Advertisement
VOBOGHURE TRADITIONAL WINTER CAMPING NIGHT 2026শীতের আমেজে আবারও একসাথে সব ভবঘুরে! 🏕️🔥
শীত চলে এসেছে! আর শীত মানেই ভবঘুরেদের জন্য নতুন কোনো অ্যাডভেঞ্চার, জমজমাট আড্ডা আর একসাথে কিছু সুন্দর মুহূর্ত কাটানোর আয়োজন।
অনেক দিন হলো আমাদের কোনো রাইড কিংবা আড্ডা হচ্ছে না। তাই আর ঘরে বসে থাকা কেন? এবার শীতের আমেজ উপভোগ করতে দ্বিতীয়বারের মতো একত্রিত হতে যাচ্ছে ভবঘুরে পরিবারের সদস্যরা।
এবারের গন্তব্য মুগারচড়, তিন নদীর মোহনা! 😍
প্রকৃতির কাছাকাছি, খোলা আকাশের নিচে রাতযাপন, বন্ধুদের সঙ্গে গল্প, হাসি-আড্ডা আর আগুনের পাশে BBQ—সব মিলিয়ে হতে যাচ্ছে আমাদের ঐতিহ্যবাহী
VOBOGHURE CAMPING NIGHT!
📅 ইভেন্টের সময়সূচি
তারিখ: ১০ ডিসেম্বর ২০২৬, বৃহস্পতিবার
সময়: সন্ধ্যা ৭ টা
ইভেন্ট: Night Stay Camping
লোকেশন: মুগারচর, তুলসীখালী ব্রিজ, কেরানীগঞ্জ, ঢাকা।
💰 ইভেন্ট ফি
মাত্র ৬০০ টাকা!
🍽️ VOBOGHURE CAMPING FOOD MENU
💙 জমজমাট আড্ডার সঙ্গে ভরপুর খানাপিনা!
🏕️ বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর | রাত
🥣 মুখি মাখা
🔥 BBQ (বারবিকিউ)
🫓 রুমালি রুটি – ২ পিস
🥗 ফ্রেশ সালাদ
☕ খাঁটি গরুর দুধের স্পেশাল চা
🌅 শুক্রবার, ১১ ডিসেম্বর | সকালের নাস্তা
🫓 পরোটা – ৩ পিস
🍛 ডালভাজি
🥚 ডিম সেদ্ধ
🍌 কলা
🍛 শুক্রবার | দুপুরের খাবার
🍚 স্পেশাল কাচ্চি অথবা বিরিয়ানি
🍬 মিষ্টি
☕ শুক্রবার | বিকেলের নাস্তা
☕ গরম কফি
🥮 মজাদার বাখরখানি
🏕️ CAMP PACK-UP & EXTENDED STAY
শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পিং কার্যক্রম শেষ হবে এবং ক্যাম্প প্যাকআপ করা হবে।
তবে যারা আরও কিছুটা সময় প্রকৃতির মাঝে কাটাতে চান, তারা চাইলে নিজেদের উদ্যোগে টিম করে শুক্রবার রাতেও অবস্থান করতে পারবেন।
🎒 সঙ্গে যা যা নিয়ে আসবেন
১. ব্যক্তিগত প্রয়োজনীয় জিনিসপত্র। ২. শীতের উপযোগী গরম কাপড়। ৩. ব্যক্তিগত ওষুধ (প্রয়োজন হলে)। ৪. টর্চলাইট বা হেডল্যাম্প। ৫. পাওয়ার ব্যাংক ও মোবাইল চার্জার। ৬. ব্যক্তিগত পানির বোতল। ৭. ক্যাম্পিংয়ের প্রয়োজনীয় সরঞ্জাম (যদি থাকে)। ৮. নিজের ব্যবহারের প্রয়োজনীয় অন্যান্য জিনিস।
📞 যোগাযোগ ও রেজিস্ট্রেশন
আসন সংখ্যা সীমিত! এবার সর্বোচ্চ ৪০ জন অংশগ্রহণ করতে পারবেন। অতিরিক্ত কাউকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না।
তাই দেরি না করে দ্রুত নিজের আসনটি নিশ্চিত করুন।
যোগাযোগ:
ইজাজ: 01859813520
রাজু: 01515260640
বিকাশ/নগদ পেমেন্ট নম্বর: 📲 01760524067 (ইজাজ)
বিকাশে ৬১০ টাকা Send Money করে পেমেন্ট সম্পন্ন করুন। টাকা পাঠানোর পর অবশ্যই ফোন করে আপনার রেজিস্ট্রেশন নিশ্চিত করে নেবেন।
⚠️ অংশগ্রহণকারীদের জন্য জরুরি নির্দেশনা
১. প্রত্যেক অংশগ্রহণকারী নিজ দায়িত্বে ও স্বেচ্ছায় এই ক্যাম্পিং ইভেন্টে অংশগ্রহণ করবেন।
২. পরিবারের সদস্যদের জানিয়ে এবং প্রয়োজনীয় অনুমতি নিয়েই অংশগ্রহণ করবেন।
৩. শারীরিকভাবে অসুস্থ থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া ক্যাম্পিংয়ে অংশগ্রহণ করবেন না।
৪. কোনো ধরনের অবৈধ মাদকদ্রব্য বহন, সেবন বা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
৫. ক্যাম্পিং চলাকালীন সবাইকে গ্রুপের নিয়মকানুন ও আয়োজকদের নির্দেশনা মেনে চলতে হবে।
৬. নিজের ব্যক্তিগত জিনিসপত্র ও নিরাপত্তার দায়িত্ব নিজেকেই নিতে হবে।
৭. কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, দুর্ঘটনা বা আইনগত জটিলতায় অংশগ্রহণকারীর নিজস্ব দায়িত্ব ও প্রযোজ্য আইন অনুসরণ করতে হবে। আয়োজকদের অবহেলা বা আইনগত দায় প্রযোজ্য হলে তা আইন অনুযায়ী বিবেচিত হবে।
৮. গ্রুপের শৃঙ্খলাবিরোধী কোনো কার্যকলাপ গ্রহণযোগ্য হবে না। নিয়ম ভঙ্গ করলে আয়োজকরা প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন।
😍 তাহলে আর দেরি কেন?
চলো, আবারও একসাথে হই। রাতের আকাশ, শীতের হাওয়া, আগুনের উষ্ণতা, BBQ-এর ঘ্রাণ আর বন্ধুদের সঙ্গে জমজমাট আড্ডায় তৈরি করি আরও কিছু স্মরণীয় মুহূর্ত।
আপনিও হতে পারেন এই আনন্দের অংশ!
অংশগ্রহণ করতে চাইলে কমেন্টে নিজের উপস্থিতি নিশ্চিত করুন অথবা উল্লেখিত নম্বরে যোগাযোগ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
💙 EXPLORE & ENJOY WITH US!
#WE_R_VOBOGHURE_CYCLISTS 💙 #VoboghureCamping #CampingNight2026 #TraditionalCamping #VoboghureFamily
Advertisement
Event venue
তুলসীখালী ব্রিজ, Dhaka, Bangladesh
Tickets
Discover more events by tag
Camping in DhakaParties in DhakaTravelling in DhakaFood-drinks in DhakaTrips-adventures in DhakaEntertainment in Dhaka