#StayHappening
Tue Nov 03 2026 at 10:00 am to 12:00 pm UTC+06:00

সংবাদ সম্মেলন | কপ৩১ এবং বাস্তুচ্যুত মানুষের জলবায়ু ন্যায়বিচার

  • জাতীয় প্রেসক্লাব National Press Club · Dhaka
Bangladesh Food Security Network - KHANI Publisher / Host Bangladesh Food Security Network - KHANI
Share
\u09b8\u0982\u09ac\u09be\u09a6 \u09b8\u09ae\u09cd\u09ae\u09c7\u09b2\u09a8 | \u0995\u09aa\u09e9\u09e7 \u098f\u09ac\u0982 \u09ac\u09be\u09b8\u09cd\u09a4\u09c1\u099a\u09cd\u09af\u09c1\u09a4 \u09ae\u09be\u09a8\u09c1\u09b7\u09c7\u09b0 \u099c\u09b2\u09ac\u09be\u09df\u09c1 \u09a8\u09cd\u09af\u09be\u09df\u09ac\u09bf\u099a\u09be\u09b0
Advertisement
দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে বর্তমানে প্রায় ৫০ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত, যাঁদের অনেকেই বছরের পর বছর শহরের বস্তি ও অনানুষ্ঠানিক বসতিতে বসবাস করছেন।
এই বাস্তবতায় খানি বাংলাদেশ ও প্রান যৌথভাবে সাতক্ষীরা পৌরসভার বস্তিতে বসবাসরত জলবায়ু-বাস্তুচ্যুত মানুষের খাদ্য নিরাপত্তা ও অন্যান্য মৌলিক অধিকারের পরিস্থিতি নিয়ে একটি গবেষণা পরিচালনা করেছে।
সরাসরি মাঠ পর্যায়ের এই গবেষণার মধ্যে দিয়ে আমরা অত্যন্ত উদ্বেগজনক কিছু বাস্তবতা জানতে পেরেছি। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, গবেষণার আওতায় জরিপকৃত পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা, সুপেয় পানির প্রাপ্যতা, সামাজিক নিরাপত্তা সংকটাপন্ন অবস্থায় রয়েছে।
২০২১ সালে সরকার দুর্যোগ ও জলবায়ুজনিত অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় কৌশল প্রণয়ন করেছে, যেখানে বাস্তুচ্যুত মানুষের খাদ্য, আবাসন, জীবিকা ও মর্যাদাপূর্ণ জীবনের সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে।
গত আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবসে সাতক্ষীরায় গবেষণা প্রতিবেদনটির উপস্থাপন ও যাচাই সভা অনুষ্ঠিত হয়, যেখানে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর সদস্যরা প্রতিবেদনের ফলাফল সমর্থন করেন। আমরা মনে করি এই গবেষণায় প্রাপ্ত এই তথ্য এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর টেস্টিমনি জাতীয়ভাবে উপস্থাপন জরুরি।
মানবাধিকার বিবেচনায় অত্যন্ত সংবেদনশীল এই বিষয়টির দিকে নীতিনির্ধারক, সরকার ও গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে আগামী ৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার সকাল ১০.০০ ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হচ্ছে।
জাতীয় সংবাদ সম্মেলন : জলবায়ু-বাস্তুচ্যুত মানুষের খাদ্য ও পুষ্টি অধিকার সংকট | সাতক্ষীরায় গবেষণা ‘বাস্তুচ্যুত, বঞ্চিত’ প্রতিবেদনে প্রাপ্ত ফলাফল প্রকাশ
তারিখ : মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
সময় : ১০.০০ ঘটিকা থেকে ১২.০০ ঘটিকা
স্থান : তোফাজ্জল হোসেন মানিক মিয়া হল, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা
আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ৩১ অনুষ্ঠিত হবে। এবারের মূলমন্ত্র “সংলাপ থেকে ঐকমত্য, ঐকমত্য থেকে কর্ম”, আর সামগ্রিক লক্ষ্য “সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বাস্তবায়ন এগিয়ে নেওয়া”।
কপ৩০ অভিযোজন অর্থায়ন তিনগুণ করা, অভিযোজনের অগ্রগতি মাপার সূচক এবং ন্যায্য রূপান্তরের নতুন ব্যবস্থার আহ্বান জানিয়েছিল। কপ৩১-এ এসব আহ্বান বাস্তবায়নের পরীক্ষার মুখোমুখি! বাস্তবায়ন সফল হলো কিনা, তার একটি বাস্তব মাপকাঠি হলো দুর্যোগে ঘর হারানো মানুষের কাছে পর্যাপ্ত ও পুষ্টিকর খাবার পৌঁছাচ্ছে কিনা।
তাই আসন্ন কপকে সামনে রেখে এই আয়োজনে আপনার অংশগ্রহণ ও মতামত আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। আপনার উপস্থিতি জলবায়ু-বাস্তুচ্যুত মানুষের অধিকার সুরক্ষা ও জাতীয় কৌশলের বাস্তবায়ন ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।
আপনিও আমন্ত্রিত!
Advertisement

Event venue

জাতীয় প্রেসক্লাব National Press Club, Dhaka, Bangladesh

Tickets
Concerts, fests, parties, meetups — all the happenings, one place.

Discover more events by tag

Ask AI if this event suits you

Keep the plans coming

More events in Dhaka

Nepal Group Tour

Tue, 03 Nov at 12:00 am Floor 7, House 84, Block D, Banani, 1212 Dhaka, Bangladesh

FINরঙ 2026

Tue, 03 Nov at 09:00 am Central Auditorium, Jagannath University

বাইক রেছ

Tue, 03 Nov at 09:00 pm রাজাবাড়ি, শ্রীপুর, গাজীপুর

Dhaka is happening.

See everything else that’s on — concerts, markets, comedy and more.