Advertisement
সংস্কৃতি মানুষের চিন্তা, চেতনা, নৈতিকতা, জ্ঞান, বিশ্বাস ও মানবিক মূল্যবোধের এক অনন্য সম্মিলন। এটি কেবল মানুষের সৃজনশীলতার প্রকাশই নয়, বরং ব্যক্তি ও সমাজজীবনে স্বাতন্ত্র্য অর্জনের অন্যতম মাধ্যম। সংস্কৃতির চর্চা মানুষকে উদার, মননশীল ও মানবিক করে তোলে। একজন শিক্ষার্থীর প্রকৃত বিকাশ ঘটে যখন তার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সৃজনশীলতা, নান্দনিকতা ও মানবিক মূল্যবোধের বিকাশ সাধিত হয়। আর এই বিকাশের পথকে সুগম করে সাংস্কৃতিক চর্চা।নটর ডেম কালচারাল ক্লাব দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভার বিকাশ, সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ এবং মননশীলতার চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সেই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ও সৃজনশীলতার পরিস্ফুটন ঘটাতে নটর ডেম কালচারাল ক্লাব আয়োজন করতে যাচ্ছে অন্তঃকলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতা “সুরের বাঁধন ২০২৬”। সংগীত, নৃত্য, সাহিত্য, বক্তৃতা ও সৃজনশীল শিল্পকলার নানা মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরার এই আয়োজন হয়ে উঠুক সংস্কৃতি ও সৃজনশীলতার এক প্রাণবন্ত মিলনমেলা।
তারিখ: ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার
স্থান: নটর ডেম কলেজ, ঢাকা
অংশগ্রহণের যোগ্যতা: নটর ডেম কলেজের একাদশ শ্রেণির (২৮ ব্যাচ) শিক্ষার্থীরা।
▪️ প্রতিযোগিতার বিষয়সমূহ
অফলাইন প্রতিযোগিতা:
প্রতিটি অফলাইন সেগমেন্টের রেজিস্ট্রেশন ফি ১২০ টাকা।
১. সংগীত প্রতিযোগিতা
❖ রবীন্দ্রসংগীত
❖ নজরুলসংগীত
❖ উচ্চাঙ্গসংগীত
❖ লোকসংগীত
❖ দেশাত্মবোধক গান
❖ আধুনিক গান
২. সাধারণ নৃত্য
৩. যন্ত্রসংগীত প্রতিযোগিতা
❖ তাল
❖ সুর
৪. বিটবক্সিং কনটেস্ট
৫. চিঠি লিখন প্রতিযোগিতা
৬. উপস্থিত বক্তৃতা
অনলাইন প্রতিযোগিতা:
প্রতিটি অনলাইন সেগমেন্টের রেজিস্ট্রেশন ফি ৮০ টাকা।
১. পোস্টার ডিজাইন কনটেস্ট
২. গল্প লিখন প্রতিযোগিতা
৩. কবিতা লিখন প্রতিযোগিতা
৪. ফটোগ্রাফি কনটেস্ট
❖ মোবাইল ফটোগ্রাফি
❖ ডিএসএলআর ফটোগ্রাফি
▪️ রেজিস্ট্রেশন পদ্ধতি
অফলাইন প্রতিযোগিতাগুলোর জন্য অনলাইনে অথবা নটর ডেম কলেজ প্রাঙ্গণে স্থাপিত নির্ধারিত রেজিস্ট্রেশন বুথ থেকে রেজিস্ট্রেশন করা যাবে।
অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অবশ্যই অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। এসব প্রতিযোগিতার রেজিস্ট্রেশন ও প্রতিযোগিতার জন্য নির্ধারিত কাজ জমা দেওয়ার পদ্ধতি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
অনলাইন রেজিস্ট্রেশন শুরু: ২৪শে অক্টোবর, ২০২৬
অনলাইন রেজিস্ট্রেশন শেষ: ১১ই নভেম্বর, ২০২৬
অফলাইন রেজিস্ট্রেশন বুথ:
নটর ডেম কলেজ প্রাঙ্গণে নির্ধারিত বুথ থেকে অফলাইন প্রতিযোগিতার জন্য রেজিস্ট্রেশন করা যাবে।
▪️প্রতিযোগিতার নিয়মাবলি
১. প্রতিটি প্রতিযোগিতা একক হিসেবে অনুষ্ঠিত হবে।
২. অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্ধারিত নিবন্ধন ফরমের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিযোগিতার কাজ জমা দিতে হবে।
৩. কবিতা লিখন ও গল্প লিখন প্রতিযোগিতার লেখা ছবি, পিডিএফ অথবা ডকস ফাইলের মাধ্যমে জমা দিতে হবে।
৪. পোস্টার ডিজাইনিং প্রতিযোগিতায় পোস্টারের এআই ফাইল জমা দিতে হবে।
৫. অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা যতগুলো সেগমেন্টে অংশগ্রহণ করতে ইচ্ছুক, সেসব সেগমেন্টের সকল কাজ একই নিবন্ধন ফরমের মাধ্যমে একসঙ্গে জমা দিতে হবে। প্রতিটি সেগমেন্টের জন্য আলাদাভাবে নিবন্ধন করার প্রয়োজন নেই।
৬. অংশগ্রহণকারী যতগুলো অনলাইন সেগমেন্টে অংশগ্রহণ করবে, সেসব সেগমেন্টের নিবন্ধন ফি একসঙ্গে পরিশোধ করতে হবে এবং সকল কাজ একই সঙ্গে জমা দিতে হবে।
৭. অনলাইন প্রতিযোগিতার সকল কাজ ১১ই নভেম্বর ২০২৬, বুধবারের মধ্যে নির্ধারিত নিবন্ধন ফরমের মাধ্যমে জমা দিতে হবে। নির্ধারিত সময়সীমা অতিক্রম করার পর কোনো কাজ গ্রহণ করা হবে না।
৮. প্রতিযোগিতায় জমা দেওয়া সকল কাজ অবশ্যই প্রতিযোগীর নিজস্ব হতে হবে। অন্যের কাজ নকল করে বা নিজের নামে জমা দিলে আয়োজক কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
৯. প্রতিযোগিতার বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
১০. প্রতিযোগিতা সংক্রান্ত যেকোনো বিষয়ে আয়োজক কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
▪️ যোগাযোগ
প্রতিযোগিতা, রেজিস্ট্রেশন ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে নিচে উল্লেখিত যোগাযোগের মাধ্যমগুলোতে যোগাযোগ করুন।
Tanay Paul
01844357006
https://www.facebook.com/st.tanaypaul
Bhor Alex
01534131383
https://www.facebook.com/share/1DUScY6YNY/
Mahabub Ul Alam Shanto
01602518250
https://www.facebook.com/mahabubul.shanto
Udit Sutradhar
01705038213
https://www.facebook.com/share/1Guf7omuVn/
নটর ডেম কালচারাল ক্লাবের অফিসিয়াল ফেসবুক পেজ:
https://www.facebook.com/NDCCDhaka
Advertisement
Event venue
Notre Dame College, Dhaka, Dhaka Division, Bangladesh
Tickets