#StayHappening
Sat, 07 Nov, 2026 at 07:15 pm to Sun, 08 Nov, 2026 at 08:15 pm UTC+06:00

সোনাই - ৬ষ্ট ও ৭ম প্রদর্শনী

  • Bangladesh Shilpakala Academy · Dhaka
\u09ad\u09c8\u09b0\u09ac\u09c0 - Bhoirobee Publisher / Host ভৈরবী - Bhoirobee
Share
\u09b8\u09cb\u09a8\u09be\u0987 - \u09ec\u09b7\u09cd\u099f \u0993 \u09ed\u09ae \u09aa\u09cd\u09b0\u09a6\u09b0\u09cd\u09b6\u09a8\u09c0
Advertisement
🎭 আসছে ভৈরবী গীতরঙ্গ দলের প্রযোজনা ‘সোনাই’
টানা দুই দিনে দুটি প্রদর্শনী!

বাংলার লোকবিশ্বাস, আঞ্চলিক মিথ ও নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যের অনুষঙ্গে ভৈরবী গীতরঙ্গ দল নিয়ে আসছে নতুন নাট্যপ্রযোজনা ‘সোনাই’। বাংলার শেকড়, লোকজ জীবন ও ঐতিহ্যবাহী পরিবেশনার ভাষাকে সমকালীন মঞ্চে নতুনভাবে তুলে ধরার এই প্রয়াসে আপনাদের আমন্ত্রণ।

রচনা ও নির্দেশনা: ইলিয়াস নবী ফয়সাল

📍 স্থান: স্টুডিও থিয়েটার হল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা
📅 প্রদর্শনীর সময়সূচি
🔷 ৭ নভেম্বর ২০২৬, শনিবার
দ্বিতীয় প্রদর্শনী: সন্ধ্যা ৭টা ১৫ মিনিট
🔶 ৮ নভেম্বর ২০২৬, রবিবার
প্রদর্শনী: সন্ধ্যা ৭টা ১৫ মিনিট
🎟️ অগ্রিম টিকিট ও বুকিং
📞 যোগাযোগ: ০১৭৯৯৪৯৪১৪০
🔗 টিকিট বুকিং: https://forms.gle/mxmUNDxLxBazDkkz5

### প্রযোজনা সহযোগী
- সহকারী নির্দেশক: ধ্রুব বেপারী
- আলোক নির্দেশনা: ফজলে রাব্বি সুকর্ণ
- সংগীত নির্দেশক: দীপ্ত সেন
- মঞ্চ: অতনু রায়
- প্রযোজনা অধিকর্তা: মাহমুদা ইয়াসমিন কনা
- সার্বিক সহযোগিতা: তাসমিমা সুলতানা রিয়া

### প্রসঙ্গ ভৈরবী
ভৈরবী একটি অলাভজনক সামাজিক ও দেশীয় সংস্কৃতি গবেষণা কেন্দ্র। এরই অংশ হিসেবে গড়ে উঠেছে ভৈরবী গীতরঙ্গ দল। লোকসংস্কৃতির প্রাণতত্ত্বকে ধারণ করে নাটক, সংগীত ও গবেষণার মধ্য দিয়ে দলটি গড়ে তুলেছে নিজস্ব সাংস্কৃতিক পথচলা।
ভৈরবীর চর্চার মূলভিত্তি সাধারণ মানুষের ভাষা, জীবনযাপন, বিশ্বাস ও সাহিত্যের ভেতরে নিহিত লোকসংস্কৃতি। এই মাটির গন্ধমাখা ঐতিহ্যকে সমকালীন শিল্পরূপে উপস্থাপনের মধ্য দিয়ে ভৈরবী তুলে ধরতে চায় সমাজ, সংস্কৃতি ও মানুষের জীবনের নানা কথা।

আসুন, মঞ্চে ফিরে দেখি আমাদের শেকড়, আমাদের গল্প—‘সোনাই’।
আপনার মতামত, পরামর্শ বা প্রশ্ন জানাতে যোগাযোগ করুন:
📧 ইমেইল: [email protected]
🔗 ফেসবুক:https://www.facebook.com/bhoirobee/
আয়োজনে: ভৈরবী গীতরঙ্গ দল
Advertisement

Event venue

Bangladesh Shilpakala Academy, জাতীয় নাট্যশালয়, ঢাকা, বাংলাদেশ, Dhaka, Bangladesh

Tickets
Concerts, fests, parties, meetups — all the happenings, one place.

Ask AI if this event suits you

Keep the plans coming

More events in Dhaka

Dhaka is happening.

See everything else that’s on — concerts, markets, comedy and more.