#StayHappening
Thu, 05 Nov, 2026 at 08:00 pm to Sun, 08 Nov, 2026 at 08:00 am UTC+06:00

কেওক্রাডং, মুনলাই পাড়া ও বগালেক ভ্রমণ - কোন প্রকার ট্রেকিং ছাড়া

  • Keokradong · Chittagong
Khalakuzzaman Khan Publisher / Host Khalakuzzaman Khan
Share
\u0995\u09c7\u0993\u0995\u09cd\u09b0\u09be\u09a1\u0982, \u09ae\u09c1\u09a8\u09b2\u09be\u0987 \u09aa\u09be\u09dc\u09be \u0993 \u09ac\u0997\u09be\u09b2\u09c7\u0995 \u09ad\u09cd\u09b0\u09ae\u09a3 - \u0995\u09cb\u09a8 \u09aa\u09cd\u09b0\u0995\u09be\u09b0 \u099f\u09cd\u09b0\u09c7\u0995\u09bf\u0982 \u099b\u09be\u09dc\u09be
Advertisement
🏔️ বগালেক ও কেওক্রাডং ভ্রমণ ২০২৬
✨ নবদল ট্রাভেলার্স গ্রুপের সাথে ট্যুর ✨
এবার নবদল যাচ্ছে, বাংলাদেশের অন্যতম রোমাঞ্চকর গন্তব্য বগালেক ও কেওক্রাডং ভ্রমণে।
প্রকৃতির অপার সৌন্দর্য, পাহাড়ি পথ, ঝরঝরে বাতাস আর মেঘে ঢাকা পাহাড়—সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা অপেক্ষা করছে আপনার জন্য।
🌊 বগালেক (Boga Lake)
বগালেক বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার স্বাদু পানির হ্রদগুলোর একটি।
📍 অবস্থান: বান্দরবানের রুমা উপজেলা, কেওক্রাডং পর্বতের গা ঘেঁষে
📏 উচ্চতা: প্রায় ১,২৪৬ ফুট (সমুদ্রপৃষ্ঠ থেকে)
⛰️ কেওক্রাডং (Keokradong)
বাংলাদেশ ও মায়ানমার সীমান্তবর্তী রুমা উপজেলায় অবস্থিত এক অসাধারণ পাহাড়।
📏 উচ্চতা: প্রায় ৩,১৭২ ফুট
ঘন জঙ্গল, পাহাড়ি পথ, বন্যপ্রাণী আর মেঘের রাজ্য—সব মিলিয়ে কেওক্রাডং প্রকৃতি প্রেমীদের জন্য স্বর্গ।
📅 যাত্রার সময়সূচি
🚌 যাত্রা শুরু: ৫ নভেম্বর ২০২৬ (ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে ৬ তারিখ সকালে)
🚍 যাত্রা শেষ: ৮ নভেম্বর ২০২৬ (ঢাকায়, চট্টগ্রামে ৭ তারিখ সন্ধ্যা রাতে)
📍 ঢাকা (সায়েদাবাদ/ফকিরাপুল)
⏰ রাত ১০:০০ টায় রওনা
🏕️ ট্রিপের কাঠামো:
৬ নভেম্বর: পাহাড়ে অবস্থান ও ভ্রমণ
৭ নভেম্বর: কেওক্রাডং থেকে রিটার্ন যাত্রা শুরু
৮ নভেম্বর: ভোর ৫ – ৬টার মধ্যে ঢাকায় ফেরা
💰 ট্যুর প্যাকেজ
🎟️ প্যাকেজ মূল্য:
(ঢাকা - ঢাকা) ৬,৭৯৯/- টাকা (প্রতি জন)
(চট্টগ্রাম -চট্টগ্রাম) ৪৭৯৯/- টাকা
💳 বুকিং মানি: ৪,০০০/- টাকা (অফেরতযোগ্য)
(নোটঃ আরো বাজেটের মধ্যে ঘুরে আসার ক্ষেত্রে বিস্তারিত শর্তগুলো জানতে ইনবক্সে আমাযোগাযোগ করুন)
👥 ট্রিপ সাইজ: মাত্র ১২ - ১৪ জন
📞 বুকিং ও বিস্তারিত:
01821660066 (নবদল ট্রাভেলার্স)
🗺️ ভ্রমণে যা দেখবেন
★ মুনলাই পাড়া
★ বগালেক
★ দার্জিলিং পাড়া
★ কেওক্রাডং শৃঙ্গ
★ সুংসাং পাড়া রাস্তা (অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে)

