Advertisement
ভ্রমণপোকা ট্রাভেলস১ম বর্ষপূর্তি প্রোমোশনাল ট্যুর ২০২৬
বিসমিল্লাহির রাহমানির রাহিম
ভ্রমণপোকা ট্রাভেলস-এর বছরপূর্তি আয়োজন উপলক্ষে আগামী ১২ নভেম্বর ২০২৬ থাকছে বিশেষ প্রোমোশনাল ট্যুর।
এই ট্যুরে আমাদের গ্রাহকদের সেবায় রাখা হয়েছে সর্বোচ্চ সুযোগ-সুবিধা। গ্রাহকদের সন্তুষ্টিই আমাদের অর্জন।
ভ্রমণ মানেই ভ্রমণপোকা!
TOUR OVERVIEW
Destination: Sajek Valley & Khagrachari
Tour Date: ১২ নভেম্বর ২০২৬ রাত – ১৫ নভেম্বর ২০২৬ সকাল
Tour Duration: ৩ রাত ২ দিনের ইভেন্ট
Departure from Dhaka: ১২/১১/২০২৬ রাতে
Return to Dhaka: ১৫/১১/২০২৬ সকালে
Group Size: ৩০ জন
Bus Capacity: ৩৫–৪০ সিট
Bus: শ্যামলী / শান্তি পরিবহন / অন্যান্য
Possible Departure Point: মতিঝিল আরামবাগ, ঢাকা
Possible Departure Time: রাত ৯:০০–১০:০০টার মধ্যে
Accommodation: সাজেক ভ্যালিতে ১ রাত
RESORT
• সাম্পারি
• হিল গার্ডেন
• মেঘালয়
• অন্যান্য
খালি থাকা সাপেক্ষে পছন্দ করে নেওয়া যাবে।
রিসোর্ট নির্বাচন/বরাদ্দ সম্পূর্ণভাবে তৎকালীন Availability-এর ওপর নির্ভরশীল।
TOUR HIGHLIGHTS
• সাজেক ভ্যালিতে ১ রাত থাকা
• মোট ৬ বেলার খাবার
• সকল প্রকার Entry Fee
• ১টি Snacks
• Live Music & Cultural Program
• Live Lottery Withdraw
• প্রথম ১০ জন বিজয়ীর জন্য আকর্ষণীয় পুরস্কার
• সাদা চাঁদের গাড়িতে করে সাজেক ও খাগড়াছড়ি ঘুরাঘুরি
• Free Photography
• Paid Photography & Videography at Resort
• কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ফানুস উড়ানোর ব্যবস্থা
• Indoor Game Time
• লুডু / Truth or Dare / দাবা / অন্যান্য গেম
• সাজেকের হ্যালিপ্যাড, কংলাক পাহাড়, লুসাই গ্রাম, রুইলুই পাড়া ও স্টোন গার্ডেন ভ্রমণ
• খাগড়াছড়ির আলুটিলা গুহা, হার্টিকালচার ও ঝুলন্ত ব্রিজ, জেলা পরিষদ পার্ক ও খাগড়াছড়ি শহর ঘুরে দেখা
HOST TEAM
এই ইভেন্টের হোস্ট হিসেবে থাকবেন—
Anik
01935-725655
Mithila
01576-677843
এবং অন্যান্য হোস্ট/টিম মেম্বার।
PLACES TO VISIT
★ SAJEK VALLEY
• Helipad
• Konglak Hill
• Lusai Village
• Ruilui Para
• Stone Garden
★ KHAGRACHARI
• Alutila Cave
• Horticulture & Hanging Bridge
• District Council Park
• Richang Waterfall
• Khagrachari City Tour
DETAILED ITINERARY
★ Night 1 | DHAKA → KHAGRACHARI
রাতের বাসে ঢাকা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু হবে।
সম্ভাব্য বাস ছাড়ার সময়: রাত ৯:০০–১০:০০টার মধ্যে।
রাতের বাসে যাত্রা করে আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হবো।
Overnight Journey: Dhaka → Khagrachari
★ DAY 1 | KHAGRACHARI → SAJEK VALLEY
খুব সকালে খাগড়াছড়ির FNF Restaurant-এ পৌঁছানোর পর সবাই নিজ নিজ মতো ফ্রেশ হয়ে নেবেন।
