Advertisement
৩৬ জুলাই – ৩৬ কিমি রান“৩৬ জুলাই হবে ৫ই আগস্ট”—এই স্মরণীয় ধারণাকে ধারণ করে আমরা আয়োজন করতে যাচ্ছি একটি বিশেষ রানিং চ্যালেঞ্জ।
ইভেন্টের তারিখ: ৫ আগস্ট
ভেন্যু: হাতিরঝিল, ঢাকা
রেজিস্ট্রেশন ফি: সম্পূর্ণ ফ্রি
রেজিস্ট্রেশন শুরু: ২৩ জুলাই
চ্যালেঞ্জের নিয়ম
২৫ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত নিজ নিজ সুবিধামতো সময়ে মোট ৩১ কিলোমিটার রান সম্পন্ন করতে হবে।
এরপর ৫ আগস্ট হাতিরঝিলে আয়োজিত ৫ কিলোমিটার Fun Run-এ অংশগ্রহণ করতে হবে।
মোট রান:
৩১ কিমি + ৫ কিমি = ৩৬ কিমি
অংশগ্রহণকারীরা যা পাবেন
• ই-সার্টিফিকেট
• হাইড্রেশন সাপোর্ট
• হালকা নাস্তা
এটি সম্পূর্ণ একটি Fun Run। এখানে প্রতিযোগিতার চেয়ে অংশগ্রহণ, স্মৃতি এবং একসঙ্গে পথচলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
গুরুত্বপূর্ণ নির্দেশনা
১. যারা ২৫ জুলাই থেকে ৪ আগস্টের মধ্যে ৩১ কিলোমিটার রান সম্পন্ন করতে পারবেন না, তারাও ৫ আগস্টের ৫ কিলোমিটার Fun Run-এ অংশগ্রহণ করতে পারবেন। তবে তারা ই-সার্টিফিকেটের জন্য বিবেচিত হবেন না।
২. ইভেন্টের সময় হাতিরঝিলের যান চলাচল বন্ধ থাকবে না। নিরাপত্তার স্বার্থে ফুটপাত ও নির্ধারিত নিরাপদ পথ ধরে ৫ কিলোমিটার রান সম্পন্ন করতে হবে।
৩. এটি সম্পূর্ণ অলাভজনক একটি আয়োজন।
৪. যোগ্য অংশগ্রহণকারীদের ই-সার্টিফিকেট ইভেন্ট শেষ হওয়ার সাত দিনের মধ্যে প্রদান করা হবে।
৫. ৩১ কিলোমিটার রান সম্পন্ন করার প্রমাণ নির্ধারিত নিয়ম অনুযায়ী জমা দিতে হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য রেজিস্ট্রেশন চালুর সময় জানানো হবে।
চলুন, সবাই মিলে “৩৬ জুলাই – ৩৬ কিমি রান” সম্পন্ন করি এবং একটি স্মরণীয় মুহূর্তের অংশ হই।
দৌড় হোক স্মৃতি, ঐক্য ও প্রেরণার প্রতীক।
Advertisement
Event venue
Hatirjheel - হাতিরঝিল, Hatirjheel, Dhaka, Bangladesh
Tickets