🎒 প্যাকেজে যা যা থাকছে
✔ ঢাকা–বান্দরবান–ঢাকা নন-এসি বাস টিকেট
✔ চান্দের গাড়ি (Chander Gari) খরচ
✔ ২ দিনের গাইড সার্ভিস
✔ ৬ বেলা খাবার
✔ এন্ট্রি ফি
✔ থাকা খরচ
✔ ছেলে–মেয়ে আলাদা থাকার ব্যবস্থা
🏠 নোট:
কেওক্রাডং-এ রাত্রিযাপন হবে পাহাড়ি কটেজে (ঢালাই বিছানা)।
এক রুমে সাধারণত ১০–১২ জন থাকতে হয়। প্রাইভেট বা কাপল রুম সুবিধা নেই।
❌ প্যাকেজে যা অন্তর্ভুক্ত নয়
✖ বাসের যাত্রা বিরতির খাবার
✖ ব্যক্তিগত ওষুধ ও খরচ
✖ অতিরিক্ত খাবার
✖ উল্লেখ নেই এমন যেকোনো খরচ
🧭 সম্ভাব্য ট্যুর প্ল্যান
📍 ১ম দিন
>> ভোরে বান্দরবান পৌঁছানো
>> নাস্তা শেষে রিজার্ভ চান্দের গাড়িতে রুমা বাজার
>> আর্মি ক্যাম্পে এন্ট্রি
>> বগালেক → দার্জিলিং পাড়া → কেওক্রাডং
>> দুপুরে খাবার ও বিশ্রাম
>> বিকেলে হেলিপ্যাডে সূর্যাস্ত উপভোগ
>> রাতে গল্প, আড্ডা ও কটেজে রাত্রিযাপন
📍 ২য় দিন
>> ভোরে সূর্যোদয় দেখা (হেলিপ্যাড)
>> নাস্তা শেষে কেওক্রাডং বিদায়
>> মুনলাই পাড়া ও বগালেক ভ্রমণ
>> রুমা বাজারে ফিরে দুপুরের খাবার
>> বিকেলে বান্দরবান শহর
>> রাতের খাবার শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা
🎒 যা সাথে নিতে হবে
✔ NID ফটোকপি (৫ কপি) + ১ কপি পাসপোর্ট সাইজ ছবি
✔ মশারোধী (Odomos)
✔ গামছা, টর্চ লাইট, সানগ্লাস, ক্যাপ
✔ ব্রাশ ও প্রয়োজনীয় টয়লেট্রিজ
✔ প্রয়োজনীয় ওষুধ
✔ পাওয়ার ব্যাংক
📞 যোগাযোগ
📱 01821660066 (WhatsApp Business)
🔥 প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাইলে - এটাই হতে পারে আপনার পরবর্তী অ্যাডভেঞ্চার!
Advertisement

Event venue

Keokradong, Chittagong, Bangladesh

Tickets
Concerts, fests, parties, meetups — all the happenings, one place.

Discover more events by tag

Ask AI if this event suits you

Keep the plans coming

More events in Chittagong

Outing

Fri, 06 Nov at 12:00 pm Cox's Bazar, Bangladesh

Chittagong is happening.

See everything else that’s on — concerts, markets, comedy and more.