Advertisement
ট্রেনে পাঁচগাও, কলমাকান্দা, চিনা মাটির পাহাড় ও লেক ভ্রমণে গৃহত্যাগী- ২৯ অক্টোবরশহুরে ব্যস্ততা থেকে ছুটি নিয়ে একদিনের জন্য হারিয়ে যেতে চান পাহাড় আর স্বচ্ছ পানির মায়ায়? নেত্রকোনা তার অপার সৌন্দর্য নিয়ে সেজে আছে আপনার অপেক্ষায়। পাহাড়ের কোল ঘেঁষে বয়ে চলা সোমেশ্বরী নদী আর চিনা মাটির পাহাড়ের বুক চিরে জেগে ওঠা নীল জলরাশি দেখতে ‘গৃহত্যাগী’ যাচ্ছে নেত্রকোনা ট্যুরে!
আগামী ২৯ অক্টেবার (বৃহস্পতিবার) রাত ১০টার ট্রেনে কমলাপুর থেকে ডে ট্রিপে যাচ্ছি নেত্রকোনার পাঁচগাও, কলমাকান্দা, চিনা মাটির পাহাড় ও লেক ভ্রমণে।
৩০ অক্টোবর (শুক্রবার) সারাদিনে যা যা দেখব-
☞ পাঁচগাও ভিউ পয়েন্ট
☞ চন্দ্রডিঙ্গা
☞ মহাদেব নদী
☞ মমিনের টিলা, সাত শহীদের মাজার
☞ বিজয়পুর জিরো পয়েন্ট, সোমেশ্বরী নদী
☞ বিরিশিরি চিনা মাটির লেক।
সারাদিন ঘুরে মধ্যরাতের ট্রেনে ওঠা এবং ৩১ অক্টোবর (শনিবার) ভোরে ঢাকা পৌঁছানো।
★ জনপ্রতি খরচ : ২৩০০/- টাকা
বুকিং বা বিস্তারিতঃ ফয়সাল- 01648-189538
বুকিং মানিঃ ১০০০ টাকা (বিকাশ খরচসহ ১০২০ টাকা)
☞ ১৭ অক্টোবরের রাতের মধ্যে যারা বুকিং করবেন তাদের জন্যই ট্রেনের টিকিট ইস্যু করা হবে। এর পরে বুকিং নেয়ার সুযোগ নেই।
★★ এই বাজেটে যা যা থাকছে
১। সকাল ও দুপুরের খাবার
২। ট্রেনের যাওয়া (ননএসি- হাওর এক্সপ্রেস) এবং ট্রেন ফেরা (ননএসি- মোহনগঞ্জ এক্সপ্রেস)
৩। লোকাল ট্রান্সপোর্ট (অটো, নৌকা)
★★ এই বাজেটে যা যা থাকছে না
১। যাত্রা বিরতিতে কোনো খাবার
২। যাওয়া ও আসার দিন রাতের খাবার
৩। ব্যক্তিগত কোনো খরচ।
★★ ট্যুর প্লান
রাতের ট্রেনে ঢাকা থেকে ঠাকুরাকোনার উদ্দেশে যাত্রা শুরু। ভোরে ঠাকুরাকোনা রেলস্টেশন নেমে লোকাল ট্রান্সপোর্ট নিয়ে চলে যাব কলমাকান্দা বাজার। বাজারে সকালের নাস্তা করব। তারপর লোকাল ট্রান্সপোর্ট অটো/সিএনজি করে একে একে দর্শনীয় স্থান ঘুরে দেখবো। দুপুরে বিজয়পুর স্থানীয় হোটেলে দুপুরের খাবার খাব। বিকেলে চিনা মাটির লেক ঘুরে ময়মনসিংহ থেকে রাতের ট্রেনে ঢাকা ফেরা।
Advertisement
Event venue
House: 48, Road: 12, Sector: 13, Uttara, 1230 Dhaka, Bangladesh, Dhaka, Bangladesh
Tickets