Advertisement
হাসিনা–কামাল প্রত্যর্পণ প্রসঙ্গে ভারত অবস্থান পর্যালোচনা করছে: প্রধান উপদেষ্টার প্রেস সচিবপ্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জুলাই মাসের গণহত্যা মামলায় দণ্ডিত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। তবে প্রত্যর্পণ প্রক্রিয়ার সূচনা হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়ে।
শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, “জুলাইয়ের ঘটনাবলীর অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগ নেতৃত্ব একদিন বাংলাদেশের আদালতের মুখোমুখি হবেই। ভারত ইতোমধ্যে হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের অনুরোধ পরীক্ষা করছে।”
তিনি আরও লেখেন, “আমরা জানি, হাসিনার শক্তিশালী আন্তর্জাতিক সমর্থকগোষ্ঠী আছে। তবুও আমি এখন আরও দৃঢ়ভাবে বিশ্বাস করি—আসাদুজ্জামান খান কামাল, যিনি ‘ঢাকার কসাই’ হিসেবে পরিচিত, খুব শিগগির বিচারের মুখোমুখি হতে বাংলাদেশে প্রত্যর্পিত হবেন। হাসিনার প্রায় ১৬ বছরের শাসনামলে সংঘটিত অপরাধগুলো যত উন্মুক্ত হচ্ছে, ততই গণহত্যা ও গুমসহ মানবাধিকার লঙ্ঘনে কামালের ভূমিকা আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কাড়ছে।”
প্রেস সচিব আরও উল্লেখ করেন, “কামাল বা অন্যান্য আওয়ামী লীগ নেতারা যত অর্থই খরচ করুক, দায় এড়ানো চিরদিন সম্ভব নয়। জাতি হিসেবে আমরা যদি জুলাইয়ের গণহত্যার ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচারের দাবিতে ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে এসব ঘটনার জন্য দায়ীদের পক্ষে পরিণতি এড়িয়ে যাওয়া আরও কঠিন হয়ে উঠবে। বিচারপ্রক্রিয়া শুরু হবে কামালকে দিয়ে, এরপর একে একে…।”
https://www.facebook.com/share/p/1D7KjHYQCs/
#BangladeshNews #HasinaExtradition #AsaduzzamanKamal #JulyGenocide #BreakingNewsBD
#IndiaBangladesh #PoliticalUpdate #PressSecretaryStatement #AwamiLeague #BangladeshPolitics
#ICC #HumanRights #GlobalMedia #Accountability
Advertisement
Event Venue
Mery vaban, main road, nearest by volababur petrol pump,, Cox's Bazar, Chittagong Division, Bangladesh, সী স্যান্ড গেষ্ট হাউজ, Cox Bazar Main Road, কক্সবাজার, বাংলাদেশ, Chittagong, Bangladesh
Tickets
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.