Advertisement
🎉 শশাংকমালা সরকারি প্রাথমিক বিদ্যালয় পূর্ণ মিলনী ২০২৬ 🎉প্রিয় প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ,
আপনাদের সকলকে আমাদের বহুল প্রতীক্ষিত পূর্ণ মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হচ্ছে। 💙
📌 রেজিস্ট্রেশন প্রক্রিয়া (অনলাইনে – ঘরে বসেই সহজে):
👉 ধাপ ১:
প্রথমে QR কোড স্ক্যান করে বা প্রদত্ত লিংকের মাধ্যমে গুগল ফর্মে প্রবেশ করুন:
https://forms.gle/tMRpQDKMEPx6wWiM8
👉 ধাপ ২:
রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য পড়ে নিন এবং “Continue” বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে এগিয়ে যান।
👉 ধাপ ৩:
ফর্মে আপনার ব্যক্তিগত তথ্য সঠিকভাবে পূরণ করুন:
নাম
পিতার নাম
মাতার নাম
রক্তের গ্রুপ
ব্যাচ
হোয়াটসঅ্যাপ নম্বর
ছাত্রত্বের প্রমাণ (সার্টিফিকেট, যেকোনো পরীক্ষার প্রবেশপত্র, SPGS-সংক্রান্ত আপনার কোনো ছবি বা অন্যান্য প্রাসঙ্গিক ডকুমেন্ট)।
➤ উল্লেখিত কোনো ডকুমেন্ট আপনার কাছে না থাকলে, অনুগ্রহ করে আপনার ব্যাচ প্রতিনিধির সাথে যোগাযোগ করুন।
পাসপোর্ট সাইজের ছবি (৩০০×৩০০)
পেশা
👉 ধাপ ৪:
আপনার রেজিস্ট্রেশন ফি প্রদান করুন (বিকাশ / নগদ / ব্যাংকের মাধ্যমে)।
বিকাশ/নগদে ক্যাশ আউটের মাধ্যমে পেমেন্ট করতে হবে।
ব্যাংকের মাধ্যমে NPSB ব্যবহার করে পেমেন্ট করতে হবে।
পেমেন্ট সম্পন্ন হলে—
✔️ ট্রানজ্যাকশন আইডি কপি করুন
✔️ ট্রানজ্যাকশনের একটি স্ক্রিনশট সংরক্ষণ করুন
✔️ কপি করা ট্রানজ্যাকশন আইডি ফর্মে প্রদান করুন
✔️ স্ক্রিনশট আপলোড করুন
👉 ধাপ ৫:
ফর্মটি সাবমিট করুন। আপনার তথ্য যাচাই করে ২৪ ঘণ্টার মধ্যে রেজিস্ট্রেশন নিশ্চিত করা হবে।
✅ নোট:
প্রতিটি ব্যাচ থেকে একজন করে প্রতিনিধি নির্ধারিত থাকবে
গুগল ফর্মে তাদের যোগাযোগ নম্বর দেওয়া থাকবে
যেকোনো সমস্যা বা সহায়তার জন্য সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন
📅 রেজিস্ট্রেশন সময়সীমা:
🟢 শুরু: ১ মে ২০২৬
🔴 শেষ: ২০ মে ২০২৬
⚠️ নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করে আপনার অংশগ্রহণ নিশ্চিত করুন।
আসুন, সবাই মিলে আবার ফিরে যাই সেই প্রিয় স্কুল জীবনের স্মৃতিতে… ❤️
এসো মিলি প্রাণের বন্ধনে, ফিরে যাই শৈশবের আঙিনায়।
Advertisement
Event Venue
শশাংকমালা সরকার প্রাথমিক বিদ্যালয়, সরকারী প্রাথমিক বিদ্যালয়, Love Lane, চট্রগ্রাম, বাংলাদেশ, Chittagong, Bangladesh
Tickets
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.