#StayHappening
Sun, 09 Aug, 2026 at 07:15 pm

বাতিঘরের নাটক "Radcliffe Line" এর ৩৯তম প্রদর্শনী

  • Studio Theater Hall, Bangladesh Shilpokala Academy · Dhaka
Batighar Theatre - \u09ac\u09be\u09a4\u09bf\u0998\u09b0 \u09a5\u09bf\u09df\u09c7\u099f\u09be\u09b0 Publisher / Host Batighar Theatre - বাতিঘর থিয়েটার
Share
\u09ac\u09be\u09a4\u09bf\u0998\u09b0\u09c7\u09b0 \u09a8\u09be\u099f\u0995 "Radcliffe Line" \u098f\u09b0 \u09e9\u09ef\u09a4\u09ae \u09aa\u09cd\u09b0\u09a6\u09b0\u09cd\u09b6\u09a8\u09c0
Advertisement
আগামী ৯ আগস্ট ২০২৬ আবারও মঞ্চে আসতে চলেছে বাতিঘর নাট্যদলের দর্শকনন্দিত প্রযোজনা "Radcliffe Line" এর ৩৯ তম প্রদর্শনী।
সময়ঃ সন্ধ্যা ৭.১৫ মিনিট
স্থানঃ স্টুডিও থিয়েটার হল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, ঢাকা।
রচনা ও নির্দেশনাঃ মুক্তনীল
অভিনয়ে : খালিদ হাসান রুমি, স্মরণ বিশ্বাস, সঞ্জয় হালদার ও মো: আলম হোসেন/শিশির সরকার/রাজু আহমেদ।
আলোক পরিকল্পনা : তানজিল আহমেদ।
মঞ্চ পরিকল্পনা : খালিদ হাসান রুমি ও তাজিম আহমেদ শাওন।
সংগীত : জনি সেন রুবেল, সাদ্দাম রহমান।
শব্দ প্রক্ষেপণ : সাদ্দাম রহমান।

নাটক সম্পর্কে-
র‍্যাডক্লিফ একটি রেখার নাম। কিন্তু সেই রেখা কেবল মানচিত্রে টানা হয়নি; টানা হয়েছে মানুষের ইতিহাসে, স্মৃতিতে, সম্পর্কের ভেতরেও।
একজন ভারতীয় সীমান্তরক্ষী এবং একজন বাংলাদেশি সীমান্তরক্ষীর আকস্মিক সাক্ষাৎ ধীরে ধীরে উন্মোচন করে দুই বাংলার অভিন্ন স্মৃতি, ভাষা, শেকড় এবং হারিয়ে ফেলা মানুষের গল্প।
এই নাটক প্রশ্ন তোলে—
সীমানা কি সত্যিই মানুষকে আলাদা করতে পারে?
একই নদীর জল, একই মাটির গন্ধ, একই ভাষা আর একই সংস্কৃতিতে বেড়ে ওঠা মানুষকে বিভক্ত করেছে রাজনীতি, ক্ষমতার লোভ এবং বিভেদের নির্মম ইতিহাস। কিন্তু মানুষের স্মৃতি, ভালোবাসা ও আত্মপরিচয় কি কখনও কাঁটাতারে আটকে রাখা যায়?
আজও পৃথিবীর নানা প্রান্তে যুদ্ধ, বাস্তুচ্যুতি, ঘৃণা ও বিভাজনের গল্প আমাদের ঘিরে আছে। র‍্যাডক্লিফ লাইন সেই ইতিহাসের পুনরাবৃত্তিকে স্মরণ করিয়ে দেয় এবং মানবতার পক্ষেই দাঁড়ানোর আহ্বান জানায়।
এটি কেবল দুই সৈনিকের গল্প নয়।
এটি দুই বাংলার গল্প।
এটি মানুষের গল্প।
অনলাইন টিকেটঃ https://forms.gle/6JSqZr6tgLmNE9Q39
বাতিঘর এর ফেইসবুক গ্রুপ: www.facebook.com/groups/batighartheatreaudience
বাতিঘর এর ফেইসবুক পেইজ: www.facebook.com/batighartheatre
Advertisement

Event venue

Studio Theater Hall, Bangladesh Shilpokala Academy, Dhaka, Bangladesh

Tickets
Concerts, fests, parties, meetups — all the happenings, one place.

Discover more events by tag

Ask AI if this event suits you