Advertisement
Durga Puja Greetings and puja invitation to all. We cordially invite you to celebrate Durga Puja with us at our home at Fairport Road, Pickering. ON. L1V 1T5Phone : 6476145134
Looking forward to see you all
জ্বলছে গোটা বাংলাদেশ। কাপছে রক্তে ভেজা দেশের মাটি । আকাশে বাতাসে নির্যাতিতদের ক্রন্দন রোল। এর মাঝে মা দুর্গা আসছে আমাদের হৃদি পদ্মে বাঙালীর ঘরে ঘরে ন্যায় বিচার, সাহস ও শক্তি নিয়ে। অশুভ বিনাশ, শুভ সুন্দর আর সাফল্যের বার্তা নিয়ে । দূর্গো উৎসবের আমেজ প্রবাসের বাঙালীর হৃদয়ে জাগিয়ে তোলে দেশপ্রেম , সৃষ্টি করে বন্ধুত্বের আবেশ এবং একতার সংহতি । আমরা অনেকেই “মা” রেখে এসেছি দেশে অথবা হারিয়েছি মাকে । এই প্রবাসে মন্দিরে মাতৃ প্রতিমার মধ্য দিয়ে আমাদের মাকে দেখতে পাই আর দেই ভক্তি অর্ঘ্যের অঞ্জলি প্রাণের সবটুকু ভক্তি আর ভালবাসা দিয়ে । শ্যামলে শিশিরে নীল আকাশে মায়ের মুখ ভাসে । সোনার ইন্দু ধনু বরনে মা আসেন হেসে হেসে আমাদের আনন্দ নিকেতনে ভবন আলো করে , আলোর বেনু বাজিয়ে মা আসেন ধরায় সব অশুভ দূর করতে । মৃণ্ময়ী মাঝে চিন্ময়ী মায়ের আবির্ভাব আমাদের ভাসিয়ে নিয়ে যায় কুসুম গন্ধ রাসির মত কিরণে নিখিলে স্বপ্নরাজ্যে ! পুজোর কটি দিন কাটে আনন্দময়ী মায়ের সান্নিধ্যে ভক্তি আবেশে । শরতে কৈলাস থেকে দেবী দুর্গার আগমন মর্তে । ঈশ্বর মাতৃরূপে ধরিত্রীতে নেমে আসেন , দশভুজা দেবী দুর্গা শক্তির দেবী , মাতৃ দেবী , ভক্তির দেবী । সনাতনীদের বিশ্বাস , দেবী দুর্গার আরাধনায় আমরা শক্তি লাভ করি । দেবী দুর্গা , অসুর অন্য কোথাও বাস করে না , আমাদের মনের আলোকময়দিকটাই দেবী দুর্গা , অন্ধকার দিকটা অসুর । রিপুর ভাবগুলোই আমাদের মনের শুভ্রনীল আকাশে ছায়া নিয়ে আসে , আঁধার নিয়ে আসে । এই আমরাই সৎ , বিনয়ী , প্রেমময় , নির্লোভ , মোহহীন মনের অধিকারীও হই । এই সদ্ভাবগুলো যতোই আমাদের রিপুর উপর নিয়ন্ত্রণ আনবে , আমাদের মন ততই পরিচর্যা পাবে , । আলো দিয়েই অন্ধকারের নিধন হয় , । বিবেকই আমাদের মননকে নিয়ন্ত্রণ করে । সেদিনই আমি আমার ভেতরের আমাকে দেখতে পাবো , আমার মনের মানুষের দেখা পাবো , স্রস্টার দেখা পাবো ! মায়ের কৃপায় সবার মধ্যে সঞ্চারিত হোক ,- সম্প্রীতি ,মঙ্গল আর শান্তি । মায়ের আশীর্বাদ বর্ষিত হোক সকলের প্রতিঃ , আরও প্রমে প্রেমে ভরে উঠুক পৃথিবী । ডুবে যাক অন্ধকার , আলোয় উদ্ভাসিত হোক চারিধার । সত্য আর সুন্দরের প্রতি জেগে উঠুক আমাদের গভীর অনুরাগ , আমাদের গভীর ভক্তি অর্ঘ্যের ডালা পূর্ণ হোক মায়ের অশেষ কৃপায় করুণার ধারায় ।
আমাদের ক্ষুদ্র আয়োজনের সার্বজনীন মাতৃবন্দনায় সকলের সাদার আমন্ত্রন ১৬-২০অক্টোবর ২০২৬।
Best Regards
Anil Chandra Saha
Shubhra Saha
6477801613, 6476145134
Advertisement
Event venue
1885 Fairport Rd, Pickering, ON L1V 1T5, Canada
Tickets