Advertisement
মানুষ মরলে ভূত হয়! আবার ভূত মরলে মানুষও হয়! যাঁরা নেতা–মন্ত্রী হয়ে মানুষের জীবনে নানা উৎপাত করেন তাঁরা কি ভূত হয়ে বদলে যান? মোটেই না। সেখানেও তাঁরা একইরকম নাছোড় আর ছ্যাঁচড়া। ওদিকে বিজ্ঞানী পণ নিয়েছেন মানুষের জীবন থেকে ভূত তাড়াবেন। আমাদের জীবন মহানিশা করে চলেছে যারা, তাদের বিষ ঝাড়বেন। ব্যাস! নেতা, থানা, পুলিশ, ভূতের ছেলে ভূত, ভূতের প্রেমিকা ভূত আর সাধারণ মানুষ নিয়ে তৈরি হল নাটক 'ভূত তেরিকা'। নাটক রচনা, নির্দেশনা সৌমিত্র বসু। নাটকে থাকল জমজমাট রাজনৈতিক ব্যঙ্গরস, নিখাদ কৌতুক আর টুকরো মানবিক বা অ–মানবিক প্রেম। বালিগঞ্জ অন্তর্মুখ দলের প্রযোজনায় প্রথম শো ৬ নভেম্বর, ২০২৬ পূর্ব–বর্ধমানের দাঁইহাটে। পরের শো ১২ ডিসেম্বর বিরাটিতে। এর মাঝে বা পরে আপনারাও আমাদের ডাকতে পারেন। শো–এর জন্যে যোগাযোগ করুন:+919123615431
এই নম্বরে।
Advertisement
Event venue
Baubazar, Kolkata, India
Tickets