ব্যাগপত্র কোথায় ও কীভাবে রাখতে হবে—এ বিষয়ে ট্যুরিস্ট গাইড আপনাদের পূর্ণ সহযোগিতা করবেন।
সকাল ৮টা থেকে নাস্তা পরিবেশন শুরু হবে।
আমরা চেষ্টা করব সবাইকে একসঙ্গে হলরুমে বসিয়ে নাস্তা করাতে। কারণ নাস্তার পরই আমরা চাঁদের গাড়িতে করে সাজেকের উদ্দেশ্যে রওনা হবো।
Breakfast Menu
• ২ পিস পরোটা
• ১ পিস ডিম ভাজা
• ডালভাজি
• পানি
• চা
যারা পরোটা খেতে চান না, তারা অবশ্যই আগেই হোস্টকে জানাবেন। তাদের জন্য ডিম খিচুড়ির ব্যবস্থা থাকবে।
গুরুত্বপূর্ণ: একবার অর্ডার করা হয়ে গেলে খাবারের অর্ডার পরিবর্তন করা সম্ভব হবে না।
নাস্তার পরে সবাই নিজেদের ব্যাগপত্র গুছিয়ে সারিবদ্ধভাবে FNF-এর গেটের সামনে দাঁড়াবেন।
এক্ষেত্রে ট্যুরিস্ট গাইড আপনাদের জানিয়ে দেবেন কীভাবে কী করতে হবে।
চাঁদের গাড়ির সিট বিন্যাসে হোস্টের নির্দেশনা অবশ্যই মেনে চলতে হবে।
সবাই নিজ নিজ আসন বুঝে নেওয়ার পর ফটোশ্যুট অথবা ভিডিওশ্যুট করা হতে পারে।
এরপর Head Host আপনাদের সাজেক যাত্রা সম্পর্কে প্রয়োজনীয় ব্রিফ করবেন।
সবাই অবশ্যই মনোযোগ দিয়ে ব্রিফিং শুনবেন। পরবর্তীতে একই কথা বারবার রিপিট করা সম্ভব হবে না।
KHAGRACHARI → DIGHINALA → BAGHAIHAT ARMY CAMP
এই রুটে এসে সকল চাঁদের গাড়ি, বাইক, CNG ও Safari সারিবদ্ধভাবে থামবে।
সম্ভাব্য Squad Time: সকাল ১০:৩০ মিনিট।
তবে এই সময় সম্পূর্ণভাবে আর্মি কর্তৃপক্ষের ওপর নির্ভরশীল।
এক্ষেত্রে হোস্ট কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না।
তাই অনুগ্রহ করে হোস্টের কাছে অভিযোগ না করে ধৈর্য ধারণ করবেন।
খাগড়াছড়ি থেকে বাঘাইহাট যেতে প্রায় ১–১.৫ ঘণ্টা সময় লাগে।
একইভাবে বাঘাইহাট থেকে সাজেক যেতে প্রায় ১.৫ ঘণ্টা সময় লাগে।
বাঘাইহাটে বিরতির সময় আপনার সময়টাকে গুরুত্বপূর্ণ ও স্মরণীয় করতে পারেন—
১. প্রয়োজনীয় বাথরুমের কাজ
ক্যান্টিনের সামনে ছেলে-মেয়েদের জন্য আলাদা ওয়াশরুম রয়েছে। এছাড়াও ক্যাম্পেও ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে।
২. পাহাড়ি ফল উপভোগ
এখান থেকে ডাব, পাহাড়ি কলা, পেঁপে, আখ ইত্যাদি খেতে পারেন।
এগুলো পিওর অথেনটিক পাহাড়ি ফল এবং জার্নিতে আপনাকে শক্তি জোগাবে।
৩. ক্যান্টিনের খাবার
ক্যান্টিনের মিষ্টি ও রসমালাইয়ের স্বাদ অসাধারণ।
এছাড়াও এখান থেকে সিঙ্গারা, কোক, চিপস, জুস ইত্যাদি খেতে ও জার্নির জন্য সংগ্রহ করতে পারেন।
৪. পাহাড়ি পোশাক
এখানে সাশ্রয়ী মূল্যে ভালো পাহাড়ি পোশাক পাওয়া যায়, যার দাম সাজেকের তুলনায় তুলনামূলক কম।
আপনি চাইলে নিজের ও পরিবারের জন্য সংগ্রহ করতে পারেন।
৫. Dedicated Tour Guide
প্রতি জিপ/চাঁদের গাড়িতে একজন Dedicated Tour Guide থাকবে।
তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন।
Squad থেকে বিচ্ছিন্ন হলে আপনার কেউ যদি গাড়িতে এসে পৌঁছাতে না পারেন, তাহলে আপনাদেরই ক্ষতি হবে এবং পুরো টিমের অতিরিক্ত সময় লাগবে।
