❝পথিকের সাথে কক্সবাজার ভ্রমণ❞

Thu, 16 Apr, 2026 at 10:00 pm to Mon, 20 Apr, 2026 at 06:00 am UTC+06:00

Cox's Bazar-কক্সবাজার | Chittagong

\u0995\u09be\u099c\u09c0 \u099c\u09bf\u09b9\u09be\u09a6
Publisher/Hostকাজী জিহাদ
\u275d\u09aa\u09a5\u09bf\u0995\u09c7\u09b0 \u09b8\u09be\u09a5\u09c7 \u0995\u0995\u09cd\u09b8\u09ac\u09be\u099c\u09be\u09b0 \u09ad\u09cd\u09b0\u09ae\u09a3\u275e
Advertisement
❝পথিকের সাথে কক্সবাজার ভ্রমণ❞
★এটি পথিকের একটি অফিসিয়াল ইভেন্ট। কেবলমাত্র বুকিং কনফার্ম করেই #গোয়িং দিবেন৷ সিদ্ধান্ত নিতে দেরি হলে এবং ইভেন্ট এর সব আপডেট পেতে #ইন্টারেস্টেড-এ ক্লিক করে রাখতে পারেন৷
ইভেন্টটি আপনার বন্ধুদের সাথে #শেয়ার করে তাদেরকেও যাওয়ার সুযোগ করে দিন।
আমাদের গ্রুপঃ https://www.facebook.com/groups/nivrito.pothik/?ref=share
আমাদের পেইজঃ
https://www.facebook.com/Pothik.Travel.Agency
★ কক্সবাজার বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুকাময় সমুদ্র সৈকত। যা লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে বিভক্ত। প্রধান আকর্ষণ হলো মেরিন ড্রাইভ রোড, ইনানী পাথুরে সৈকত, হিমছড়ি ঝরনা, টেকনাফ সৈকত, মহেশখালী দ্বীপ ও আদিনাথ মন্দির, রামু বৌদ্ধ মন্দির এবং ডুলাহাজরা সাফারি পার্ক। এসকল সৌন্দর্য উপভোগ করতে পথিক পরিবার ৪ রাত ৩ দিনের জন্য যাচ্ছে কক্সবাজার।
👉যা যা দেখবো----->
• সুগন্ধা বীচ
- কলাতলী বীচ
- মেরিন ডাইভ
- হিমছড়ি- ইনানী সী বীচ
- পাটোয়ার টেক সী বীচ
- শাহ পরীর দ্বীপ
👉১ম দিনঃ কলাতলি, সুগন্ধা, লাবনী পয়েন্ট, সমুদ্রে সুর্যাস্ত।
👉২য় দিনঃ সমুদ্রে সূর্যদয়, হিমছড়ি, ইনানী বিচ, পাটোয়ার টেক সী বিচ, মেরিনড্রাইভ হয়ে শাহ পরীর দ্বীপে সূর্যাস্ত ।
👉৩য় দিনঃ সমুদ্রে ঝাপাঝাপি, বিকেলে শপিং এবং রাতে ঢাকায় ফেরত।
#ইভেন্ট বিস্তারিতঃ
🐣যাত্রা শুরুঃ ১৬ এপ্রিল ২০২৬ রাতে
🐣যাত্রা শেষঃ ২০ এপ্রিল ২০২৬ ভোরে
🐣ভ্রমণ ব্যাপ্তিঃ ৪ রাত ৩ দিন।
🐣ভ্রমণ খরচঃ
ব্যাচালরঃ ৭৫০০/-
কাপলঃ ১৬০০০/-
🐣 আপনি চাইলে আমাদের সাথে ৩ রাত ২ দিনের ট্যুর করতে পারবেন সেক্ষেত্রে ভ্রমণ খরচ হবেঃ
ব্যাচেলরঃ ৫৮০০৳
কাপলঃ ১২৫০০৳
👉প্যাকেজে_যা_যা_থাকছেঃ
-ঢাকা - কক্সবাজার - ঢাকা টিকেট (নন এসি বাস)
- রাত্রিযাপনের হোটেলে এসি রুম ভাড়া
- ৮ বেলা মুল খাবার ও এক বেলা বারবিকিউ
- বাফেট নাস্তা
- লোকাল ট্রান্সপোর্ট
- সাইড সিইং
- সারাদিন চান্দের গাড়ি রিজার্ভ।
👉যা_যা_থাকছে_নাঃ
