Advertisement
বিপ্লবী ঘোষণা | এক দফা, এক দাবি প্রিয় ইহে ১৫,
আপনারা কি জানেন, আপনাদের জুনিয়ররা বর্তমানে এক ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে?
একদিকে সেমিস্টারের সিলেবাস পাহাড়সম, অন্যদিকে সিনিয়রদের সঙ্গে সম্পর্ক এখনো “ভাইয়া, আসসালামু আলাইকুম” পর্যায়ে! এভাবে আর কতদিন? একই ডিপার্টমেন্টে পড়ি, একই করিডোরে হাঁটি, একই সেমিনার এ বসি অথচ একসঙ্গে একটা সুন্দর স্মৃতিও নেই! এ কেমন অবিচার?
আমরা কি শুধু রোল নম্বর আর ব্যাচের পরিচয় হয়েই থাকব?
আমাদের কি একসঙ্গে হেসে পেটব্যথা করার অধিকার নেই?
একটা ছবি তুলে ক্যাপশন দেওয়ার মতো মুহূর্ত কি আমাদের ভাগ্যে নেই?
শুনেছি, বিশ্ববিদ্যালয় জীবন নাকি জীবনের সেরা সময়। কিন্তু এই যে দিন যায়, মাস যায়, সেমিস্টার যায় : আইসব্রেকিংয়ের কোনো খবর যায় না কেন, ইহে ১৫?
আমরা আপনাদের কাছে বিলাসবহুল অনুষ্ঠান চাই না। চাই না পাঁচ তারকা হোটেল, চাই না রাজকীয় ভোজ। আমাদের চাওয়া সামান্য একটু আড্ডা, কিছু হাসি, কয়েকটা গ্রুপ ছবি আর এমন কিছু স্মৃতি, যা দেখে ফাইনাল ইয়ারের পরীক্ষার আগেও মুখে হাসি ফুটবে।
তাই সম্মানিত সিনিয়রবৃন্দ, আর বিলম্ব নয়। জুনিয়রদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করুন। ক্যালেন্ডারের দিকে তাকান, নিজেদের বিবেককে প্রশ্ন করুন, এবং দ্রুত একটি তারিখ ঘোষণা করুন!
মনে রাখবেন, বরফ নিজে থেকে গলে না কখনো কখনো সিনিয়রদেরই উদ্যোগ নিতে হয়!
ইতি,
আইসব্রেকিংয়ের অপেক্ষায় থাকা
ইহে ১৬-এর হতাশ কিন্তু আশাবাদী জুনিয়রবৃন্দ।
Advertisement
Event venue
Arts Building, 4th Floor, University of Dhaka, Dhaka, Dhaka Division, Bangladesh
Tickets