Advertisement
ক্যালগেরির শীত অনেক লম্বা। শীতের এই সময়টাতে সামারের মতো বড় বড় আয়োজনও খুব একটা দেখা যায় না। তাই কখনো কখনো মনে হয়, কোথাও যাওয়ার দরকারই বা কী? কয়েকজন একসাথে বসে একটু গান করলেই তো হয়!সেই ভাবনা থেকেই গানের আড্ডা।
খুব ছোট আয়োজন, কম বাদ্যযন্ত্র, কোনো বাড়তি ঝামেলা নেই। যারা বাংলা গান ভালোবাসেন, গান করেন কিংবা গান শুনতে ভালোবাসেন, তাদের নিয়ে একটা বিকাল বা সন্ধ্যা গান আর আড্ডায় কাটানো।
এবার হতে যাচ্ছে গানের আড্ডার প্রথম পর্ব। আগামী ২১ নভেম্বর, সন্ধ্যা ৬টায় সিলভার স্প্রিং কমিউনিটি অ্যাসোসিয়েশনের কমন রুমে।
এই আয়োজনটি করতে ভেন্যু ও অন্যান্য আনুষঙ্গিক কিছু খরচ রয়েছে। সেই খরচটুকু সবার মধ্যে ভাগ করে নেওয়ার জন্য অংশগ্রহণমূল্য রাখা হয়েছে ১০ ডলার। আপনাদের অংশগ্রহণমূল্যটুকু মূলত এই আয়োজনের খরচ মেটাতেই ব্যবহার হবে।
সবাইকে সঙ্গে নিয়ে একটা গান আর আড্ডার সন্ধ্যা কাটানোর আমন্ত্রণ রইল।
গানের আড্ডা | পর্ব ১
Advertisement
Event venue
Silver Springs Community Connection - Calgary AB, 5720 Silver Ridge Dr NW, Calgary, AB T3B 5E5, Canada
Tickets