Advertisement
হোস্ট:- রাজন (01710524164)ইভেন্ট ফি- ২৩০০ টাকা।
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ রির্জাভ ফরেস্ট ব্লকের চিরসবুজ বনাঞ্চল সমৃদ্ধ সীতাকুণ্ড ইকোপার্কে সুপ্তধারা ও সহস্রধারা-১ ঝর্ণাটি অবস্থিত। ইকোপার্কটি চট্টগ্রাম শহর থেকে ৩৫ কি.মি. উত্তরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং রেলপথের পূর্ব পাশে অবস্থিত। বর্ষাকালে ঝর্নাটাকে পরিপূর্ণ অবস্থায় দেখতে পাওয়া যায়।
নাপিত্তাছড়া ট্রেইলে।
চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলা যেন সব প্রাকৃতিক রূপ নিয়ে বসে আছে। এখানে আছে পাহাড়, লেক, এবং একাধিক ঝর্ণা, নাপিত্তাছড়া ট্রেইলে ৩ টা ঝর্ণা আছে প্রতিটি ঝর্ণাই ভয়ংকর সুন্দর। ভরা বর্ষায় এই ঝর্ণা গুলার সৌন্দর্য কয়েকগুণ বেড়ে যায়। যে কেউ এই ঝর্ণার প্রেমে মুগ্ধ হয়ে যাবে।
➡️আসছে আগামী ০৯ জুলাই, ২০২৬ রোজ বৃহস্পতিবার ঢাকা হতে সিডিএম বাসে করে সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওয়ানা,
➡️ ১০ জুলাই, শুক্রবার সকালে সুপ্তধারা ও সহস্রধারা-১ ঝর্না (ট্রেকিং) শেষ করে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাবো নাপিত্তাছড়া ট্রেইলে। সেখানে মোট ৩ টা ঝর্ণা আছে। আমরা সন্ধ্যার আগেই সবগুলো ঝর্ণা দেখে আবার ৭-৮ টার মধ্যে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবো ইন শা আল্লাহ।
*****সকাল আর দুপুরের মূল খাবার, বিকালে হালকা নাস্তা। ঢাকা থেকে যাওয়ার পথে বাস নেয়া হবে সিডিএম বাস। এবং ফেরার পথে নন এসি ৩৬ সীটের বাসে ফিরবো। যদি কেউ আরাম করে এসি বাসে ফিরতে চান তাহলে অতিরিক্ত ৩০০-৫০০ টাকা যোগ হবে।
ট্যুরটা একদিনের ট্যুর হলেও মোটেও রিলাক্সিং ট্যুর নয়। বৃহস্পতিবার সারারাত জার্নি করে পরদিন শুক্রবার ভোরে বাস আমাদেরকে সীতাকুন্ড নামিয়ে দিবে। ভোরটা আমরা রাস্তার পাশে দাড়িইয়ে কাটাবো। আলো ফুটলে সীতাকুণ্ড বাজারের হোটেলে নাস্তা করে আমরা ট্রেকিং শুরু করবো। আপুদের জন্য ড্রেস চেঞ্জের ব্যবস্থা করার চেষ্টা চলছে। ঝর্ণায় অনেক পানি থাকবে। চাইলে গোসল করতে পারেন। তাই একসেট/দুইসেট এক্সট্রা কাপড় নিয়ে নিবেন। গামছা নিবেন, তোয়ালে নিবেন না। বিকালটা নাপিত্তাছড়া ট্রেইলে কাটিয়ে সন্ধ্যা সময় নাস্তা করে সন্ধার বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়ে রাত ১১/১২টার মধ্যে ঢাকায় থাকবো ইন শা আল্লাহ। ২ টা ট্রেইলেই আমাদের যথেষ্ট ট্রেকিং করতে হবে। সুতরাং শুক্রবারদিন দীর্ঘ সময় ট্রেকিং করার প্রস্তুতি নিয়েই আমাদের যেতে হবে।
⬇️যেকোন প্রয়োজনে ⬇️
পলাশ 01673898407
রাজন 01710524164
⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆
✤✤ বুকিং সিস্টেম ✤✤
ইভেন্ট ফিঃ ২৩০০ (ঢাকা থেকে)
★বাসে একসিটে একজন বসবে।
➡️চট্টগ্রাম থেকে যারা জয়েন করবেন তাদের ইভেন্ট ফি নির্ধারন।উনাদের ইভেন্ট ফি ১৩০০৳ সীতাকুণ্ড টু সীতাকুণ্ড।
➡️কনফার্ম করতে নিম্নে উল্লেখিত বিকাশ নম্বর এ ১৫৩০৳ টাকা (অফেরতযোগ্য) বিকাশ করে ইনফর্ম করুন এবং অংশ হয়ে যান একটি ভিন্ন রকম এ্যাডভেঞ্চারের।
বিকাশ নম্বর সমূহঃ
শরীফ - 01674948668
পলাশ : 01757831318
রাজন: 01710524164
জাহিদ: 01608775757
