Advertisement
৪৩৯০ টাকায় ট্রেনে সিলেট ট্যুর (কোন হিডেন চার্জ নেই) 🌟🌟🌟 নিয়মিত আপডেট পেতেঃ
ফেসবুক গ্রুপঃ www.facebook.com/groups/gonttobbo
⌚️ ⌚️ ⌚️ ⌚️ ⌚️ ⌚️
তারিখ ও সময়ঃ
যাওয়াঃ ঢাকা (কমলাপুর) থেকে ২২-০৪-২০২৬ তারিখ রাত ১০.১৫
আসাঃ ২৪-০৪-২০২৬ তারিখ রাত ১০ টায় সিলেট হতে
টিম সাইজঃ ২২ জন
ইভেন্ট ফি:
✅ সিঙ্গেল ৪৩৯০ টাকা, কাপল ১০৪০০ টাকা
◘ পুরোপুরি কনফার্ম থাকলে জনপ্রতি ২০০০ /- টাকা (অফেরত যোগ্য) বিকাশের মাধ্যেম (বিকাশ চার্জ যুক্ত হবে ) অথবা সরাসরি প্রদান করে আসন কনফার্ম করতে হবে।
যোগাযোগ: 01590081992
💼💼💼 প্যাকেজে যা যা থাকবে:
💥ঢাকা-সিলেট -ঢাকা নন এসি ট্রেনে যাওয়া আসা
💥রাতারগুল ও সাদাপাথর ঘুরার জন্য বোট
💥 ১ রাত থাকার জন্য এসি রুম
💥 লোকাল ট্রান্সপোর্ট (লেগুনা বা বাস)
💥 মোট ৫ বেলা খাবার
🌄🌄🌄আমরা যা যা দেখবো
💠 ১ম দিন: রাতারগুল ও সাদাপাথর
💠 ২য় দিন: জাফলং
💠 চা বাগান (সময় সাপেক্ষে)
🟢🟢 ট্যুর প্ল্যান:
📣📣 ২২ তারিখ রাতের ট্রেনে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হবো। ২৩ তারিখ সকালে সিলেট পৌঁছে সকালের নাস্তা করে হোটেলে জিনিসপত্র রেখে নির্ধারিত লোকাল ট্রান্সপোর্টে সারা দিনের জন্য বেরিয়ে পড়বো, দুপুরের খবার হবে সাদাপাথরে। রাতারগুল ও সাদাপাথর ঘুরে সন্ধ্যায় রুমে এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নেবো। রাতের খাবার রাত ১০ টায় খেয়ে নিজ নিজ রুমে ঘুমাবো। সকাল ৮.৩০ এ সকালের নাস্তা শেষ করে রুমে গিয়ে জিনিসপত্র গুছিয়ে রুম চেকআউট করে নেবো। এরপর নির্ধারিত লোকাল ট্রান্সপোর্ট নিয়ে চলে যাবো চা বাগান ও জাফলং এর উদ্দেশ্যে, দুপুরের খাবার জাফলং এ হবে। সন্ধ্যায় সিলেট ফিরে যে যার মতো শপিং করবো। রাতের ট্রেনে ঢাকায় ফিরবো।
🛑🛑🛑🛑প্যাকেজে যা যা থাকছে নাঃ
১) ব্যক্তিগত মেডিসিন।
২) ব্যক্তিগত খরচ।
৩) যাত্রা বিরতির খাবার।
৪) প্যাকেজে উল্লেখ নেই এমন যেকোন ধরনের খরচ।
📌📌📌📌যা যা সাথে নিতে হবে :-
✔ জাতীয় পরিচয়পত্র বা সনাক্ত করা যায় এমন যেকোন কার্ড
✔ প্রয়োজনীয় ব্যক্তিগত ঔষধ
🚩🚩🚩🚩শর্ত সমুহঃ
১- প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।
২- ভ্রমণকালীন যে কোন সমস্যা হোস্টের সাথে আলোচনা করে সমাধান করতে হবে।
৩- ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে।
৪- প্রতিটি জায়গা ই আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। যেন টুরিসম এবং পরিবেশের এর কোন ক্ষতি না হয়, সেটা সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে।
৫- আবহাওয়া বা অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, সেক্ষেত্রে সকলকে আন্তরিক হতে হবে।
৬- স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে।
৭- কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করা যাবে না। সাথে পাওয়া গেলে তাকে বা তাদেরকে তৎক্ষণাৎ ট্রিপ থেকে বহিষ্কার করা হতে পারে গ্রুপের অন্য সবার সাথে স্বীদ্ধান্ত নিয়ে। ট্যুরের বাস, বোট এবং শেয়ারড রুমে ধুমপান নিষেধ।
৮- দুর্ঘটনা বলে কয়ে আসে না তাই যে কোন প্রকার দুর্ঘটনা সকলে মিলে মোকাবেলা করতে হবে ।
Advertisement
Event Venue
জাফলং জিরো পয়েন্ট, সিলেট - ইন্ডিয়া বর্ডার, Sylhet, Bangladesh
Tickets
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.





