Advertisement
গৌতম বুদ্ধের জীবন দর্শন আশ্রয়ে-নাটক: কোথায় জলে মরাল চলে
মূল রচনা: মোহন রাকেশ
অনুবাদ: অংশুমান ভৌমিক
পরিকল্পনা ও নির্দেশনা: আইরিন পারভীন লোপা
প্রযোজনা: নাট্যম রেপার্টরি, ঢাকা
অনলাইন টিকেট লিংক: https://tinyurl.com/3xt9tfbt
টিকেট বুকিং এর জন্য যোগাযোগ: ০১৭২৬৫১৫৪৩৪
১১ তারিখ আগস্ট ২০২৬
সময়: সন্ধ্যা ৭:৩০মিনিট
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে।
গল্প সংক্ষেপঃ
তেইশশো বছর আগেকার কপিলাবস্তুর কথা, গৌতম বুদ্ধের মনকে রাজকীয় বিলাস-বৈভব আকৃষ্ট করতে পারেনি। মানবজীবনের হতাশা, দুঃখ, জরা-ব্যাধি প্রভৃতির চিন্তা তাকে আকুল করে তোলে। তিনি সংসার সম্পর্কে ক্রমেই উদাসীন হয়ে পড়লে তাঁর পিতা যশোধরা নামে সুন্দরী রাজকন্যার সঙ্গে বিবাহ দেন। সংসার জীবনে দুঃখ, জরা-ব্যাধি এবং মৃত্যুর বিষয়গুলি গৌতম বুদ্ধকে খুব ভাবিয়ে তোলে। বৌদ্ধধর্মে এই তিনটি বিষয়কে "ত্রিতাপ" বলে। মানবজীবন থেকে "ত্রিতাপের যন্ত্রণা" মোচনের জন্য তিনি উদ্গ্রীব হয়ে ওঠেন। ২৯বছর বয়সে গৌতম সংসারের মায়ার বন্ধন, রাজকীয় ঐশ্বর্য, পুত্র রাহুল ও স্ত্রী যশোধরাকে ত্যাগ করে একদিন গভীর রাতে গোপনে গৃহত্যাগ করেন এবং ১২ বছর সাধনার পর তিনি নির্বাণ লাভ করেন।
বহুদিন পর স্বভূমিতে ফিরে এসেছেন গৌতম বুদ্ধ। তাঁকে একবার চোখে দেখার জন্য কপিলাবস্তু উদ্বেল। তাঁর কাছে দীক্ষা নেবার জন্য অধীর শতসহস্র অনুগামী। রাজপ্রাসাদে দেবী যশোধরাও অধীর। কাল তিনিও দীক্ষা নেবেন। ওদিকে রাজকুমার নন্দর ভবনে অন্য হাওয়া বইছে। নন্দ নিজে বুদ্ধের সান্নিধ্য পেতে চাইলেও তাঁর স্ত্রী সুন্দরীর এর ব্যাপারে কোনো আকর্ষণ নেই। এই পরিস্থিতিতে স্বামী নন্দর ওপর নিজের নিয়ন্ত্রণ একটুও শিথিল হতে দেবেন না তিনি। সুন্দরীর তীব্র আগ্রহে আজ রাতে কামোৎসবের আয়োজন হয়েছে নন্দর ভবনে। কপিলাবস্তুর অভিজাত সম্প্রদায় সেখানে আমন্ত্রিত। সুন্দরীর তত্ত্বাবধানে সেজে উঠছে চারদিক। ভবনকে নৃত্যগীতের উপযোগী মঞ্চ করে তুলতে, সুরাপানের অনুকূল পরিমণ্ডল রচনা করতে কোনো কার্পণ্য করছেন না সুন্দরী। তবু কমল সরোবরের রাজহাঁসেরা এত চঞ্চল হয়ে উঠছে কেন তার থই মিলছে না। আলোচ্য বিষয় নিয়েই নাট্যম রেপার্টরী’র ৭ম প্রযোজনা, নাটক “কোথায় জলে মরাল চলে”।
নির্দেশকের কথা
