Advertisement
আমরা ২০১৭ থেকে অমর একুশে বইমেলা সাফল্যের সঙ্গে অংশ নিয়েছি। এ পর্যন্ত দেড় শতাধিক বই প্রকাশিত হয়েছে। ২০২৭-এর মেলাতেও থাকবো। মেলার বাইরে সারা বছরই বই প্রকাশ ও বাজারজাতকরণে যুক্ত আছি। সর্বশেষ এ বছরের আগস্টে প্রকাশিত চারটি উল্লেখযোগ্য বই ‘পারুলম্যান : মুস্তাফা মনোয়ারের সঙ্গে আলাপচারিতা’, ‘আবুল মনসুর আহমদ ও কাজী নজরুল ইসলাম : বুদ্ধিজীবীমঙ্গল’, ‘আদমের দুঃখগুলো’ ও ‘রাজনৈতিক তত্ত্ব ও পরিভাষা’।চলমান কাজের ফিরিস্তি এখানে আর না দেই, বাংলানামা পরিবারের লেখক, নতুন যারা যুক্ত হচ্ছেন, আগামীতে যুক্ত হবেন এবং আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা পাঠক সমাজকে আন্তরিক অভিবাদন। আপনাদের ভালোবাসা ও পাশে থাকার কারণেই আজকের বাংলানামা।
Advertisement
Event venue
Dhaka, Bangladesh
Tickets