#StayHappening
Sat, 21 Nov, 2026 at 10:00 am to Fri, 27 Nov, 2026 at 10:00 pm UTC+06:00

আদি নববর্ষ ১৪৩৩

  • কেন্দ্রীয় শহিদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয় · Dhaka
Showbiz Entertainment Publisher / Host Showbiz Entertainment
Share
\u0986\u09a6\u09bf \u09a8\u09ac\u09ac\u09b0\u09cd\u09b7 \u09e7\u09ea\u09e9\u09e9
Advertisement
🌾 আদি নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ
সাত দিনব্যাপী নবান্ন উৎসব ও গ্রামীণ মেলা
📅 ২১–২৭ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ | ৬–১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
📍 ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ
🕖 প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত
বাংলার পুরোনো বর্ষবরণের ধারায় অগ্রহায়ণকে বছরের প্রথম মাস হিসেবে গণ্য করা হতো এবং পয়লা অগ্রহায়ণে নববর্ষ পালনের রীতি ছিল বলে প্রচলিত আছে। নতুন ধান ঘরে তোলার আনন্দে নবান্ন বা আমানি উৎসবের মধ্য দিয়ে বরণ করা হতো অগ্রহায়ণকে। নতুন চালের পিঠাপুলি, কৃষকের ফসল ঘরে তোলার আনন্দ আর দেশজ শিল্পের মিলনে নবান্ন হয়ে উঠেছে বাংলার সাংস্কৃতিক জীবনের পরিচিত এক উৎসব।
বাংলার এই দেশজ ঐতিহ্যকে রাজধানী ঢাকার নাগরিক জীবনে নতুন করে তুলে ধরতে এবং নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে যুক্ত করতে উৎসব বাংলা সাংস্কৃতিক সংগঠন আয়োজন করছে ‘আদি নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ’। ইভেন্ট ম্যানেজমেন্টে থাকছে শোবিজ এন্টারটেইনমেন্ট।
সাত দিনের এই উৎসব হবে প্রজন্মের মিলনস্থল। পরিবারের সঙ্গে মেলায় ঘুরতে ঘুরতে চেখে দেখতে পারবেন নানা অঞ্চলের পিঠা, দেখতে পারবেন কারুশিল্পীদের কাজ আর শুনতে পারবেন বাংলার লোকগান। ছোটরা মেতে উঠবে নগরদোলা ও চরকিতে, আর বড়রা ফিরে পাবেন চেনা গ্রামীণ মেলার আমেজ।
✨ উৎসবের প্রধান আকর্ষণ
বাহারি পিঠাপুলি ও ঐতিহ্যবাহী খাবার — নতুন চালের পিঠাপুলি ও দেশীয় খাবারের স্বাদ নিতে থাকছে খাবারের স্টল।
গ্রামীণ মেলা ও দেশজ কারুশিল্প — বাংলার লোকজ জীবন, হাতে তৈরি সামগ্রী ও কারুশিল্পীদের কাজ দেখার সুযোগ।
শিশুদের আনন্দ আয়োজন — নগরদোলা ও চরকির পাশাপাশি থাকছে পুতুলনাচ ও বাইস্কোপ।
লোকজ বিনোদন — পালকি, লাঠিখেলা, পুঁথিপাঠ এবং হাস্যরস ও কথকতায় নানা-নাতির গম্ভীরা।
নবান্নবিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা — নতুন ধান, ফসল ঘরে তোলার আনন্দ ও গ্রামীণ মেলার ছবি রং-তুলিতে ফুটিয়ে তোলার আয়োজন।
নবান্নের নাচ, নবান্নের গান ও লোকনৃত্য — মঞ্চে ফুটে উঠবে বাংলার ফসল বরণের আনন্দ।
লোকসংগীতের আসর — বাউল গান, লালনগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া ও বাংলার নানা ধারার লোকগান।
প্রতিদিন বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান — সাত দিনই থাকছে গান, নাচ ও লোকজ পরিবেশনা।
শিকড়ের টানে, নবান্নের গানে—আসুন, একসঙ্গে উদ্‌যাপন করি বাংলার আদি নববর্ষ। পরিবার ও বন্ধুদের সঙ্গে নিয়ে আসুন। সবাই সাদর আমন্ত্রিত।
আয়োজনে — উৎসব বাংলা সাংস্কৃতিক সংগঠন
ইভেন্ট ম্যানেজমেন্টে — শোবিজ এন্টারটেইনমেন্ট
📞 স্টল বুকিং ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন
০১৪০০৩৩৪৮৮৪ | ০১৮১৭৫৭৭০০৭
#আদি_নববর্ষ১৪৩৩ #নবান্ন_উৎসব #গ্রামীণ_মেলা #উৎসব_বাংলা
Advertisement

Event venue

কেন্দ্রীয় শহিদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়, Dhaka, Bangladesh

Tickets
Concerts, fests, parties, meetups — all the happenings, one place.

Discover more events by tag

Ask AI if this event suits you

Keep the plans coming

More events in Dhaka

Dhaka is happening.

See everything else that’s on — concerts, markets, comedy and more.