#StayHappening
Thu, 24 Dec, 2026 at 06:00 pm to Sat, 26 Dec, 2026 at 09:00 pm UTC+06:00

Upokul Winter Expedition: In Search of Roots

  • উপকূল খামার বাড়ি · Chittagong
\u0989\u09aa\u0995\u09c2\u09b2 \u0996\u09be\u09ae\u09be\u09b0 \u09ac\u09be\u09dc\u09bf Publisher / Host উপকূল খামার বাড়ি
Share
Upokul Winter Expedition: In Search of Roots
Advertisement
Upokul Winter Expedition: In Search of Roots
উপকূল উইন্টার এক্সপিডিশন: শেকড়ের সন্ধানে
একদিনের খামারি, একদিনের রাখাল—স্মৃতিতে থাকুক সারাজীবন।
শহরের ক্লান্তি ছেড়ে নিজের এক টুকরো সবুজ জমি আর খামারের মালিক হওয়ার স্বপ্ন কার না থাকে?
আপনাদের এই স্বপ্নকে বাস্তবে ছোঁয়া দিতে উপকূল খামার বাড়িতে আয়োজিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ব্যতিক্রমী এক আয়োজন—উপকূল উইন্টার এক্সপিডিশন: শেকড়ের সন্ধানে। এটি সাধারণ কোনো ক্যাম্পিং ট্রিপ নয়; বরং শেকড়ের টানে প্রকৃতির কাছাকাছি ফিরে যাওয়ার এবং নিজের হাতে খামার জীবনকে অনুভব করার এক অনন্য সুযোগ।
আপনি যদি হোন ভবিষ্যৎ খামারের স্বপ্নদ্রষ্টা, একজন উদ্যমী বিনিয়োগকারী, কৃষিপ্রেমী শিক্ষার্থী কিংবা রোমাঞ্চপ্রিয় মানুষ—তবে এই আয়োজন আপনার জন্যই। শহুরে যান্ত্রিকতা ভুলে দুই দিন মাটি, নদী আর খামারের সঙ্গে কাটিয়ে যান।
📝 ইভেন্ট সূচি (Itinerary)
⛺ ০ম দিন: আগমন ও প্রস্তুতি (Arrival & Roots)
বিকেল: উপকূল খামার বাড়িতে আগমন, চেক-ইন এবং নিজেদের তাঁবু স্থাপন।
রাত ০৮:০০: খামার বাড়ির ঐতিহ্যবাহী নৈশভোজ।
রাত ০৯:০০: ক্যাম্পফায়ার আড্ডা—ইভেন্টের নিয়মাবলি, নিরাপত্তা নির্দেশিকা এবং টিম বা স্কোয়াড বণ্টন।
রাত ১০:০০: লাইটস আউট (গ্রামীণ জীবনের আসল প্রশান্তি উপভোগ করতে কঠোরভাবে জেনারেটর বা মেইন পাওয়ার বন্ধ রাখা হবে)।
🌾 ১ম দিন: খামারি জীবন (The Farmer)
সকাল ০৬:০০: খামার মাঠে উপস্থিতি! অংশগ্রহণকারীরা পোলট্রি, ফিশারিজ, নার্সারি ও লাইভস্টক—এই চার ভাগে বিভক্ত হবেন।
সকাল শুরু: অভিজ্ঞ সুপারভাইজারদের অধীনে সরাসরি খামারের রুটিন ও পরিচর্যার কাজ।
সকাল ০৯:০০: খাঁটি গ্রামীণ কৃষকের সকালের নাস্তা।
দিনের বাকি সময়: খামারের কাজ চালিয়ে যাওয়া, মাছ ও পশুপাখির খাবার ব্যবস্থাপনা এবং পরিচর্যা শেখা।
সন্ধ্যা ০৭:০০: অভিজ্ঞতা বিনিময় এবং প্রতিটি বিভাগের সেরা 'খামারি'কে সম্মাননা প্রদান।
রাত ০৮:০০: রাতের খাবার ও বিশ্রাম।
রাত ০৯:৩০: শুভ রাত্রি।
🤠 ২য় দিন: রাখাল জীবন (The Cowboy)
সকাল: নৌকায় চড়ে নদী পাড়ি দিয়ে গন্তব্য এক নির্জন দ্বীপ বা চরে।
দুপুর পর্যন্ত: রিয়েল কাউবয়ের জীবন অভিজ্ঞতা! গরু-মহিষের পাল নিয়ে চরে বেড়ানো, খোলা আকাশের নিচে তাজা দই বা ঠান্ডা দুধের স্বাদ নেওয়া এবং নদীতে সাঁতার কাটা।
দুপুর ০১:৩০: রাখালদের কুঁড়েঘরে বা খোলা আকাশের নিচে দুপুরের গ্রামীণ খাবার।
দুপুর ০৩:০০: গাছের ছায়ায় বাতাস আর পাখির ডাকে আরাম, এরপর স্থানীয়দের সাথে উন্মুক্ত মাঠে ফুটবল ম্যাচ।
সন্ধ্যা: গোধূলি লগ্নে নৌকায় চড়ে নদীর মোহনায় সূর্যাস্ত উপভোগ।
সন্ধ্যা ০৭:০০: খামার বাড়িতে প্রত্যাবর্তন।
রাত ০৮:০০: খোলা আকাশের নিচে জমজমাট বারবিকিউ নাইট, আড্ডা এবং ভবিষ্যৎ খামার পরিকল্পনা ও পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা।
🤝স্পন্সর বা পার্টনার হিসেবে যুক্ত হোন!
আপনি কি কোনো ব্র্যান্ড, আর্থিক প্রতিষ্ঠান, এগ্রো-টেক কোম্পানি বা বিনিয়োগকারী? ভবিষ্যৎ খামারি এবং অ্যাডভেঞ্চারপ্রেমী এক্টিভ একটি অডিয়েন্সের কাছে নিজেদের ব্র্যন্ড তুলে ধরতে আমাদের সাথে যুক্ত হতে পারেন টাইটেল স্পন্সর বা সেগমেন্ট স্পন্সর হিসেবে।
Advertisement

Event venue

উপকূল খামার বাড়ি, Chittagong, Bangladesh

Tickets
Concerts, fests, parties, meetups — all the happenings, one place.

Discover more events by tag

Ask AI if this event suits you

Keep the plans coming

More events in Chittagong

we brothers 10km run

Fri, 25 Dec at 07:00 pm parade Ground, College road chittagong, Chittagong, Chittagong Division, Bangladesh

CGHSian - ReRun

Sat, 26 Dec at 05:30 am Cox's Bazar Government High School

Chittagong is happening.

See everything else that’s on — concerts, markets, comedy and more.