৬. Emergency Recharge & Mobile Financial Services
সম্ভব হলে এখানে মোবাইল রিচার্জ, বিকাশ, নগদ ও অন্যান্য প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে রাখুন।
সাজেকে এসব সুবিধা পাওয়ার নিশ্চয়তা কেউ দিতে পারবে না।
সাজেক পৌঁছানোর পর হোস্টকে অহেতুক প্রেশার দেবেন না।
আপনারা যেমন সারারাত ও সারাদিন জার্নি করে ক্লান্ত থাকবেন, হোস্টরাও একইভাবে ক্লান্ত থাকবেন।
হোস্ট আপনাদের Booking Information অনুযায়ী সবাইকে রুম বুঝিয়ে দেবেন।
রুম বুঝে পাওয়ার পর ফ্রেশ হয়ে হালকা বিশ্রাম নিন।
সবাইকে দুপুর ২:০০টার মধ্যে লাঞ্চে চলে আসতে হবে।
লাঞ্চের ঠিকানা হোস্টের কাছ থেকে জেনে নেবেন। হোস্ট অবশ্যই আপনাদের গাইড করবেন।
লাঞ্চে এসে হোস্টের নির্দেশনা অনুযায়ী চেয়ার/সিট গ্রহণ করবেন।
Lunch Menu
• ভাত
• Bamboo Chicken
• ডাল
• ভর্তা
• পানি
খাবার শেষে আমরা চলে যাবো Sajek-এর The Stone Garden Park এখানে ২০ মিনিট অবস্থান করব।
তারপর গাড়িতে করে রুইলুই পাড়া দেখতে দেখতে চলে যাবো কংলাক পাহাড়ে। এটাই সাজেকের অন্যতম মূল আকর্ষণ।
বর্তমানে সিঁড়ি হওয়ায় যে কেউ সিঁড়ি দিয়ে কংলাকে উঠতে পারবেন।
এখানে নিজস্ব খরচে—
• চা
• আনারস
উপভোগ করতে পারবেন।
এরপর চলে যাবো কংলাকের সবচেয়ে জনপ্রিয় Photogenic Point-এ।
আমাদের দক্ষ ফটোগ্রাফারের মাধ্যমে আপনারা নিজেদের ফটোশ্যুট করাতে পারবেন।
৪০ মিনিট কংলাকে অবস্থান করে আমরা নিচে নেমে যাবো।
কংলাক শেষ করে আমরা চলে যাবো হেলিপ্যাডে। এখানে প্রায় ১ ঘন্টা অবস্থান করব।
সবাই মিলে ছবি তুলবো এবং সাজেকের স্ট্রিট ফুড উপভোগ করব।
তারপর গাড়িতে করে আমারা রিসোর্টের সামনে চলে আসব। এই সময়ে আপনারা চাইলে সাজেক ভ্যালির লোকাল মার্কেট এক্সপ্লোর করতে পারেন।
এখান থেকে পাহাড়ি ঐতিহ্যবাহী নানান কিছু পরিবার-পরিজন ও বন্ধুদের জন্য সংগ্রহ করতে পারেন।
★ Night 2 | SAJEK VALLEY
সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে আমাদের—
Live Music & Cultural Hangout
আপনাদের মধ্য থেকেও যে কেউ চাইলে আমাদের সঙ্গে অংশগ্রহণ করতে পারবেন—
• গান
• কবিতা
• অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা
এই সময় আপনাদের সবার সামনে অনুষ্ঠিত হবে—
LIVE LOTTERY WITHDRAW
প্রথম ১০ জন বিজয়ীকে তাৎক্ষণিকভাবে পুরস্কৃত করা হবে।
Dinner Menu
• Chicken BBQ
• পরোটা
• সস
• কোল্ড ড্রিংকস
• মিক্স সালাদ
খাবার শেষে চাইলে আপনারা নিজেদের মতো করে ঘুরাঘুরি করতে পারেন অথবা রিসোর্টে গিয়ে বিশ্রাম নিতে পারেন।
তবে বেশি রাত না জাগাই ভালো।
★ DAY 2 | SAJEK VALLEY EXPLORATION
আজ সাজেক ভ্যালিতে আমাদের Last Day।
তাই একদম ভোরবেলা ঘুম থেকে উঠে রিসোর্টের বারান্দায় চলে যাবেন। আপনারা চাইলে আমাদের টিম ফটোগ্রাফি/ভিডিওগ্রাফির জন্য আপনাদের রিসোর্টে যাবে— অবশ্যই Availability থাকা সাপেক্ষে।
