#StayHappening
Sat, 21 Nov, 2026 at 03:30 pm UTC+06:00

গল্প আড্ডায় রোকেয়া সাখাওয়াৎ হোসেনের " সুলতানার স্বপ্ন "

  • জাতীয় গ্রন্থকেন্দ্র, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গ্রন্থভবন. · Dhaka
OaakakhA - \u0985 \u0986 \u0995 \u0996 Publisher / Host OaakakhA - অ আ ক খ
Share
\u0997\u09b2\u09cd\u09aa \u0986\u09a1\u09cd\u09a1\u09be\u09df \u09b0\u09cb\u0995\u09c7\u09df\u09be \u09b8\u09be\u0996\u09be\u0993\u09df\u09be\u09ce \u09b9\u09cb\u09b8\u09c7\u09a8\u09c7\u09b0 " \u09b8\u09c1\u09b2\u09a4\u09be\u09a8\u09be\u09b0 \u09b8\u09cd\u09ac\u09aa\u09cd\u09a8 "
Advertisement
সুলতানার স্বপ্ন ; এমন এক জগৎ যেখানে নারী পুরুষের প্রচলিত সঙ্গা ভিন্ন। এমন এক স্বপ্নরাজ্য যেখানে নারীরা সমাজের যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রধান চালিকাশক্তি আর পুরুষেরা প্রায় গৃহবন্দী। রোকেয়া সাখাওয়াৎ হোসেন রচিত সুলতানার স্বপ্ন এমন এক উপন্যাসিকা যা ইউটোপিয়া কিংবা ডিসটোপিয়া সবকিছুর সঙ্গা ওলটপালট হয়ে গেছে।

গ্রন্থটি ১৯০৫ সালে মাদ্রাজের দ্য ইন্ডিয়ান লেডিজ ম্যাগাজিন-এ সুলতানা'স ড্রিম শিরোনামে প্রথম প্রকাশিত হয়। ১৯০৮ সালে উপন্যাসিকাটি পুস্তিকা আকারে প্রকাশিত হয়। উপন্যাসিকাটি বাংলায় প্রথম প্রকাশিত হয় ১৯২২ সালে মতিচূর ২য় খণ্ডে সুলতানার স্বপ্ন নামে।

সুলতানার স্বপ্ন বিশ্বসাহিত্যের ইতিহাসে ধ্রুপদী নারীবাদী কল্পকাহিনীর একটি আদিতম উদাহরণ। রোকেয়া যে সময়ে এই বইটি লিখেছেন সেই সময়ের ধর্মীয় ও সামাজিক বাস্তবতায় এটিকে অত্যন্ত সাহসী ও বিপ্লবী সাহিত্যকর্ম হিসেবে গণ্য করা হয়।

জাতীয় গ্রন্থকেন্দ্র এবং অআকখ এর যৌথ উদ্যোগে আয়োজিত আগামী পাঠচক্রে আমরা কথা বলবো রোকেয়া সাখাওয়াৎ হোসেন এর সুলতানার স্বপ্ন নিয়ে।

অতিথি : শাহনাজ মুন্নী

স্থান: গুলিস্তান, গ্রন্থভবন

সময়: ২৭ অক্টোবর শনিবার বিকাল ৩.৩০ ঘটিকা

যোগাযোগ : ০১৫৭৫৭৯৫০৯০

পাঠচক্র সকলের জন্য উন্মুক্ত। অংশগ্রহণের জন্য গুগল ফর্মটি পূরণ করুন:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfUQMCaSOPZ1i9Zt3lrxLty_hmuug7Zh9LkEZxtGou3i0bzbA/viewform?usp=publish-editor
জাতীয় গ্রন্থকেন্দ্র এবং অআকখ এর যৌথ উদ্যোগে আয়োজিত পাঠচক্র : ১২

Advertisement

Event venue

জাতীয় গ্রন্থকেন্দ্র, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গ্রন্থভবন., 5/C, Bongobondhu Avenue, Dhaka - 1000, Dhaka, Bangladesh

Tickets
Concerts, fests, parties, meetups — all the happenings, one place.

Discover more events by tag

Ask AI if this event suits you

Keep the plans coming

More events in Dhaka

MD.Ratul Sam Raton::120

Sun, 22 Nov at 02:00 am আমার মালিক আল্লাহ নেতা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম

Dhaka is happening.

See everything else that’s on — concerts, markets, comedy and more.