#StayHappening
Thu Nov 12 2026 at 06:45 am to 08:45 am UTC+06:00

বাঙলা ম্যারাথন-২৬

  • Nearby Bazar Mor, Rajoir, Dhaka Division, Bangladesh · Dhaka
Tibyaan Islamic Academy Publisher / Host Tibyaan Islamic Academy
Share
\u09ac\u09be\u0999\u09b2\u09be \u09ae\u09cd\u09af\u09be\u09b0\u09be\u09a5\u09a8-\u09e8\u09ec
Advertisement
তিব্ইয়ান বাঙলা ম্যারাথন-২৬
━━━━━━━━━━━━━━
ছোট ছোট পায়ে বড় স্বপ্নের দৌড়!
আজকের শিশুরা দিনের বড় একটা সময় কাটায় মোবাইল আর স্ক্রিনের সামনে। মাঠে দৌড়ানো, খেলাধুলা আর প্রাণখোলা হাসি যেন হারিয়ে যাচ্ছে। এই শিশুদের আবার খোলা মাঠে ফিরিয়ে আনতেই আমাদের এই আয়োজন। সুস্থ শরীর, সতেজ মন আর আত্মবিশ্বাসী একটা শৈশব যেন ওরা পায়।
দৌড় শুধু খেলা নয়। এতে শরীর মজবুত হয়, মনোযোগ বাড়ে, আর শৃঙ্খলা ও ধৈর্য শেখা যায়। হার-জিত মেনে নেওয়ার সৌন্দর্যও শেখায়। ইসলামও শরীরকে সুস্থ ও সবল রাখতে উৎসাহ দেয়, কেননা শক্তিশালী মুমিন আল্লাহর কাছে অধিক প্রিয়। আর দৌড় প্রতিযোগিতা প্রিয় নবীজি (সা.)-এর একটি সুন্দর সুন্নাহও বটে।
চলুন, সোনামণিদের হাত ধরে একটি সুস্থ, সুন্দর ও সুন্নাহময় সকালের দিকে এগিয়ে যাই, ইনশাআল্লাহ।
━━━━━━━━━━━━━━
📅 তারিখ: ১২ নভেম্বর ২০২৬ ঈসাব্দ, বৃহস্পতিবার
⏰ সময়: সকাল ৭.০০টা
📍 স্থান: উপজেলা পরিষদ প্রাঙ্গণ, রাজৈর
📝 রেজিস্ট্রেশন: ১৭ অক্টোবর থেকে ০১ নভেম্বর ২০২৬ পর্যন্ত
━━━━━━━━━━━━━━
📢 রেজিস্ট্রেশন আপডেট:
📌 রেজিস্ট্রেশন ফি: ৫০০/- টাকা
(ম্যারাথনে অংশগ্রহণ প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাধ্যতামূলক নয়।)
📋 অংশগ্রহণের নিয়মাবলি
১. কারা অংশ নিতে পারবে
• ছাত্র: নার্সারি থেকে ৪র্থ শ্রেণি (বয়স ৫ থেকে ১২ বছর)
• ছাত্রী: নার্সারি থেকে ২য় শ্রেণি
•
• গ্রুপ বিন্যাস:
– ১ম গ্রুপ: নার্সারি (১ম ও ২য় শিফট)
- ২য় গ্রুপ: কেজি ও ১ম শ্রেণি
– ৩য় গ্রুপ: ২য় থেকে ৪র্থ শ্রেণি
👕 ২. পোশাক ও চেস্ট নম্বর
• আয়োজকদের পক্ষ থেকে প্রত্যেককে নির্ধারিত জার্সি ও চেস্ট নম্বর (Chest Number) দেওয়া হবে।
• ট্রাউজার দেওয়া হবে না। সবাই বাসা থেকে একাডেমির ড্রেস পরে আসবে।
• খালি পায়ে বা স্যান্ডেল পায়ে গ্রহণ করা যাবে না কেডস বা স্পোর্টস শু পরতে হবে ।
•
⏰ ৩. সময়ানুবর্তিতা
• নির্ধারিত সময়ের অন্তত ১৫ মিনিট আগে মাঠে উপস্থিত হওয়ার অনুরোধ রইল।
•
🎁 ৪. পুরস্কার ও আপ্যায়ন
• দৌড় শেষ করা প্রত্যেকে পাবে স্মারক মেডেল, জার্সি ও পুষ্টিকর হালকা নাশতা।
• প্রতি গ্রুপে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীর জন্য থাকবে এ্যাওয়ার্ড ও পুরস্কার।
•
👨‍👩‍👧 ৫. অভিভাবকদের প্রতি অনুরোধ
• প্রত্যেক শিক্ষার্থীর সঙ্গে তার বাবা বা কোনো পুরুষ অভিভাবক অবশ্যই উপস্থিত থাকবেন।
• পুরুষ অভিভাবক আসতে না পারলে একান্ত প্রয়োজনে মা আসতে পারবেন। তাঁকে পূর্ণ শরয়ি পর্দা ও শালীনতা বজায় রেখে উপস্থিত থাকার বিনীত অনুরোধ রইল।
• মাঠের শৃঙ্খলা রক্ষায় অভিভাবকগণ নির্ধারিত সীমানার বাইরে অবস্থান করবেন।
🚑 ৬. নিরাপত্তা ও মেডিকেল টিম
• পুরো ট্র্যাকে আমাদের ভলান্টিয়ার (স্বেচ্ছাসেবক) ভাইয়েরা প্রতিযোগীদের সহায়তায় নিয়োজিত থাকবেন।
• যেকোনো জরুরি প্রয়োজনে প্রাথমিক চিকিৎসার জন্য মাঠে মেডিকেল টিম (Medical Team) প্রস্তুত থাকবে।
━━━━━━━━━━━━━━
রেজিস্ট্রেশন ও যোগাযোগ:
রেজিস্ট্রেশনের জন্য গ্রুপে দেয়া গুগল ফরমটি পূরণ করুন
বিশেষ প্রয়োজনে যোগাযোগ:
একাডেমি অফিস
০১৭৩৫-২৪২৩২৯
Advertisement

Event venue

Nearby Bazar Mor, Rajoir, Dhaka Division, Bangladesh, Dhaka, Bangladesh

Tickets
Concerts, fests, parties, meetups — all the happenings, one place.

Discover more events by tag

Ask AI if this event suits you

Keep the plans coming

More events in Dhaka

Dunk Fest 2026

Thu, 12 Nov at 08:00 am Singapore International School - Campus 2

IEB Election 2026

Thu, 12 Nov at 08:30 am The Institution of Engineers, Bangladesh - IEB

Dhaka is happening.

See everything else that’s on — concerts, markets, comedy and more.