Advertisement
নভেম্বর ডিসেম্বর এর গরমে এদেশে আমরা যখন প্রায় অতিষ্ঠ হবো , ঠিক তখনই আমাদের দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও কেউ কেউ শেষ রাতে অসহনীয় শীতে কাঁপবে , প্রচণ্ড ক্ষুধা নিয়ে ঘুমাতে যাবে । গরম কাপড় আর লেপ কম্বল বিহীন এই দীর্ঘ কষ্টকর রাত শেষ হবার আগেই শীত সহ্য করতে না পেরে এই গরীব মানুষগুলোর কেউ কেউ আবার চির নিদ্রার দেশে চলেও যাবেন ।অথচ আপনার আমার সামান্য অর্থ সাহায্য এই গরীব মানুষগুলোর জন্য বয়ে আনতে পারে একরাশ কাংখিত আরামদায়ক উষ্ণতা। আগামী ১ নভেম্বর রবিবার, আপনার কেনা এক থালা খাবার বদলে দিতে পারে এদেরই এক একটি রাত। এদের শীতের নির্দয় নির্মম রাতকে বদলে দিতে পারে উষ্ণ এক একটি আরামদায়ক রাতে।
আচ্ছা, আপনার কি মনে পড়ে, শীতের সকালে মায়ের হাতের ভাপা পিঠার গন্ধ? বিকেলে রাস্তার মোড়ে ফুচকা আর ঝালমুড়ি? এক টেবিলে সবাই মিলে বিরিয়ানি/ পোলাও খেতে খেতে প্রাণখোলা আড্ডা? দেশের সেই স্বাদ, সেই আনন্দ আপনারা পাবেন আমাদের একদিনের এই অনাড়ম্বর আয়োজনে।
আমাদের বাংলাদেশী কমিউনিটির বিখ্যাত সব রেস্তোরার নামি দামি মুখরোচক বিরিয়ানি / মোরগ পোলাও জাতীয় খাবারের সাথে যোগ হচ্ছে আমাদের মা বোনদের নিজের হাতে রান্না করা সুস্বাদু চিতই, ভাপা আর তেলের পিঠা, ফুচকা, চটপটি, ঝাল মুড়ি আর গরম গরম চা । সাথে আরো থাকবে বার্বিকিউ চুলা থেকে উঠে আসা গরম গরম বার্গার, দেশী শিক কাবাব আর নান রুটি। আপনার ক্রয়কৃত প্রতিটি খাবারের অর্থ সরাসরি চলে যাবে ওই অসহায় পরিবারগুলোর সদস্যদের জন্য শীতবস্ত্র ও কম্বল জোগাড় করার কাজে।
আপনি এক কাজ করুন। আপনার পরিবার এর সদস্য আর আপনার বন্ধু বান্ধবদের সবাইকে সাথে নিয়ে ঐদিন নাহয় আমাদের এখানে চলে আসুন। খাওয়া দাওয়াও করলেন আর পরিবার, বন্ধুদের সাথে একটা ভালো সময়ও কাটালেন। একটা মহৎ কাজের জন্য আমরা সবাই না হয় একটা রবিবার দিনের একটু সময় ব্যয়ই করলাম? একবার ভাবুন তো, আপনার কেনা এক বেলার খাবারই যোগান দিতে পারে আসন্ন শীতে বাংলাদেশের উত্তরাঞ্চলের কোনো অশিতিপর বৃদ্ধ বা কোনো নবজাতক এর জন্য জীবন রক্ষাকারী একটুখানি উষ্ণতার ।
বাচ্চাদের জন্য থাকছে ফেস পেইন্টিং ও মেহেদি।
যোহর ও আসরের নামাজের ব্যবস্থাও থাকবে। সবাইকে নিয়েই চলে আসুন। ফজর গ্রুপ আর সাউথওয়েস্ট মুসলিম এসোসিয়েশন সম্মিলিত এই আয়োজনের বাকি বৃত্তান্ত নিচে দেয়া গেলো।
📅 রবিবার, ১ নভেম্বর ২০২৬, সকাল ১০:৩০ – বিকেল ৫:০০ ঘটিকা।
📍 Ron Moore Community Centre, 120 Guernsey Ave, Minto NSW 2566
📞 ০৪৩০ ১৪৬ ৩৬৪ · ০৪২৪ ৬৭৪ ৮০৮
Advertisement
Event venue
Ron Moore Community Centre Minto, 120 Guernsey Avenue,Sydney,NSW,Australia, Campbelltown
Tickets
Discover more events by tag
Food-trucks in CampbelltownFood-drinks in CampbelltownFestivals in CampbelltownCharities in CampbelltownNonprofit in CampbelltownFood-truck-festivals in CampbelltownHarvest-festival in Campbelltown