Advertisement
প্রলোভন ও প্রতিজ্ঞা দিয়েই কি রাষ্ট্রক্ষমতা টিকিয়ে রাখতে হয়?দীর্ঘ বিরতির পর দেখুন অনুস্বরের আলোচিত নাটক ‘হার্মাসিস ক্লিওপেট্রা’
১০ অক্টোবর ২০২৬, শনিবার : বিকেল ৫:০০মি ও সন্ধ্যা ৭:৩০মি
স্থান : এক্সপেরিমেন্টাল থিয়েটার হল, জাতীয় নাট্যশালা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, ঢাকা
টিকিট : www.natokghor.com/t/yjndg
প্রয়োজনে : +880 1521 252 313
গল্প সংক্ষেপ :
মানুষের সবচেয়ে অদ্ভুত আবেগের নাম যদি হয় প্রেম, তবে তার চেয়ে বড় মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব কঠোর কঠিন বাস্তবতা। যুগে যুগে এই দুইয়ের গোলকধাঁধায় কঠিন মানুষও কখনো কখনো পা বাড়িয়েছে ভুল পথে। আবার সময় এবং স্বীকৃতির প্রয়োজনে কেউ দাঁতে দাঁত চেপে মেনে নিয়েছে বাস্তবতা। তবে প্রেম এবং বাস্তবতার মধ্যে যদি প্রশ্ন হয়ে দাঁড়ায় রাষ্ট্র কিংবা স্বাধীনতা, তবে মুগ্ধতার বিষ কিংবা বিবেকবোধ নির্দ্বিধায় বিসর্জন দিতে হয় হাসিমুখে। তখন শাসকদের জন্য প্রতিটি ঘটনায় একটিমাত্র পথ খোলা থাকে, তা হলো কৌশলী হওয়া। প্রাচীন মিশরের ঐতিহাসিক প্রেক্ষাপটে প্রেম ও বাস্তবতার মধ্যে একটিকেই বেছে নেয়ার রুঢ় বয়ান 'হার্মাসিস ক্লিওপেট্রা'।
Advertisement
Event venue
পরীক্ষণ থিয়েটার হল, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, Dhaka, Bangladesh
Tickets