#StayHappening
Thu, 29 Oct, 2026 at 08:00 pm to Sun, 01 Nov, 2026 at 06:00 am UTC+06:00

রাঙামাটির মেঘছোঁয়া পাহাড়ে ট্রেকিং ও কায়াকিং!

  • Flat B2, House 6, Road 8, Block F, Niketan, Gulshan 1, 1212 Dhaka, Bangladesh · Dhaka
Travailable Publisher / Host Travailable
Share
\u09b0\u09be\u0999\u09be\u09ae\u09be\u099f\u09bf\u09b0 \u09ae\u09c7\u0998\u099b\u09cb\u0981\u09df\u09be \u09aa\u09be\u09b9\u09be\u09dc\u09c7 \u099f\u09cd\u09b0\u09c7\u0995\u09bf\u0982 \u0993 \u0995\u09be\u09df\u09be\u0995\u09bf\u0982!
Advertisement
রাঙামাটির মেঘছোঁয়া পাহাড়ে ট্রেকিং ও কায়াকিং!
Travailable-এর সাথে চলুন ৩ রাত ২ দিনের রোমাঞ্চকর রাঙামাটি অভিযানে! 🏔️
🗓️ জার্নি: ২৯–৩১ অক্টোবর ২০২৬
📍 ঢাকা → রাঙামাটি → ঢাকা
রাঙামাটির অপরূপ সুন্দর পাহাড়, মেঘের হাতছানি আর নদী ও লেকের মিতালী দেখতে দেখতে ট্রেকিং, সাথে লোকাল গাইড ও পাহাড়ীদের রান্না করা খাবার, জুম ঘরে রাত্রিযাপন—এসবই সম্ভব দুদিনের ট্রিপে। আপনার জন্য এটি হতে পারে সম্পূর্ণ নতুন এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। প্রকৃতির এই অনাবিল স্বাদ উপভোগ করতে আমাদের সাথে চলুন রূপের রাণী রাঙ্গামাটিতে!
📍 ভ্রমণের মূল আকর্ষণসমূহ:
* ফালিতাঙ্গে চুগ পাহাড়ে ট্রেকিং ও চূড়ায় মেঘের ছোঁয়া
* অপরূপ ডিভাইন লেক ও সুবলং ঝর্ণা দর্শন
* বড়গাং লেকে কায়াকিংয়ের রোমাঞ্চ
* পলওয়েল পার্ক, কাপ্তাই রোড ও পর্যটন ঝুলন্ত ব্রিজ ভ্রমণ
🗓️ আমাদের ট্যুর প্ল্যান:
* যাত্রা শুরু: রাতের নন-এসি বাসে ঢাকা থেকে রাঙ্গামাটির উদ্দেশ্যে যাত্রা।
* ১ম দিন (ট্রেকিং ও পাহাড়ি স্বাদ): সকালে পৌঁছে পাহাড়ি শীতের পিঠাসহ মজাদার নাস্তা। এরপর বোট/লন্চে বরকলের উদ্দেশ্যে ছুটে চলা। রোমাঞ্চকর ফালিতাঙ্গে চুগ ট্রেকিং শেষে দুপুরে জুমের অরগানিক শাকসবজি ও দেশি মুরগীর ঐতিহ্যবাহী 'চুমো গরান' দিয়ে তৃপ্তিদায়ক আহার। বিকেলে পাহাড় চূড়ায় সুন্দর মুহূর্তের ছবি তোলা এবং সন্ধ্যায় লোকাল গাইড ও আতিথেয়তায় রাত্রিযাপন।
* ২য় দিন (লেক, ঝর্ণা ও কায়াকিং): সতেজ সকালে ইয়োগা (ঐচ্ছিক) সেশন দিয়ে দিন শুরু। এরপর সুবলং ঝর্ণা, ঝুলন্ত ব্রিজ ও পলওয়েল পার্ক ঘোরা। দুপুরে আদিবাসীদের ঐতিহ্যবাহী খাবার খেয়ে ডিভাইন লেক ভ্রমণ এবং বড়গাং লেকে কায়াকিংয়ের দারুণ অভিজ্ঞতা! শেষে বার্মিজ মার্কেট ঘুরে রাতের বাসে ঢাকার পথে ফেরা (পরদিন ভোর ৬টা নাগাদ ঢাকায় পৌঁছানো)।
✅ প্যাকেজে যা যা থাকছে:
* ঢাকা-রাঙ্গামাটি যাতায়াতের বাস ও বোট ভাড়া
* রাঙ্গামাটিতে সকল বেলার খাবার
* এক রাতের আরামদায়ক থাকার ব্যবস্থা
* সার্বক্ষণিক দক্ষ লোকাল গাইড
🎒 প্রয়োজনীয় প্রস্তুতি ও নির্দেশনা:
* ট্রেকিংয়ের সুবিধার জন্য আরামদায়ক ও হালকা জুতা পরুন।
* মশা থেকে বাঁচতে ওডোমস এবং রোদ থেকে রক্ষায় পাতলা গামছা/হ্যাট সাথে রাখুন।
* ভ্রমণের সময় অবশ্যই জাতীয় পরিচয়পত্র (NID) সাথে রাখবেন।
* বিশুদ্ধ পানি ও জরুরি দরকারি ঔষধ সাথে রাখুন।
* প্রকৃতি আমাদের সম্পদ, তাই যেখানে-সেখানে প্লাস্টিক বা আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন।
* স্থানীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকুন এবং সহযাত্রীদের সাথে রুম শেয়ার ও সহযোগিতাপূর্ণ মনোভাব বজায় রাখুন।
•ঢাকা টু ঢাকা নন-এসি বাসে ৭২৫০/ টাকা।
•হাইওয়ে রোডে যাএা বিরতিতে খাবার এবং দর্শনীয় স্হানে প্রবেশের টিকেট অন্তর্ভুক্ত নয়।
•আগামী ১৮ অক্টোবরের মধ্যে অফেরযোগ‍্য ২৫০০/ টাকা প্রদান করে আপনার আসনটি কনফার্ম করতে হবে।
আসন সংখ্যা সীমিত! ভ্রমণের বিস্তারিত জানতে এবং আপনার বুকিং কনফার্ম করতে দ্রুত আমাদের ইনবক্স করুন অথবা কল করুন: +880 16 1616 0110
Advertisement

Event venue

Flat B2, House 6, Road 8, Block F, Niketan, Gulshan 1, 1212 Dhaka, Bangladesh, Dhaka, Bangladesh

Tickets
Concerts, fests, parties, meetups — all the happenings, one place.

Ask AI if this event suits you

Keep the plans coming

More events in Dhaka

Dhaka is happening.

See everything else that’s on — concerts, markets, comedy and more.