সূর্যোদয় দেখে, ফটোশ্যুট করে নিজেদের Outfit পরে প্রস্তুত হয়ে যাবেন।
আমরা সকাল ৮:০০টার মধ্যে বেরিয়ে চলে যাব লুসাই গ্রামে। গেটের সামনে সবাই একসঙ্গে দাঁড়াবেন গ্রুপ ছবি তোলা হবে। হোস্ট আপনাদের টিকিট প্রদান করবেন। চাইলে নিজ খরচে পাহাড়ি ড্রেস পরিধান করে ফটোশ্যুট করতে পারবেন।
লুসাই গ্রামে ঢোকার পর আপনাদের একটি বিশেষ দোকান নজরে আসবে— দোকানদার ছাড়া দোকান। চেষ্টা করবেন সেখান থেকে কিছু একটা সংগ্রহ করতে।
লুসাই গ্রাম ঘুরে আমরা সবাই রেস্টুরেন্টে চলে আসবে। এখানে সকালের খাবার গ্রহণ করব।
Breakfast Menu
• ডিম খিচুড়ি
• চাটনি
• সালাদ
খাবার শেষে সবাই নিজ নিজ রুমে চলে যাবেন এবং নিজেদের ব্যাগপত্র সবকিছু গুছিয়ে নেবেন।
সকাল ৯:৪৫ মিনিটের মধ্যে অবশ্যই গাড়িতে উঠে যাবেন।
গাড়ি নির্দিষ্ট Squad Time অনুযায়ী ছাড়া হবে।
ট্যুরিস্ট গাইডের নির্দেশনা অনুসারে সবাই নিজ নিজ আসন গ্রহণ করবেন।
সাজেকের উঁচু পাহাড় ও প্রকৃতি দেখতে দেখতে আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হবো।
মাঝপথে সেনা বাহিনীর নির্দেশনায় ১০–১৫ মিনিটের একটি বিরতি পড়তে পারে।
খাগড়াছড়ি পৌঁছে রেস্টুরেন্টে ঢুকে সবাই নিজ নিজ মতো ফ্রেশ হয়ে নেবেন।
নিজেদের প্রয়োজনীয় ও দামি জিনিসপত্র—টাকা, মোবাইল ফোন ইত্যাদি ছাড়া বাকিসব জিনিস জিপে রাখতে পারবেন।
ট্যুরিস্ট গাইড রেস্টুরেন্ট ম্যানেজারের সহায়তায় খাবার পরিবেশনের ব্যবস্থা করবেন।
Lunch Menu
• ভাত
• গরুর মাংস
• ডাল
• সবজি
• ভর্তা
• পানি
যারা গরুর মাংস খান না, তারা অবশ্যই আগেই হোস্টকে জানাবেন।
খাবারের অর্ডার করা হয়ে গেলে আর পরিবর্তন করা যাবে না।
খাবার খাওয়ার পর ২০ মিনিট বিশ্রাম নিয়ে আমরা আবার জিপে উঠে পড়বো।
এখানে সময়ের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে। অন্যথায় আমরা সবগুলো স্পট ঘুরতে পারব না।
প্রথমেই যাবো আলুটিলা গুহা।
গেটের সামনে সবাই একসঙ্গে দাঁড়াবেন।
আমরা সবাই মিলে ছবি তুলব এবং হোস্ট সবাইকে টিকিট প্রদান করবেন।
এখানে ৪০ মিনিট সময় পাবেন।
গুহা ও ব্রিজ ঘুরে সবাই জিপে ফিরে আসবেন।
অবশ্যই নিজেদের মোবাইল নম্বর খোলা রাখবেন।
এরপর যাবো জেলা পরিষদ পার্কে।
এখানে রয়েছে—
• Hanging Bridge
• অন্যান্য বিনোদনের সুযোগ
আপনারা চাইলে নিজ খরচে Kayaking করতে পারবেন।
গেটের সামনে আমরা সবাই মিলে ছবি তুলব।
হোস্ট টিকিট প্রদান করবেন।
এখানে আমরা একসঙ্গে ঘুরব এবং প্রায় ১ ঘণ্টা সময় পাবো।
এরপর সবাই একসঙ্গে ঘুরে আবার জিপে এসে বসব।
সবশেষে জিপে করে আমরা খাগড়াছড়ি শহর ঘুরে আবার রেস্টুরেন্টে ফিরে আসব।
★ Night 3 | SAJEK VALLEY
রাতের খাবারের আগে পর্যন্ত আপনাদের ইচ্ছা/অনিচ্ছা সাপেক্ষে সন্ধ্যাকালীন সময়ে—
• গান
• আড্ডা
• লুডু
• Truth or Dare
