানা আয়োজন। আমরা চাই, এই উৎসব হয়ে উঠুক ভাষার প্রতি ভালোবাসা ও সৃজনশীলতার এক অনন্য উদযাপন।
উৎসবের সেগমেন্টসমূহ:
সাহিত্য অলিম্পিয়াড
১. বাংলা সাহিত্য অলিম্পিয়াড
২. ইংরেজি সাহিত্য অলিম্পিয়াড
শিল্প ও কারুকলা
৩. হাতের লেখা প্রতিযোগিতা
৪. দেয়ালিকা
৫. প্রুফ রিডিং
মঞ্চ পরিবেশনা
৬. স্বরচিত কবিতা আবৃত্তি
৭. প্রিয় লেখকের উপর বক্তৃতা
৮. তাৎক্ষণিক গল্প বলা
অনলাইন সেগমেন্ট
৯. বাংলা ক্যালিগ্রাফি
পাঠ ও ভাষাজ্ঞান
১০. বই পড়া প্রতিযোগিতা
১১. শ্রেষ্ঠ বাংলাবিদ
যাঁরা শব্দ ভালোবাসেন, যাঁরা বইয়ের পাতায় স্বপ্ন খোঁজেন, আপনারা সবাই আমাদের অতিথি। আসুন, অক্ষরের রেলে চড়ে স্বপ্নের মেঠোপথে আমরা সবাই একসঙ্গে পথ চলি।
📅 তারিখ: ৪-৫ ডিসেম্বর ২০২৬
📍 স্থান: নটর ডেম কলেজ, ঢাকা
🖋️ আয়োজনে: নটর ডেম লেখককুঞ্জ
আপনার উপস্থিতিই এই উৎসবের প্রাণ।
📞 যোগাযোগ:
ইফতিখারুল আলম মাহিন (আয়োজক): 01778034745
ইশমাম রাকিন খান (আয়োজক): 01905117988
আজওয়াদ সিদ্দিক পূর্ণ (আয়োজক): 01943-312304
অলীন বাসার (আয়োজক): 01910825508
Advertisement

Event venue

Motijheel, Dhaka, Bangladesh

Tickets
Concerts, fests, parties, meetups — all the happenings, one place.

Discover more events by tag

Ask AI if this event suits you

Keep the plans coming

More events in Dhaka

BREAKFAST BEATS

Fri, 04 Dec at 07:00 am Golden Tulip The Grandmark - Dhaka

InnoVerve

Fri, 04 Dec at 09:00 am Jagannath university, Dhaka, Dhaka Division, Bangladesh

Frozen Food Workshop

Fri, 04 Dec at 10:30 am House: 25, Road 35, Sector 7, Uttara, 1230 Dhaka, Bangladesh

Dhaka is happening.

See everything else that’s on — concerts, markets, comedy and more.