- কোনো ধরনের ব্যাক্তিগত খরচ
- যেকোন ধরনের রাইড শেয়ার
- প্যাকেজের বাহিরে কোনো খাওয়া খরচ
- বাসে যাওয়া আসার পথের যাত্রা বিরতিতে খাবার খরচ
- কেনাকাটার খরচ এবং প্যাকেজে উল্লেখ নেই এমন কোনো খরচ।
👉আনুমানিক প্ল্যানঃ
🐣 ১৬ এপ্রিল ২০২৬ - ঢাকা থেকে রাতের বাসে যাত্রা শুরু৷ সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে রাত ১০ টায় আমরা নন এসি বাসে করে কক্সবাজারের উদ্দ্যেশ্যে রওনা হবো। ইনশাল্লাহ পরদিন সকাল ৮ টার মধ্যে পৌঁছে যাবো।
🐣১৭ এপ্রিল ২০২৬ সকালের নাস্তা শেষ করে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাবো কলাতলী বীচে, বীচে ঘুরে দাপাদাপি করবো সমুদ্রের লোনা পানিতে। তারপর ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিবো।
কিছুক্ষণ বিশ্রাম করে চলে যাবো সমুদ্রে বিকালটা কাটাবো। সুর্যাস্ত দেখে রাতের খাবার সেরে নিবো।
তারপর যে যার মতো রাতের সমুদ্র দেখবো।
🐣১৮ এপ্রিল ২০২৬ সকালের সুর্যদয় দেখবো। এরপর সকালে বাফেট ব্রেকফাস্ট সেরে রিজার্ভ চান্দের গাড়ি নিয়ে রওনা দিবো সবচেয়ে আকর্ষনীয় মেরিন ড্রাইভে। সেখানে একে একে ঘুরে দেখবো ইনানী, হিমছড়ি ও মেরিন ডাইভের অপরূপ সৌন্দর্য। এরপর চলে যাবো পাটোয়ার টেক সেখানে ঘুরবো ছবি তুলবো।
তারপর চলে যাবো শাহ পরীর দ্বীপ সেখানে জেটিঘাটে বিকাল কাটাবো। সুর্যাস্ত দেখে এরপর চলে আসবো কক্সবাজার শহরে। শহরে এসে নিজেদের মত করে ঘুরে শপিং করে নিবো।
🐣১৯ এপ্রিল ২০২৬ ভোরে ঘুম থেকে উঠে সূর্যদয় উপভোগ করে নিজের মত করে বিচের পার ধরে ঘুরাঘুরি করবো। আশেপাশে ঘুরে দেখবো শেষ বারের মত। দুপুরে সমুদ্রে ঝাপাঝাপি করে নিবো ইচ্ছা মত। বিকালে সামুদ্রিক বিভিন্ন খাবার খেয়ে এরপর রাত ৭/৮ টায় ডিনার এর জন্য রেডি হবো। ৮.৩০ টার মধ্যে ডিনার শেষ করে বাসে উঠে ঢাকায় উদ্দেশ্য রওনা হবো।
🐣২০ এপ্রিল ২০২৬ ভোরে ইনশাআল্লাহ সকাল ৭ টার মধ্যে আমরা ঢাকায় থাকবো!!
(বৈরী আবহাওয়া অথবা অনাকাংখিত পরিস্থিতির সৃষ্টি হলে প্ল্যানের চেঞ্জ হতে পারে)
👉#প্রয়োজনীয়_জিনিসঃ
- হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস বা অন্যান্য সুরক্ষা সামগ্রী।
- ছাতা, সান্স ক্রিম, সানগ্লাস, ক্যাপ, রোদের তাপ থেকে রক্ষা পাবার জন্য যা প্রয়োজন।
- এক্সট্রা কাপড় যেহেতু সমুদ্রে ভিজা হবে।
- ঔষধপত্র যদি কারো প্রয়োজন হয়।
🐣ভ্রমণ পলিসিঃ
নন এসি বাস।
সিংগেল ১ রুমে ৪ জন শেয়ারিং।
কাপলদের জন্য আলাদা রুম।
শিশু পলিসিঃ ২-৫ বছর বাচ্চার কোনো খরচ নাই। থাকা খাওয়া বাসের সিট বাবা মা এর সাথে।
