#StayHappening
Wed, 11 Nov, 2026 at 09:00 am to Thu, 12 Nov, 2026 at 04:00 pm UTC+06:00

SIU আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা- ২০২৬ (সিজন ৪)

  • Shamimabad, Bagbari, Sylhet, Sylhet Division, Bangladesh · Sylhet
Sylhet International University Publisher / Host Sylhet International University
Share
SIU \u0986\u09a8\u09cd\u09a4\u0983\u0995\u09b2\u09c7\u099c \u09ac\u09bf\u09a4\u09b0\u09cd\u0995 \u09aa\u09cd\u09b0\u09a4\u09bf\u09af\u09cb\u0997\u09bf\u09a4\u09be- \u09e8\u09e6\u09e8\u09ec  (\u09b8\u09bf\u099c\u09a8 \u09ea)
Advertisement
যুক্তির মঞ্চে নিজেকে প্রমাণের সুযোগ, শুরু হচ্ছে SIU আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা- ২০২৬
যুক্তি, বুদ্ধিমত্তা, উপস্থিত বক্তৃতা ও নেতৃত্বের দক্ষতা প্রদর্শনের সুযোগ নিয়ে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এস আই ইউ) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘SIU আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা- ২০২৬ (সিজন ৪)। সিলেট বিভাগের বিভিন্ন কলেজের বিতার্কিক দলকে এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
এশিয়ান পার্লামেন্টারি (Asian Parliamentary) বিতর্ক পদ্ধতিতে আয়োজিত এ প্রতিযোগিতায় মুখোমুখি হবে সিলেট বিভাগের বিভিন্ন কলেজের তরুণ বিতার্কিকরা। যুক্তি ও পাল্টা-যুক্তির এই প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের বিতর্ক দক্ষতার পাশাপাশি বিশ্লেষণী চিন্তা, তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ ও নেতৃত্বের সক্ষমতা তুলে ধরার সুযোগ পাবেন।
প্রতিটি দলে থাকবেন ৩ জন করে বিতার্কিক। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা আগামী ১১ ও ১২ নভেম্বর ২০২৬ সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী দলগুলোর জন্য রেজিস্ট্রেশন ফি ৫০০ টাকা (প্রতি দল) নির্ধারণ করা হয়েছে। রেজিস্ট্রেশনের শেষ সময় ২৫ অক্টোবর ২০২৬।
আয়োজকরা জানান, কলেজ পর্যায়ের বিতার্কিকদের একটি প্রাণবন্ত ও প্রতিযোগিতামূলক বিতর্কের মঞ্চ উপহার দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন। একই সঙ্গে তরুণদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তা, মতপ্রকাশের দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সিলেট বিভাগের যেসব কলেজের বিতর্ক দল নিজেদের দক্ষতা ও যুক্তির শক্তি দিয়ে প্রতিযোগিতার মঞ্চে নিজেদের পরিচয় তুলে ধরতে চায়, তাদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
প্রতিযোগিতার তথ্য
প্রতিযোগিতা: SIU আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা- ২০২৬ (সিজন ৪)
আয়োজক: সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এস আই ইউ)
বিতর্কের ধরন: এশিয়ান পার্লামেন্টারি
প্রতি দলে সদস্য: ৩ জন
তারিখ: ১১ ও ১২ নভেম্বর ২০২৬
রেজিস্ট্রেশন ফি: ৫০০ টাকা (প্রতি দল)
রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ২৫ অক্টোবর ২০২৬|
সিলেট বিভাগের কলেজ পর্যায়ের বিতার্কিক দলগুলোকে এই যুক্তির লড়াইয়ে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো হচ্ছে।
অনলাইনে রেজিস্ট্রেশন লিঙ্ক:
https://forms.gle/eWq2QknrgsKDPYY1A
যেকোন প্রয়োজনে যোগযোগের জন্য: +880 1827-778118, +880 1623-631367
Advertisement

Event venue

Shamimabad, Bagbari, Sylhet, Sylhet Division, Bangladesh

Tickets
Concerts, fests, parties, meetups — all the happenings, one place.

Discover more events by tag

Ask AI if this event suits you

Keep the plans coming

More events in Sylhet

Sylhet is happening.

See everything else that’s on — concerts, markets, comedy and more.