• দাবা
• অন্যান্য Indoor Games
খেলা হতে পারে অথবা নাও হতে পারে।
আপনাদের প্রয়োজনের কথা বিবেচনা করে, ভ্রমণের ক্লান্তি দূর করতে প্রতি ৬ জনের জন্য ১টি ফ্রেশ রুমের ব্যবস্থা থাকবে। রাত ৮টা পর্যন্ত এই সুবিধা উপভোগ করতে পারবেন।
সুবিধাটি ব্যবহারের নিয়ম ও সময়সূচির বিষয়ে হোস্টের নির্দেশনাই চূড়ান্ত বলে বিবেচিত হবে
Dinner Menu
• ভাত
• হাঁসের মাংস
• সবজি
• ডাল
• ভর্তা
যারা হাঁসের মাংস খান না, তারা অবশ্যই আগেই হোস্টকে জানাবেন।
খাবারের অর্ডার হয়ে গেলে আর পরিবর্তন সম্ভব নয়।
সবাই অবশ্যই নিজেদের—
• Seat Number
• Bus Name
• Bus Departure Time
১০০% সতর্কতার সঙ্গে মনে রাখবেন।
এক্ষেত্রে কোনো ভুল বা জরিমানা হলে ভ্রমণপোকা ট্রাভেলস কর্তৃপক্ষ তা বহন করবে না।
সবাই নিজ নিজ বাসে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা হবো।
TOUR PACKAGE INCLUSIONS
• ঢাকা থেকে খাগড়াছড়ি ও খাগড়াছড়ি থেকে ঢাকা বাস যাত্রা
• ৩৫–৪০ সিটের বাস
• ১ রাত সাজেক ভ্যালিতে থাকা
• সাদা চাঁদের গাড়িতে সাজেক ও খাগড়াছড়ি ভ্রমণ
• সকল নির্ধারিত স্পটে Sightseeing
• মোট ৬ বেলার খাবার
• ১টি Snacks
• সকল প্রকার Entry Fee
• Live Music & Cultural Program
• Live Lottery Withdraw
• প্রথম ১০ জন বিজয়ীর জন্য আকর্ষণীয় পুরস্কার
• Free Photography — সমঝোতার ভিত্তিতে
• Paid Photography & Videography at Resort
• কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ফানুস উড়ানোর ব্যবস্থা
• Indoor Game Time
• Tour Guide Assistance
PHOTOGRAPHY POLICY
★ FREE PHOTOGRAPHY
ফ্রি ফটোগ্রাফির সুবিধা থাকবে।
তবে এটি সমঝোতার ভিত্তিতে পরিচালিত হবে, কারণ অনেক গেস্ট থাকবেন এবং সবার সমান অধিকার রয়েছে।
তাই সবাইকে সমানভাবে সহযোগিতা করার অনুরোধ করা হচ্ছে।
★ PAID PHOTOGRAPHY & VIDEOGRAPHY
রিসোর্টে Paid Photography & Videography-এর সুবিধা থাকবে।
এটি Availability ও প্রয়োজন অনুযায়ী গ্রহণ করা যাবে।
TRAVEL PREPARATION
যা যা করণীয়
ট্যুরে আসার আগে প্রত্যেক অংশগ্রহণকারীকে নিম্নলিখিত বিষয়গুলো প্রস্তুত রাখার জন্য অনুরোধ করা হচ্ছে—
১. ভোটার আইডি কার্ডের ফটোকপি
ভোটার আইডি কার্ডের ৩ কপি ফটোকপি সঙ্গে রাখতে হবে।
২. প্রয়োজনীয় ওষুধ
নিজের প্রয়োজন অনুযায়ী প্রয়োজনীয় ও নিয়মিত ব্যবহারের ওষুধ সঙ্গে রাখুন।
৩. ওয়ান-টাইম বেন্ডেজ
প্রয়োজনে ব্যবহারের জন্য ওয়ান-টাইম বেন্ডেজ সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
৪. রেইনকোট
পাহাড়ি অঞ্চলের আবহাওয়া পরিবর্তনশীল হওয়ায় রেইনকোট সঙ্গে রাখুন।
৫. হ্যান্ড ফ্যান
যাত্রাপথ ও প্রয়োজনের সময় ব্যবহারের জন্য হ্যান্ড ফ্যান সঙ্গে রাখতে পারেন।
৬. শীতের কাপড়
সাজেকের আবহাওয়া বিবেচনায় শীতের কাপড়/জ্যাকেট অবশ্যই সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
