#StayHappening
Thu, 05 Nov, 2026 at 04:00 pm to Sat, 07 Nov, 2026 at 06:00 pm UTC+06:00

সপ্তদশ পল্লীকবি আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা ১৪৩৩

  • 213, Kabi Jasimuddin Hall, University of Dhaka · Dhaka
Kabi Jasimuddin Hall Debating Club-KJHDC Publisher / Host Kabi Jasimuddin Hall Debating Club-KJHDC
Share
\u09b8\u09aa\u09cd\u09a4\u09a6\u09b6 \u09aa\u09b2\u09cd\u09b2\u09c0\u0995\u09ac\u09bf \u0986\u09a8\u09cd\u09a4\u0983\u0995\u09cd\u09b2\u09be\u09ac \u09ac\u09bf\u09a4\u09b0\u09cd\u0995 \u09aa\u09cd\u09b0\u09a4\u09bf\u09af\u09cb\u0997\u09bf\u09a4\u09be \u09e7\u09ea\u09e9\u09e9
Advertisement
যুক্তির দীপ্তি আর মুক্তচিন্তার প্রত্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতর্ক অঙ্গনে নিরন্তর আলো ছড়িয়ে চলেছে কবি জসীম উদ্‌দীন হল ডিবেটিং ক্লাব। ‘বিতর্কে বিম্বিত স্বাধীনতা’ স্লোগানকে ধারণ করে দীর্ঘ পথচলায় এই প্রতিষ্ঠান গড়ে তুলেছে যুক্তিবাদী, মননশীল ও প্রগতিশীল একঝাঁক তরুণ, যারা বিতর্ককে কেবল প্রতিযোগিতা নয়, বরং চিন্তার বিকাশ, মতের বৈচিত্র্য ও সত্য অনুসন্ধানের এক অনন্য মাধ্যম হিসেবে দেখে।
সমাজ, সাহিত্য, বিজ্ঞান, অর্থনীতি, রাজনীতি, পররাষ্ট্রনীতি কিংবা সমকালীন নানা প্রসঙ্গ, প্রতিটি বিষয়েই যুক্তির আলোয় ভাবতে ও প্রশ্ন করতে শেখার এক উন্মুক্ত পরিসর তৈরি করেছে কবি জসীম উদ্‌দীন হল ডিবেটিং ক্লাব। প্রতিষ্ঠালগ্ন থেকে আজ অবধি ক্লাবের বিতার্কিকেরা মেধা, মনন, যুক্তি ও বাকশক্তির সৃজনশীল প্রয়োগের মধ্য দিয়ে এই ধারাকে সমৃদ্ধ করে চলেছেন।
বিতর্কের মঞ্চের বাইরেও ন্যায়, গণতন্ত্র, মুক্তচিন্তা ও মানুষের অধিকারের পক্ষে যৌক্তিক ও গণতান্ত্রিক আন্দোলনে এই ক্লাবের রয়েছে গৌরবময় সম্পৃক্ততা। সেই ঐতিহ্য, পরম্পরা ও ভালোবাসার ধারাবাহিকতায় আবারও বসছে যুক্তি ও মননের মিলনমেলা।
পল্লীকবির স্মৃতিধন্য প্রাঙ্গণে আয়োজিত সপ্তদশ পল্লীকবি আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা ১৪৩৩ এ আপনাকে সাদর আমন্ত্রণ। আসুন, যুক্তির আলোয় মুখোমুখি হই, চিন্তার দুয়ার খুলে দিই এবং বিতর্কে খুঁজে নিই স্বাধীনতার প্রতিচ্ছবি।
প্রতিযোগিতার নিয়মাবলি-
১. প্রতিযোগিতার বিভাগ – আন্তঃক্লাব (বিশ্ববিদ্যালয় পর্যায়)
২. বিতর্ক সংসদীয় পদ্ধতিতে হবে।
৩. নিবন্ধনের অগ্রাধিকারক্রমে বিশ্ববিদ্যালয় পর্যায়ে মোট ৩২টি টিম প্রতিযোগিতার জন্য নির্বাচিত হবে।
৪. যেকোনো বিশ্ববিদ্যালয়ের বিভাগভিত্তিক কোনো ক্লাবকে নিবন্ধনে নিরুৎসাহিত করা হচ্ছে।
৫. বিতর্কের ধরন: প্রথম রাউন্ড নকআউট, নকআউটে বিজয়ী ১৬টি দল নিয়ে ৩ রাউন্ড ট্যাব, প্রি-সেমিফিনাল ব্রেক।
- প্রাক-নিবন্ধন লিংক: https://forms.gle/ZLQKijTcUPU1B8yg7
- রেজিস্ট্রেশন ফি: বিতর্ক দল প্রতি ৫১০ টাকা
- নিবন্ধনের শেষ দিন: ১ নভেম্বর ২০২৬ ইং
প্রয়োজনে-
মো: ফজলে রাব্বী সরকার
সাধারণ সম্পাদক
কবি জসীম উদ্‌দীন হল ডিবেটিং ক্লাব, ঢাবি
মোবাইল: 01755-020252
ফেসবুক: https://www.facebook.com/share/1EtXVpyP5T/

মো: হাসিনুর রহমান
সভাপতি
কবি জসীম উদ্‌দীন হল ডিবেটিং ক্লাব, ঢাবি
মোবাইল: 01570214068
ফেসবুক: https://www.facebook.com/share/1PQTGQisCg/
Advertisement

Event venue

213, Kabi Jasimuddin Hall, University of Dhaka, Dhaka, Bangladesh

Tickets
Concerts, fests, parties, meetups — all the happenings, one place.

Ask AI if this event suits you

Keep the plans coming

More events in Dhaka

Food Tech Dhaka-2026

Thu, 05 Nov at 10:00 am House-08, Road-08, Block-A, Nobody H/S, Mohammadpur, Dhaka, Bangladesh, 1000 Dhaka, Bangladesh

Dhaka is happening.

See everything else that’s on — concerts, markets, comedy and more.