Advertisement
❝আজ সৃষ্টি সুখের উল্লাসেমোর মুখ হাসে, মোর চোখ হাসে,
মোর টগ্বগিয়ে খুন হাসে
আজ সৃষ্টি সুখের উল্লাসে।❞
"বাক্শিল্পকে সমৃদ্ধ কর" —এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৯৯২ সালের ১৮ আগস্ট প্রতিষ্ঠিত হয় উপমহাদেশের স্কুল-কলেজ পর্যায়ের সর্বপ্রথম আবৃত্তি ও বাক্শিল্প-বিষয়ক সংগঠন নটর ডেম আবৃত্তি দল। সূচনালগ্ন থেকেই নটর ডেম আবৃত্তি দল বাংলা ভাষার শুদ্ধতা, বাচনভঙ্গির নান্দনিকতা এবং ভাবপ্রকাশের দ্যুতিময়তা ছড়াতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দীর্ঘ ৩ দশক ধরে শুধু আবৃত্তি নয়; সঞ্চালনা, শুদ্ধ উচ্চারণ এবং বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন শাখা নিয়ে তরুণ প্রজন্মের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে সংগঠনটি। বাক্শিল্প, সাহিত্য ও সংস্কৃতির গুরুত্ব তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে আয়োজন করেছে ২৪টি সফল জাতীয় বাক্শিল্পোৎসবের। সফলতার এই অগ্নিশিখাকে জ্বলন্ত রাখতে ক্লাবটির ৩৪ বছর পূর্তি উপলক্ষ্যে নটর ডেম আবৃত্তি দল আয়োজন করতে যাচ্ছে বাক্শিল্প, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে দেশের সব থেকে বড় উৎসব ‘পঞ্চবিংশ জাতীয় বাক্শিল্পোৎসব: ‘অনুরণন’। ১,২ ও ৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ, ৩দিনব্যাপী বাক্শিল্পের এই মহোৎসব আয়োজিত হতে যাচ্ছে ঢাকার নটর ডেম কলেজ প্রাঙ্গণে। বাক্শিল্পের এই ঐতিহ্যবাহী মহাসমারোহে অংশ নিয়ে সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দদের এই গৌরবময় ইতিহাসের সারথি হতে সাদর আমন্ত্রণ জানাচ্ছে নটর ডেম আবৃত্তি দল।
বাক্শিল্পকে সমৃদ্ধ করার দৃঢ় প্রত্যয়ে নটর ডেম আবৃত্তি দলের এবারের আয়োজন ‘অনুরণন'।
🔸প্রতিযোগিতার তারিখ ও স্থান
•অনলাইন বাছাই ও সাবমিশন: ১-১০ সেপ্টেম্বর ২০২৬
•চূড়ান্ত প্রতিযোগিতাসমূহ : ১-৩ অক্টোবর ২০২৬
•চূড়ান্ত প্রতিযোগিতার স্থান : নটর ডেম কলেজ, ঢাকা।
🔸'অনুরণন' এর প্রতিযোগিতাসমূহ :
১. স্বনির্বাচিত কবিতা আবৃত্তি (একক)
২. স্বনির্বাচিত আবৃত্তি (দলগত)
৩. নির্ধারিত কবিতা আবৃত্তি (একক)
৪. রবীন্দ্রসংগীত
৫. লোকগীতি
৬. আধুনিক গান
৭. গজল/ ভক্তিগীতি
৮. বিট বক্সিং
৯. ভাষা ও শিল্প-সাহিত্য অলিম্পিয়াড
১০. সাধারণ জ্ঞান অলিম্পিয়াড
১১. বানান বিশারদ
১২. উচ্চারণ বিশারদ
১৩. ফাদার হ্যারিংটন স্মৃতি কুইজ
১৪. উপস্থিত বক্তৃতা
১৫. বারোয়ারি বির্তক
১৬. ধারাবাহিক গল্প বলা
১৭. সংবাদ পাঠ
১৮. অনুষ্ঠান সঞ্চালনা
১৯. দেয়ালিকা
২০. স্ক্র্যাপ বুক
২১. একক অভিনয়
২২. বই পর্যালোচনা
২৩. কবিতা লেখা
২৪. গল্প লেখা
২৫. রচনা লেখা
🔸যোগাযোগ:
◇ মৃগাংক বণিক
সভাপতি, নটর ডেম আবৃত্তি দল।
ফেসবুক আইডি:
https://www.facebook.com/share/17qLVSEDhQ/
◇ মো: খালিদ আহম্মেদ ফাহিম
সাধারণ সম্পাদক, নটর ডেম আবৃত্তি দল।
ফেসবুক আইডি: . https://www.facebook.com/share/17S9dKfaUy/
Advertisement
Event Venue
Notre Dame College, Dhaka, Dhaka Division, Bangladesh
Tickets
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.






