About this Event
প্রিয় সুধী,
শুভ্র কাশের দোলা, শিউলির সুবাস আর ঢাকের বাদ্যে বার্তা এসেছে মা আসার— এবার দেবীর
আগমন ঘোটকে!সম্প্রীতি’র আয়োজনে দ্বিতীয় বর্ষে পা রাখছে আমাদের প্রাণের শারদোৎসব।
উৎসবের এই মহালগ্নে, সম্প্রীতির সুতোয় বাঁধা আমাদের এই আনন্দের আয়োজনে আপনাকে ও
আপনার পরিবারকে জানাই সাদর প্রীতি ও নিমন্ত্রণ।আসুন, মা দূর্গার আবাহনে মিলেমিশে এক হই।
উৎসবের আলোয়, আনন্দের ছন্দে রঙে রঙিন হয়ে উঠুক আমাদের প্রতিটি দিন!পুজো, অঞ্জলি, ভোগ, সাংস্কৃতিক অনুষ্ঠান আর অনেকটা আড্ডা—সব মিলিয়ে দেখা হবে ১৭ ও ১৮ অক্টোবর।
শনিবার | ১৭ অক্টোবর
মহাসপ্তমী ও মহাঅষ্টমী
১১:৩০ am — মহাসপ্তমী ও মহাঅষ্টমী পূজা
১:৩০ pm — অঞ্জলি ও প্রসাদ বিতরণ
২:০০ pm — মধ্যাহ্ন ভোজ
৭:০০ pm — সাংস্কৃতিক অনুষ্ঠান
৯:০০ pm — নৈশভোজ
রবিবার | ১৮ অক্টোবর
সন্ধি পূজা, মহানবমী ও মহাদশমী
১০:৩০ am — সন্ধি পূজা, মহানবমী ও মহাদশমী পূজা
১:০০ pm — অঞ্জলি, প্রসাদ বিতরণ ও সিঁদুর খেলা
২:০০ pm — মধ্যাহ্ন ভোজ
৭:০০ pm — সাংস্কৃতিক অনুষ্ঠান
৯:০০ pm — নৈশভোজ
আপনাদের উপস্থিতিতেই আমাদের পুজো পূর্ণতা পাবে।আসুন, দূরদেশে থেকেও আমাদের সংস্কৃতি, ঐতিহ্য আর শিকড়কে সঙ্গে নিয়ে একসঙ্গে উদযাপন করি মা দূর্গার আগমন।দেখা হবে পুজোর আড্ডায়।
—————————————————————
Sampriti NZ warmly invites you and your family to join us for our second annual Durga Puja celebration.Join us for two days of puja, anjali, bhog, cultural performances, traditional celebrations, food and togetherness, as we come together to celebrate Maa Durga and our culture and traditions.
Saturday, 17 October
Mahasaptami & Maha Ashtami
Sunday, 18 October
Sandhi Puja, Mahanavami & Mahadashami
We look forward to welcoming you, your family and friends and celebrating Sharodiya Utsav together.
শুভ শারদীয়া!
দেখা হবে পুজোর আড্ডায়!
Event venue & nearby stays
Freemans Bay Community Centre, 52 Hepburn Street, Auckland, New Zealand