Advertisement
অনেক দিন ধরেই ইচ্ছে, বই ভালোবাসেন এমন কিছু মানুষকে নিয়ে ছোট্ট একটা আড্ডার আসর করি। যেখানে খুব আনুষ্ঠানিক কিছু থাকবে না, থাকবে শুধু গল্প, কবিতা, প্রিয় বইয়ের কথা আর মনের মতো কিছু মানুষ।৩০ অক্টোবর সুকুমার রায়ের জন্মদিন। তাঁকে ঘিরেই না হয় আমাদের প্রথম আড্ডাটা শুরু হোক! তাঁর মজার ছড়া, অদ্ভুত সব কল্পনা আর ছোটবেলার প্রিয় স্মৃতিগুলো নিয়ে গল্প হবে, চা হবে, আর হবে প্রাণখোলা আড্ডা।
আয়োজনটা খুব ছোট, কিন্তু ইচ্ছেটা অনেক দিনের। ❤️
আপনাদের সঙ্গে নিয়েই শুরু করতে চাই এই ছোট্ট সুন্দর উদ্যোগটা। তাই ভাবলাম, আপনাদের ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানাই।
📅 ৩১শে অক্টোবর
📍 বনানী, ঢাকা
যাঁদের বই ভালো লাগে, যাঁরা গল্প করতে ভালোবাসেন, কিংবা যাঁরা নতুন কিছু মানুষের সঙ্গে সুন্দর একটা বিকেল ভাগ করে নিতে চান—চলে আসবেন।
আসতে পারবেন কি না, একটু জানিয়ে দেবেন প্লিজ। তাহলে সেই অনুযায়ী ছোট্ট আয়োজনটা গুছিয়ে নিতে পারব। ❤️
দেখা হোক বইয়ের টানে, গল্পের ছলে।
আপনাদের অপেক্ষায় থাকব। ❤️
Advertisement
Event venue
বনানী,ঢাকা-১২১৩, Dhaka, Bangladesh
Tickets