#StayHappening
Fri, 11 Dec, 2026 at 08:00 am to Sat, 12 Dec, 2026 at 09:00 pm UTC+06:00

৭ম রোকেয়া বিতর্ক উৎসব ২০২৬

  • রোকেয়া হল, ঢাকা বিশ্ববিদ্যালয় · Dhaka
\u09b0\u09cb\u0995\u09c7\u09df\u09be \u09ac\u09bf\u09a4\u09b0\u09cd\u0995 \u0985\u0999\u09cd\u0997\u09a8 - Ruqayyah Bitarka Angan - RBA Publisher / Host রোকেয়া বিতর্ক অঙ্গন - Ruqayyah Bitarka Angan - RBA
Share
\u09ed\u09ae \u09b0\u09cb\u0995\u09c7\u09df\u09be \u09ac\u09bf\u09a4\u09b0\u09cd\u0995 \u0989\u09ce\u09b8\u09ac \u09e8\u09e6\u09e8\u09ec
Advertisement
নারীর কণ্ঠ অনন্ত হোক
দহন থেকে দ্রোহে
যুগে যুগে সমাজ নারীর কণ্ঠকে থামাতে চেয়েছে কখনো শাসনে, কখনো লজ্জায়।ক্যাসান্ড্রার মতো কত নারী সত্য বলেও বিশ্বাস পায়নি। অ্যান্টিগোনির মতো কত নারী ক্ষমতার রক্তচক্ষুর সামনে বিবেকের পক্ষে দাঁড়িয়েছে। প্রতিটি নারীর বুকেই জমে থাকে কিছু অব্যক্ত দহন যা অপমানের, বঞ্চনার, না-বলা কথার।
কিন্তু দহনই শেষ কথা নয়। আগুন যেমন সব পুড়িয়ে দেয়, তেমনি সে-ই আলো জ্বালায়। যে নারী একদিন নীরবে সয়েছে, সে-ই একদিন প্রশ্ন তোলে। সেই প্রশ্নই দ্রোহ। এই দ্রোহ ধ্বংসের নয়, জেগে ওঠার। পুরাণের সেই ফিনিক্স পাখির মতোই নারীও আগুনে পুড়ে ছাই হয় না; বরং নিজের ছাইয়ের ভেতর থেকেই নতুন করে জেগে ওঠে। যত দহনই আসুক, সে ফিরে আসে সেটা হোক ভাষা আন্দোলনে, মুক্তিযুদ্ধে, গণঅভ্যুত্থানে ,জুলাই বিপ্লবে কিংবা বাংলাদেশের প্রতিটি গণজাগরণে।
সেই দ্রোহের পথ দেখিয়েছিলেন বেগম রোকেয়া, কলমের ভাষায় অবরোধের দেয়াল ভেঙে। তাঁরই আদর্শকে ধারণ করে, নীরবতা ও দহনকে অতিক্রম করে কণ্ঠকে অনন্ত করার প্রত্যয়ে রোকেয়া বিতর্ক অঙ্গন আয়োজন করতে যাচ্ছে "৭ম রোকেয়া বিতর্ক উৎসব ২০২৬"। ১৯৯৫ সাল থেকে বিতর্ক অঙ্গনে নিজের গৌরবোজ্জ্বল স্বাক্ষর রেখে চলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ঐতিহ্যবাহী এই সংগঠন। যুক্তিবাদী ও মুক্তচিন্তার মানুষ গড়ে তোলাই এর অন্যতম প্রধান লক্ষ্য।

তারিখ:১১ ও ১২ ডিসেম্বর, ২০২৬
এই আয়োজনে থাকছে:
১. বিশ্ববিদ্যালয় পর্যায়ে আন্তঃক্লাব জাতীয় বিতর্ক প্রতিযোগিতা
২. "পদ্মরাগ" প্রকাশনা উৎসব
৩। ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
৩২ টি দল নিয়ে এই জাতীয় বিতর্ক উৎসব ট্যাবুলেশন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ট্যাবে ৩ রাউন্ড বিতর্কের পর কোয়ার্টার ব্রেক দেওয়া হবে।

*** যেকোনো ব্যাপারে আয়োজকদের সিদ্ধান্তই চূড়ান্ত।
যেকোনো প্রয়োজনে যোগাযোগ:
তাহমিদা মালিহা
সভাপতি, রোকেয়া বিতর্ক অঙ্গন
ফোন: ০১৫৩৩১৯৮৫২৬
মাহিনুর আক্তার মিম
সাধারণ সম্পাদক, রোকেয়া বিতর্ক অঙ্গন
ফোন: ০১৩০১৮৯৬৭৫৮
Advertisement

Event venue

রোকেয়া হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, Dhaka, Bangladesh

Tickets
Concerts, fests, parties, meetups — all the happenings, one place.

Discover more events by tag

Ask AI if this event suits you

Keep the plans coming

More events in Dhaka

Dhaka Dash 30K 2026

Fri, 11 Dec at 05:00 am Hatirjheel Amphitheatre - হাতিরঝিল এম্ফি থিয়েটার

RUN FOR INTEGRITY 2026

Sat, 12 Dec at 05:00 am Hatirjheel Amphitheatre - হাতিরঝিল এম্ফি থিয়েটার

Rocket Camp

Sat, 12 Dec at 02:00 pm United International University - UIU

Dhaka is happening.

See everything else that’s on — concerts, markets, comedy and more.