আমিয়াখুম নাফাখুম (৬)

Thu, 16 Apr, 2026 at 05:05 pm to Mon, 20 Apr, 2026 at 08:05 am UTC+06:00

Bandarban - Nilgiri - Nilachol - Meghla | Chittagong

Khulna Travellers
Publisher/HostKhulna Travellers
\u0986\u09ae\u09bf\u09df\u09be\u0996\u09c1\u09ae \u09a8\u09be\u09ab\u09be\u0996\u09c1\u09ae (\u09ec)
Advertisement
আমিয়াখুম নাফাখুম (৪ রাত ৪ দিন)
ইভেন্ট ফিঃ জনপ্রতি ১০০০০ টাকা
বুকিং মানিঃ জনপ্রতি ৩০০০ টাকা
বিস্তারিতঃ 01711132282 (কল/নক)
যাত্রা শুরুঃ ১৬ই এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৬.০০ টা
যাত্রা শেষঃ ২০শে এপ্রিল সোমবার সকাল ১০.০০ টা
আলিকদম # ডিম পাহাড় # থানচি # রেমাক্রি # নাফাখুম আমিয়াখুম # সাতভাইখুম # ভেলাখুম
ডে-১ প্লানঃ বিকাল ৫.০০ টায় খুলনা থেকে বাসে জার্নি শুরু করবো ইনশাআল্লাহ। রাতের খাবার ঢাকা থেকে খেয়ে নিবো।
ডে-২ঃ খুব ভোরে আমরা চকোরিয়া পৌছাবো। বাস থেকে নেমে দ্রুত ফ্রেস হয়ে নাস্তা করে নিবো। এরপর রিজার্ভ চাদের গাড়িতে থানচির উদ্দেশ্যে রওনা দিবো। থানচি পৌছাতে প্রায় ৪.০০ ঘন্টার মত সময় লাগবে। পাহাড়ি আঁকা বাঁকা উচু নিচু রাস্তা দিয়ে পাহাড়ি সম্প্রদায়ের ছোট ছোট পাড়া দেখতে দেখতে পৌঁছে যাবো থানচি বাজার। পথে চেকিং এবং ব্রেক থাকবে। থানচি পৌছে কিছু কেনাকাটা এবং লাঞ্চ করে গাইডকে নিয়ে বোটে উঠবো। এরপর প্রায় ২.০০ ঘন্টার যাত্রাতে সাংগু নদী দিয়ে আমরা যেতে থাকবো রেমাক্রির উদ্দেশ্যে। পথে যেতে যেতে দেখবো বড় পাথর, রাজা পাথর এবং দুই পাশের অপরুপ সব পাহাড়। পুরা যাত্রা আপনার জীবনের সেরা একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা এনে দেবে। এর পর ঘন্টা খানেকের দিনের প্রথম ট্রেকিং নাফাখুম পাড়ার উদ্দেশ্যে। যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। ওই রাত আমাদের আড্ডা এবং রেস্ট হবে নাফাখুম পাড়ায়। আর থাকবে গান আড্ডার আসর। রাতের ঘুম হবে দারুন।

ডে-৩ প্লানঃ আমরা ভোর ৬.০০ টার মধ্যে ঘুম থেকে উঠবো। ফ্রেস হয়ে নাস্তা করে কাটিয়ে সকাল ৭.০০ টার দিক যাত্রা শুরু করবো আমিয়াখুমের উদ্দেশ্যে। প্রায় ৫-৬ ঘন্টার পাহাড়ি এবং ঝিড়ি পথে হাটা পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে যাবো আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে। পুরাটা দুপুরে আমিয়াখুম, ভেলাখুম, সাতভাইখুমে হবে আমাদের বিচরন। সব গুলো খুম দেখে আমরা রাতে থাকার জন্য থুইছাপাড়া, জিন্নাহ পাড়া বা অতিরাম পাড়ায় চলে যাবো। সারাদিনের প্রচন্ড ক্লান্তি শেষে রাতের খাওয়া এবং ঘুম হবে দারুন।
ডে-৪ প্লানঃ ভোর ৬.০০ টায় ঘুম থেকে উঠে ফ্রেস হয়ে নাস্তা করে পাড়াকে বিদায় জানাতে হবে। আজ আমরা ফিরে যাবো পদ্মঝিড়ি হয়ে। অনেক ট্রেকিং আজ। দুপুরের মধ্যে সাংগু পৌছাতে হবে। বোটে করে থানচি। দুপুরের লাঞ্চ করে আবার চান্দের গাড়িতে করে চকোরিয়ার উদ্দেশ্যে যাত্রা। সন্ধায় খুলনার বাসে উঠব। ডিনার হাইওয়েতে করবো। পরদিন সকাল ৮.০০ টার মধ্যে খুলনা পৌছে যাবো ইনশাআল্লাহ।
প্যাকেজে যা যা থাকছেঃ
# খুলনা চকোরিয়া/আলিকদম খুলনা বাস
# বান্দরবান থানচি বান্দরবান জীপ এবং বাস
# থানচি রেমাক্রি পদ্মঝিরিমুখ থানচি বোট
# পাহাড়ি পাড়ায় দুই রাত থাকা
# গাইড এবং সকল নাম এন্ট্রির খরচ
# ১০ বেলা খাবার, ডে-১ ডিনার টু ডে-৪ ডিনার
কিছু বিষয় লক্ষনিয়ঃ
# আইডি কার্ডের ৪ কপি ফটোকপি দিতে হবে
# এডভ্যাঞ্চারাস ট্রেকিং ইভেন্ট তাই শারিরিক এবং মানুষিক ভাবে ফিট হতে হবে
# কাপলদের আলাদা রুম দেওয়া হবে না, সবার এক রুমে বা ছেলে মেয়েদের রুম আলাদা হবে
# ২ দিন নেটওয়ার্কের বাইরে থাকতে হবে
# ব্যাকপ্যাক হালকা হতে হবে যেহেতু ৭-৮ ঘন্টা ট্রেকিং করবেন। প্র‍য়োজনের অতিরিক্ত কিছু নেওয়া যাবে না।
# পাওয়ার ব্যাংক, সান স্ক্রিন, টর্চলাইট , ওডোমস, ক্যাপ নিতে হবে।
# টুরে যেয়ে অশোভন আচরন, মেয়েদের উত্তপ্ত করা বা মাদকদ্রব্য বহন করা যাবে না
🔹গ্রুপ লিংকঃ facebook.com/groups/2348215448786619
🔹পেজ লিংকঃ facebook.com/khulnatravellers
🔹১১৬ যশোর রোড, জেএইচ টাওয়ার, ডাকবাংলা, খুলনা
Advertisement

Event Venue

Bandarban - Nilgiri - Nilachol - Meghla, Bandarban, Chittagong, Bangladesh

Tickets

Icon
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.

Discover more events by tags:

Travelling in ChittagongParties in Chittagong

Ask AI if this event suits you:

More Events in Chittagong

PGS Academia Surgical Summit 2026
Thu, 16 Apr at 08:00 am PGS Academia Surgical Summit 2026

Chittagong

UK Applications Day
Thu, 16 Apr UK Applications Day

7th Floor Rahima Centre, 1839 CDA Avenue, Nasirabad, 4000 Chittagong, Chittagong Division, Bangladesh

Chittagong is Happening!

Never miss your favorite happenings again!

Explore Chittagong Events