IMPORTANT INFORMATION
• কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ফানুস উড়ানো হবে।
• চাঁদের গাড়ির সিট বিন্যাসে হোস্টের নির্দেশনা অবশ্যই মেনে চলতে হবে।
• প্রতিটি জিপ/চাঁদের গাড়িতে Dedicated Tour Guide থাকবে।
• Squad থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না।
• সেনা ক্যাম্পের নির্দেশনা অনুযায়ী অপেক্ষার সময় পরিবর্তিত হতে পারে।
• যাত্রাপথের সময় আবহাওয়া, রাস্তা ও প্রশাসনিক নির্দেশনার ওপর নির্ভর করতে পারে।
• সাজেকে মোবাইল রিচার্জ/বিকাশ/নগদ ইত্যাদি সুবিধা পাওয়ার নিশ্চয়তা নেই—তাই প্রয়োজনীয় কাজ আগে করে নেওয়া ভালো।
• হোস্ট বা ট্যুরিস্ট গাইডের নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে।
• নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যেককে নিজ নিজ গাড়িতে উপস্থিত থাকতে হবে।
• রিসোর্ট বরাদ্দ Availability-এর ওপর নির্ভরশীল।
• ফটোগ্রাফি সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার ভিত্তিতে পরিচালিত হবে।
★ TOUR RULES & RESTRICTIONS
এই ট্যুরে নিম্নলিখিত কাজগুলো সম্পূর্ণ নিষিদ্ধ—
১. মাদকসেবন
রিসোর্ট, বাস অথবা ট্যুর চলাকালীন সময়ে কোনো প্রকার মাদকসেবন করা যাবে না।
২. Harassment & Obscene Behaviour
পুরুষ কর্তৃক নারী অথবা নারী কর্তৃক পুরুষকে হ্যারেজমেন্ট, অশালীন আচরণ বা অশালীন অঙ্গভঙ্গি করা যাবে না।
৩. পাহাড়িদের সঙ্গে বিরূপ আচরণ
স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর সঙ্গে কোনো ধরনের বিরূপ আচরণ করা যাবে না।
৪. Unmarried Couple Stay
অবিবাহিত কাপল এক রিসোর্টে/রুমে Stay করতে পারবেন না।
৫. Tour Guide-এর সঙ্গে দুর্ব্যবহার
ট্যুরিস্ট গাইডের সঙ্গে গালমন্দ বা অসৌজন্যমূলক আচরণ করা যাবে না।
৬. যেখানে-সেখানে ময়লা ফেলা
যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ।
উপরের যেকোনো একটি নিয়ম ভঙ্গের কারণে ভ্রমণপোকা ট্রাভেলস কর্তৃপক্ষ কোনো অংশগ্রহণকারীকে তাৎক্ষণিকভাবে ট্যুর থেকে বাদ দেওয়ার ক্ষমতা রাখে।
CANCELLATION POLICY
১. Travel Date-এর ন্যূনতম ১৫ দিন আগে
ক্যান্সেল করলে Booking Money-এর ৫০% টাকা কেটে রাখা হবে।
২. Travel Date-এর ন্যূনতম ১০ দিন আগে
ক্যান্সেল করলে Booking Money-এর ৭৫% টাকা কেটে রাখা হবে।
৩. Travel Date-এর ৫ দিন আগে
ক্যান্সেল করলে Booking Money-এর ১০০% টাকা কেটে রাখা হবে।
BOOKING POLICY
১. Advance Payment
প্যাকেজের মোট মূল্যের ৫০% টাকা অগ্রিম দিয়ে বুকিং করতে হবে।
বাকি ৫০% টাকা ট্যুর শুরু হওয়ার সময়ে ট্যুরিস্ট গাইডকে দিতে হবে।
২. Payment Methods
বুকিং করা যাবে—
• বিকাশ
• নগদ
• ব্যাংক
Advertisement
Event venue
Rupnagar Tinshade Road No: 12, 384/A, Dhaka, Dhaka Division, Bangladesh
Tickets