গৌতম বুদ্ধ সংসারের মায়ার বন্ধন ছিন্ন করে গৃহত্যাগ করেন । দীর্ঘ তপস্যা এবং নির্বাণ লাভ করার পর গৌতম বুদ্ধ স্বভূমিতে ফিরে এসেছেন। তাঁকে একবার দেখার জন্য ব্যাকুল কপিলাবস্তুর সকলে।। রাজকুমার নন্দের স্ত্রী সুন্দরীর এই বিষয়ে কোনো আকর্ষণ নেই। ঐ রাতেই সুন্দরী নন্দের বাসভবনে কামোৎসবের আয়োজন করেছেন আর সেখানে কপিলাবস্তুর অভিজাত সম্প্রদায়ের সকলে আমন্ত্রিত। সুন্দরীর তত্ত্বাবধানে সেজে উঠেছে কপিলাবস্তুর রাজভবন। শুরু হয় জাগতিক মোহ আর অপার্থিব বোধের সংঘাত।
হিন্দী ভাষাসাহিত্যের দিকপাল মোহন রাকেশ রচনা করেছেন 'লেহরো কা রাজহংস', অনুবাদ করেছেন প্রিয় স্বজন অংশুমান ভৌমিক। নাট্যকলায় অধ্যায়নের সময় থেকেই মোহন রাকেশের নাট্যসাহিত্যের প্রতি আমার তীব্র আকর্ষণ সৃষ্টি হয়, যা এখনও বহমান। তাঁর নাটক নিয়ে কাজ করার দৃষ্টতা আমার জন্য অকল্পনীয়। অংশুমান ভৌমিকের বিরামহীন সহযোগিতা এবং নাট্যগুরু শ্রী রতন থিয়াম-এর অনুপ্রেরণা আমাকে সাহসী হতে শিখিয়েছে।
প্রায় তিন হাজার বছরের সামাজিক ও রাজনৈতিক চিত্রের আবহ হুবহু তুলে ধরবার প্রয়াসে সেট, পোষাক, সংগীত, অঙ্গরচনা সহ অভিনয়েও সেই সময়কে ধারণের চেষ্টা করেছি । কতটা সফল দর্শক তার মূল্যায়ন করবেন, কারণ তাদের সন্তুষ্টিই আমাদের সফলতা।
প্রিয় বন্ধু অসীম দাসকে কৃতজ্ঞতা মঞ্চ পরিকল্পনা এবং সুরের সাধক শেখ জসীম ভাইকে ধন্যবাদ নাটকের আবহ সংগীত পরিকল্পনার জন্য। ধন্যবাদ সকল অভিনয়শিল্পী ও নেপথ্যের সাহসী সৈনিকদের, যাদের মেধা, শ্রম আর অসীম সাহসের কারণে এই দুরূহ নাটকটি মঞ্চায়ন সম্ভব হয়েছে।
পরিশেষে বলতে চাই- মনই শ্রেষ্ঠ, সকলই মনোময় । ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের সমন্বয়ই জীবন। কেবল একটি সঠিক মুহূর্ত পাল্টে দেয় এক একটি দিন। একটি সঠিক দিনই পাল্টে দেয় একটি জীবন। আর একটি জীবন পাল্টে দেয় গোটা বিশ্ব । লক্ষ্য বা গন্তব্যে পৌঁছানোর থেকে বেশি গুরুত্বপূর্ণ সেই যাত্রা, যে যাত্রা পূরণ করে সত্যের পথ চলা।
জয় হোক মঞ্চনাটকের, জয় হোক বিশ্বমানবতার।
অভিনয়ে:
শুভাশীষ দত্ত তন্ময়, সংগীতা চৌধুরী, মো: ফখরুজ্জামান চৌধুরী, শাকিল আহমেদ, দীপু মাহমুদ, শিমুল সাইফুল, মিথিলা চক্রবর্তী,শরিফুল ইসলাম মামুন, তাহমিনা খাতুনসহ অনেকেই।
নেপথ্যে:
সেট- অসীম দাস, আবহসংগীত- শেখ জসিম, আলো- মোঃ বজলুর রহমান, পোষাক পরিকল্পনা- ড. আইরিন পারভীন লোপা, অংঙ্গরচনা পরিকল্পনা- শুভাশীষ দত্ত তন্ময়, প্রপ্স- শরিফুল ইসলাম মামুন এবং আবহসংগীত প্রক্ষেপন- মুক্ত।
Advertisement
Event venue
Bangladesh Shilpakala Academy, জাতীয় নাট্যশালয়, ঢাকা, বাংলাদেশ, Dhaka, Bangladesh
Tickets