Advertisement
শাসকের চোখে চোখ রেখে যিনি স্বপ্নের কথা বলে গেছেন,তিনি আর কেউ না - আমাদের প্রিয় সঞ্জীব'দা। সুরকার,গীতিকার,কণ্ঠশিল্পী এবং একইসাথে একজন প্রতিবাদী সংগঠক ছিলেন তিনি। সঞ্জীব'দা ভালোবাসার যেমন বাস্তবমুখী সংজ্ঞায়ন করেছেন,তেমনি প্রতিবাদও করে গেছেন কণ্ঠনালী প্রসারিত করে।তার " স্বপ্নের কথা" আমরা আজও বলতে চাই, অরাজকতার রাষ্ট্রে সঞ্জীব'দা এখনও আমাদের বাঁচিয়ে রাখে তার কণ্ঠে,তার কথায়।আমাদের প্রাণের শিল্পী সঞ্জীব চৌধুরীর প্রয়াণের ১৯ বছর হতে চলেছে। প্রতিবারের মত এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ইউনিয়ন তার স্মৃতির স্মরণে টিএসসির সঞ্জীব চত্বরে আয়োজন করতে যাচ্ছে "সঞ্জীব সন্ধ্যা"। সঞ্জীব'দার যুগের সহযোদ্ধা এবং সমসাময়িক গণমুখী শিল্পপ্রেমীদের মেলবন্ধন গড়তে এই আয়োজন।
বিকেল ৫ টা থেকে
১৯ নভেম্বর,২০২৬
বৃহস্পতিবার
সঞ্জীব চত্বর , টিএসসি
ঢাকা বিশ্ববিদ্যালয়
OPEN FOR ALL!!
Advertisement
Event venue
TSC, Dhaka university, Bangladesh., Dhaka, Bangladesh
Tickets