✤✤ রকেট নম্বরঃ
শরীফ - 01674948668(6)
✤✤ নগদ নম্বরঃ
শরীফ - 01674948668
জাহিদ- 01608775757
⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆
কনফার্ম করার শেষ সময় :
১৬ সিট পূর্ণ হওয়া পর্যন্ত
⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆
✤✤ যা যা থাকছে ✤✤
✦ সমস্ত প্রকার ট্রান্সপোর্ট খরচ। ঢাকা থেকে আমরা যাওয়ার সময় সিডিএম বাসে। এবং ফেরার পথে নন এসি ৩৬ সীটের হিনো বাসে।
✦ সকালের খাবার, মধ্যাহ্ন ও বিকালের হালকা নাস্তা ।
★সকল স্পটের এন্ট্রি ফি
✤✤ যা যা থাকছে না ✤✤
✦ ব্যক্তিগত যে কোন খরচ, ওষুধ
✦ ইভেন্টে উল্লেখিত খাতের বাইরে অন্য কোন খরচ
★ইকো পার্কের ভিতরের সিনএনজি ভাড়া। আমারা ট্রেকিং করে যাবো।
✤✤ যা যা সাথে নিবেন :
✦ এটি একটি রিল্যাক্সিং ট্যুর। প্রয়োজনমত আরামদায়ক পোষাক ও নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য সাথে নিলেই হবে। একটা ফোল্ডেবল ছাতা নিতে পারেন/ রেইনকোট নিতে পারেন।
✦ শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসপত্র বহন করতে হালকা ব্যাকপ্যাক।মুখে পড়ার মাস্ক, বাসে ঘুমানোর জন্য আই মাস্ক, নেক পিলো নিতে পারেন।
✦ ক্যাপ, সানগ্লাস, ছাতা ।
✦ ক্যামেরা।
✦ মোবাইল ক্যামেরা সহ যাবতীয় জিনিসপত্র শুকনো রাখতে পলিথিন ব্যাগ।
✦ এক্সট্রা পলিথিন নিবেন ভেজা কাপড় চোপড় রাখার জন্য।
✦ ব্যাগের ভিতর সব জিনিসপত্র পলিথিন দিয়ে মুড়ে রাখবেন। তাহলে বৃষ্ট হলেও ব্যাগে থাকা সব জিনিস শুকনো থাকবে।
✤✤ যা অবশ্যই মনে রাখা দরকার ✤✤
✦ ভদ্রতা বজায় রাখুন। সবার সামনে স্মোক করবেন না।
✦ টিম লিডার যে কোন পরিস্থিতি বিবেচনায় যে কোন রকম সিদ্ধান্ত নিতে পারেন।অংশগ্রহণকারীদের শুধুমাত্র যে কোন পরিস্থিতিতে টিমলিডারের সিদ্ধান্ত মেনে চলার মানসিকতা থাকলেই অংশ নেওয়ার অনুরোধ রইল।
✦ ভ্রমণকালীন যে কোন সমস্যায় টিম লিডারের নির্দেশনা মেনে চলুন।
🎯🎯ট্যুরের সদস্যদের জন্য কোন প্রকার জীবন বীমা নেই। ট্যুর চলাকালীন সময়ে ইভেন্টের নিয়ম বহির্ভূত কোন কারনে কোন ট্যুর সদস্যের কোন দূর্ঘটনা ঘটলে তার দায় Group De Madventurers(GDM) নিবেনা, তবে সব বিষয়ে সর্বাত্বক সহযোগীতা করা হবে।🎯🎯
✦ ভ্রমণকালীন সময়ে পারষ্পারিক সহযোগীতা করুন।
✦ সবাই সম্পূর্ণ শালীনতা বজায় রেখে ভ্রমণ উপভোগ করবো। কোন প্রকার অশালীন আচরণ অমার্জনীয় এবং এই প্রকার আচরণে তাতক্ষণিক গ্রুপ থেকে বর্জন করা হবে।
✦ আপনার আচরণ যেন অন্যের বিরক্তির কারণ না হয় সেদিকে সর্বদা খেয়াল রাখুন।
✦ দেশ আমাদের, দায়িত্বও আমাদের। কোন ভ্রমণস্থানে যে কোন প্রকার আবর্জনা ফেলা ও ক্ষতিসাধন থেকে বিরত থাকুন।
✦ স্থানীয় যে কারো সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখুন।
✦ কোন ক্রমেই কোন প্রকার মাদকদ্রব্য বহন গ্রহণযোগ্য নয়।
✦ সর্বোপরি একটি ভ্রমণপিপাসু মন আমরা সকলে যেন ধারণ করি।
ট্যুর সংক্রান্ত যে কোন ব্যাপারে যোগাযোগ করতে পারেন :
আরেফীন শরীফ (01674948668)
রাজন (01710524164)
পলাশ (01673898407)
Advertisement
Event Venue
সুপ্তধারা ঝর্ণা, ইকো-পার্ক, সীতাকুন্ড, চট্টগ্রাম, Nazir Hat, Chittagong, Bangladesh
Tickets
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.