#StayHappening
Thu, 12 Nov, 2026 at 07:00 pm to Sun, 15 Nov, 2026 at 07:00 am UTC+06:00

সোনাদিয়া দ্বীপের উন্মুক্ত সমুদ্র সৈকত থেকে নবদল ট্রাভেলার্স করবে শীতের আগমনী

  • Sonadia Island · Chittagong
Khalakuzzaman Khan Publisher / Host Khalakuzzaman Khan
Share
\u09b8\u09cb\u09a8\u09be\u09a6\u09bf\u09df\u09be \u09a6\u09cd\u09ac\u09c0\u09aa\u09c7\u09b0 \u0989\u09a8\u09cd\u09ae\u09c1\u0995\u09cd\u09a4 \u09b8\u09ae\u09c1\u09a6\u09cd\u09b0 \u09b8\u09c8\u0995\u09a4 \u09a5\u09c7\u0995\u09c7 \u09a8\u09ac\u09a6\u09b2 \u099f\u09cd\u09b0\u09be\u09ad\u09c7\u09b2\u09be\u09b0\u09cd\u09b8 \u0995\u09b0\u09ac\u09c7 \u09b6\u09c0\u09a4\u09c7\u09b0 \u0986\u0997\u09ae\u09a8\u09c0
Advertisement
সোনাদিয়া দ্বীপ কক্সবাজার জেলা শহর থেকে উত্তর পশ্চিমে আনুমানিক ১০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। এটি মহেশখালী কেনেল দ্বারা কক্সবাজারের মূল ভূখন্ড থেকে বিছিন্ন হয়েছে। এটি শুটকির জন্যে খুবই বিখ্যাত। বাংলাদেশে শুটকির জন্যে সোনাদিয়ার অবস্থান রাঙ্গাবালির পরেই।
এই দ্বীপের মানুষের উপার্জনের প্রধান উৎস হচ্ছে মাছ ধরা, লবণ চাষ। লবণের বিশাল একটি অংশ এই দ্বীপেই উৎপাদিত হয়।
সোনাদিয়া সমুদ্র সৈকত এবং বালিয়াড়ি বিপন্ন সামুদ্রিক কাছিমের ডিম পাড়ার উপযোগী স্থান। শিতকালে তাদের ডিম পাড়ার উপযুক্ত সময়। এখানে সামুদ্রিক সবুজ কাছিম সমুদ্র সৈকতের বেলাভূমিতে পানির কিনারা ঘেষে বিচরন করে।
সোনাদিয়া দ্বীপে সমুদ্রে সৈকতের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে লাল কাকড়ার বিচরণ। সকালে রোদ উঠার পর পরই কাকড়াগুলো গর্ত থেকে বেরিয়ে পড়ে। দেখলে মনে হয় শিমুল বাগানে শিমুল ফুল ছড়িয়ে আছে। এবং বাংলাদেশের একমাত্র পার্বত্য দ্বীপ।
মহেশখালী থেকে নৌ পথে যাওয়ার সময়ায় অনেকটাই সুন্দরবনের দৃশ্য পাওয়া যায়। খালের দু পাশে মেনগ্রোভ ফরেস্ট বার বার সুন্দবনের কথা মনে মনে করিয়া দেয়।

যাত্রাঃ ১২ই নভেম্বর ঢাকা থেকে
ফেরাঃ ১৪ই নভেম্বর, ২০২৬ রাত কক্সবাজার থেকে
==================================
==== মোট বাজেটঃ ৫৫৫৫/- (জনপ্রতি)
==== কোন প্রকার ডিসকাউন্ট দিতে
==== পারছি না বলে দুঃখিত। কারণ, আমরা
==== অমানবিক খাবার কষ্ট দিতে পারি না
==== ও একদম লক্কর ঝক্কর বাসে যাত্রা করি না
==================================
তাবু আমরাই দিব
টিম সাইজ - ২০ জন

আমাদের প্ল্যানঃ
০ দিনঃ ১২ই নভেম্বর, ২০২৬ তারিখ বৃহস্পতিবার রাতে ফকিরাপুল/সায়েদাবাদ থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু
১ম দিনঃ ১৩ই নভেম্বর, ২০২৬ শুক্রবার ভোরে ভোরে কক্সবাজার নেমে ঘন্টাখানেক সমুদ্র সৈকতে হাটাহাটি ফটোগ্রাফি করবো। তারপর সকালের নাস্তা করে বোটে করে চলে যাব সোনাদিয়ার উদ্দেশ্যে।

পছন্দমতো জায়গায় তাবু পিচ করে নিজেদের মত সমুদ্রের পাড়ে ঘুরে বেড়াব। তারপর রাতের গান বাজনা, আড্ডা, ক্যাম্প ফায়ার, রাতের খাবার।

২য় দিনঃ সকালে উঠে সূর্যোদয় দেখে বীচ ঘুরে যথাসময়ে নাস্তা খেয়ে বোট ধরে চলে আসবো কক্সবাজার। বিকেলটা কাটাবো কক্সবাজার সমুদ্র সৈকতে, বা কেনাকাটায়। রাতের বাসে ঢাকা ব্যাক।
৩য় দিনঃ ১৫ই নভেম্বর, ২০২৬ ভোর ৬টায় আমরা ঢাকা পৌঁছাবো ইনশাআল্লাহ
যা যা দেখবোঃ
+ কক্সবাজার সমুদ্র সৈকত
+ সোনাদিয়া দ্বীপ
+ মহেশখালী দ্বীপ
যা যা থাকবে এই ট্যুরে:
+ তাবুর ব্যবস্থা
+ ক্যাম্প ফায়ারের ব্যবস্থা
+ সকল ধরনের যাতায়াত খরচ

৫ বেলা খাবারঃ
২ বেলা সকালের নাস্তা,
২ বেলা দুপুরের খাবার,
১ বেলা রাতের খাবার
এই টাকার মধ্যে যা থাকছে নাঃ
+ যাওয়া আসায় বিরতির খাবার
+ কোন প্রকার ব্যক্তিগত খরচ
+ কোন প্রকার ব্যক্তিগত ঔষধ
বুকিং পলিসিঃ ৫০% টাকা দিয়ে আপনার প্যাকেজ নিশ্চিত করতে হবে এবং বাকী টাকা ট্যুরের দিন প্রদান করতে হবে।
যে কোনো প্রয়োজনেঃ
সম্রাট - ০১৮২১৬৬০০৬৬
এটি নবদল ট্রাভেলার্স এর একটি অফিসিয়াল ইভেন্ট।
বাংলাদেশে বিচ ক্যাম্পিং এর জন্য সোনাদিয়া একটি আদর্শ ফ্যামেলি/কাপল ট্যুরের জায়গা। সাথে এই ইভেন্টে আরো অনেকগুলো চমক রয়েছে

আমাদের গ্রুপ লিংকঃ
https://www.facebook.com/groups/nobodoltravellers/?ref=share_group_link
আমাদের পেইজ লিংকঃ
https://www.facebook.com/nobodoltravellers?mibextid=kFxxJD
Advertisement

Event venue

Sonadia Island, Dineshpur, Chittagong, Bangladesh

Tickets
Concerts, fests, parties, meetups — all the happenings, one place.

Discover more events by tag

Ask AI if this event suits you

Keep the plans coming

More events in Chittagong

Cox’s Bazar

Thu, 12 Nov at 09:00 pm Cox's Bazar Sea Beach । কক্সবাজার সমুদ্র সৈকত

Chittagong is happening.

See everything else that’s on — concerts, markets, comedy and more.