#StayHappening
Sat, 07 Nov, 2026 at 07:00 pm UTC+05:30

GHOST WALK ON BHUT CHATURDASHI

  • B.B.D. Bagh · Kolkata
Debasree Nandi Publisher / Host Debasree Nandi
Share
GHOST WALK ON BHUT CHATURDASHI
Advertisement
GHOST WALK ON BHOOT CHATURDASHI....
আসছেন তো....?
সাহস আছে তো...?
একটু অন্যরকম ওয়াক নিয়ে এলাম ...
দুর্গা পুজো শেষ। কালীপুজো সামনেই। এই উপলক্ষ্যে একটা হেরিটেজ ওয়াকের আয়োজন করেছি। এই ইভেন্ট এর আগে আমি কখনও করিনি। তবে অনেকেই ইচ্ছে প্রকাশ করেছেন এমন নাইট ওয়াকে যেতে চান। তাঁরা প্রায় সবাই নানান ভাবে ইতিহাসের পুরোনো ঘটনা জানতে চান। জায়গাগুলো ঘুরে দেখতে চান।
আমিই আপনাদের নিয়ে যাব অন্যরকম এই হেরিটেজ ওয়াকে সঙ্গে থাকবেন একজন অভিজ্ঞ(পার্থ সারথী মুখার্জী দা) মানুষ মেন্টর ও গাইড হিসেবে। নিচে ইভেন্ট এর বিস্তারিত দেওয়া থাকল। সঙ্গে ফোন নম্বর। কথা বলে বুক করে চলে আসুন ভূত চতুর্দশীর রাতে।
----------------------------------------------

ভূত চতুর্দশীর রাতে, কলকাতার ভূতেদের সঙ্গে হাঁটবেন ? সাহস আছে?
----------------------------------------------
এ বছর নতুন করে রাখলাম আমাদের বিশেষ ভূত চতুর্দশী স্পেশাল Ghost Walk।
এবারের হাঁটা - ৭ নভেম্বর, শনিবার, ডালহৌসি স্কোয়্যারে।
আমরা হাঁটব আলো-আঁধারি ডালহৌসি পাড়ার অলিতে গলিতে, দাঁড়াব সেই সব বাড়ির সামনে যাদের নিয়ে আজও ফিসফিসানি থামেনি। না, না, কোনও বানানো ভূতের গপ্পো নয়। আমরা যাদের কথা বলব, তাঁদের নাম ইতিহাসের পাতায় দিব্যি খুঁজে পাওয়া যায়। এই কলকাতা শহরেই তাঁদের অনেকে ঘুরে বেড়াতেন আজ থেকে কয়েক শ বছর আগে।
আপনি যদি সত্যিই কলকাতাকে জানতে চান, এই শহরের না জানা কথা শুনতে চান আর রাতের কলকাতার অজানা গল্প শুনতে চান - তবে এই অন্যরকম ইভেন্ট অবশ্যই আপনার জন্য।
কোথায়, কখন -
জমায়েত: ললিত গ্রেট ইস্টার্ন হোটেলের সামনে
সময়: সন্ধ্যা ৭.০০ মিনিটে | হাঁটা শুরু ঠিক রাত ৭.৩০ টায়
শেষ: সেন্ট অ্যান্ড্রুজ চার্চ, রাইটার্স বিল্ডিংয়ের পাশে | রাত ৯.৩০ টা নাগাদ
আসন সংখ্যা খুবই সীমিত।
তাই দেরি না করে এখনই বুক করুন সামান্য কিছু মূল্যের বিনিময়ে!
হাঁটতে হাঁটতে ক্লান্ত লাগলে থাকবে হাল্কা করে স্নাক্স এবং গরম চা!
বুকিংয়ের জন্য ফোন করুন: 7439119861
#ghostwalk #kolkataghost #heritagewalk #bhootchaturdashi #kolkatadiaries #কালীপুজো #kalipujo #kalipujospecial #kalipujovibes #WalkingTour #scary #spookyvibes #ভূত #কলকাতার
Advertisement

Event venue

B.B.D. Bagh, Kolkata, India

Tickets
Concerts, fests, parties, meetups — all the happenings, one place.

Discover more events by tag

Ask AI if this event suits you

Keep the plans coming

More events in Kolkata

A Sarkar Magic Show

Sat, 07 Nov at 03:00 pm বেহালা শরৎ সদন Behala Sarat Sadan

Revolution, Religion & River

Sat, 07 Nov at 04:00 pm Dakshineswar Kali Temple দক্ষিণেশ্বর কালী টেম্পল

Fanush Festivals 2025

Sun, 08 Nov at 12:00 am P. 169 (1st Floor) C.I.T. Scheme – 6M,, Kolkata, India 700054, West Bengal

Kolkata is happening.

See everything else that’s on — concerts, markets, comedy and more.