*#বুকিং_বাবদ- ৩০৬০ টাকা (যা অফেরতযোগ্য ) বিকাশ/নগদ পেমেন্ট করতে হবে।
★ বিকাশঃ
- 01753829185 (জিহাদ) পার্সোনাল বিকাশ করে কনফার্ম হওয়ার জন্য কল করে নিবেন অবশ্যই।
*#আসন_বিন্যাসঃ আগে বুকিং দেয়া সাপেক্ষে আসন বিন্যাস করা হবে!
🐣আপনাদের যেকোন প্রয়োজনে আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করতে পারেন।
যোগাযোগ :
01913373317 (রাসেল)
01613525090 (তানজিল)
01753829185 (জিহাদ)
***বিশেষভাবে লক্ষনীয়***
১- একটি ভ্রমন পিপাসু মন থাকতে হবে।
২- ভ্রমনকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
৩- ভ্রমন সুন্দমত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করবেন আশা রাখি।
৪- আমরা শালীনতার মধ্য থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করবো।
৫-অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করবো।
৬- পথিক ইকো টুরিজম এ বিশ্বাসী, ট্যুরে গিয়ে প্রকৃতির কোন রকম ক্ষতি আমরা করবোনা। কোন অপচনশীল বর্জ্য যেমন প্লাস্টিক প্যাকেট, বোতল যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলবো ও ক্ষেত্রবিশেষে সাথে করে নিয়ে আসবো। স্থানীয় জনবসতির সাথে বন্ধুত্বপূর্ণ আচরন করবো এবং যথোপযুক্ত সস্মান প্রদর্শন করবো
৭- কোন প্রকার মাদক দ্রব্য বহন বা সেবন করা যাবে না।
আমরা সবাই প্রকৃতি মায়ের সন্তান; এর হেফাজতের দায়িত্ব আমাদের সবার।
ভ্রমনের জন্য যে কেউ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ছেলে/মেয়ে সকলেই যেতে পারবেন।
Advertisement

Event Venue

Cox's Bazar-কক্সবাজার, Coxs Bazar,Cox's Bazar, Bangladesh, Chittagong

Tickets

Icon
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.

Ask AI if this event suits you:

More Events in Chittagong

\u0986\u09ae\u09bf\u09df\u09be\u0996\u09c1\u09ae \u09a8\u09be\u09ab\u09be\u0996\u09c1\u09ae (\u09ec)
Thu, 16 Apr at 05:05 pm আমিয়াখুম নাফাখুম (৬)

Bandarban - Nilgiri - Nilachol - Meghla

AIMS Global Study Fair 2026
Sat, 18 Apr at 11:00 am AIMS Global Study Fair 2026

The Peninsula Chittagong (Zinnia Banquet Hall), Bulbul Center, O.R. Nizam Road, Chattogram

DIGNIFY OUR PEOPLE
Sun, 19 Apr at 05:00 pm DIGNIFY OUR PEOPLE

KANJUIRI

Chittagong is Happening!

Never miss your favorite happenings again!

Explore Chittagong Events