মেলখুম গিরিখাত ও বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে ডে ট্রিপে GDM (01)

Thu, 23 Apr, 2026 at 10:00 pm to Sat, 25 Apr, 2026 at 12:00 am UTC+06:00

𝐌𝐞𝐥𝐤𝐡𝐮𝐦 𝐓𝐫𝐚𝐢𝐥 - মেলখুম ট্রেইল, জোরারগঞ্জ, মীরসরাই, চট্টগ্রাম। | Chittagong

Rayhan Rajon
Publisher/HostRayhan Rajon
\u09ae\u09c7\u09b2\u0996\u09c1\u09ae \u0997\u09bf\u09b0\u09bf\u0996\u09be\u09a4 \u0993 \u09ac\u09be\u0981\u09b6\u09ac\u09be\u09dc\u09bf\u09df\u09be \u09b8\u09ae\u09c1\u09a6\u09cd\u09b0 \u09b8\u09c8\u0995\u09a4\u09c7 \u09a1\u09c7 \u099f\u09cd\u09b0\u09bf\u09aa\u09c7 GDM (01)
Advertisement
হোস্টঃ মারিয়া মুনা (01784303723)
🟢মেলখুম
মেল একপ্রকার লতা, যা মাছের চেতনানাশক হিসাবে কাজ করে। স্থানীয়রা একসময় মাছ শিকারের জন্য কুমের পানিতে মেল লতার রস ছিটিয়ে দিত। রস ছিটানোর কিছুক্ষণ পর কুমের পানিতে থাকা মাছ (বিশেষ করে চিংড়ি) মরে ভেসে উঠত। এভাবে মাছ শিকার করতে করতে একসময় এই অঞ্চলের নাম হয়ে উঠে মেলকুম বা মেলখুম। মেলখুমের প্রবেশপথের দুই পাশে প্রায় ১০০ থেকে ২০০ ফুট খাড়া উঁচু পাহাড় আড়াআড়িভাবে দাঁড়িয়ে আছে। পাহাড়ের মাঝখানে রয়েছে সরু পিচ্ছিলপথ। চলার পথটি খুব সরু হওয়ায় ভিতরে সূর্যের আলো প্রবেশ করতে পারে না। ফলে দিনের বেলায়ও কূপটি ঘন অন্ধকার হয়ে থাকে।কখনো কখনো আলোর ছায়ার খেলায় স্বচ্ছ পানি গাঢ় নীল মনে হবে।চোখের সামনে উড়ে বেড়াবে রঙ বেরঙের ঘাস ফড়িং, প্রজাপতির ঝাক, চুপচাপ দাঁড়িয়ে থাকলে পায়ে এসে খুনসুটি খেলবে ঝিরির ছোট মাছ।
🟢আপনি যদি ট্রেকিং পছন্দ করেন তাহলে তো কথাই নেই। এছাড়া যাদের ভবিষ্যতে ট্রেকিং করার ইচ্ছে আছে কিন্তু এখনও কোন ট্রেকিং করা হয়ে উঠেনি তাহলে এই ট্রেইলে ট্রেক করে নিজে যাচাই করে নিতে পারেন। মেলখুম ঝিরিপথটাকে আপনার প্রথমিক প্র্যাকটিস গ্রাউন্ড হিসেবে নিতে পারেন।
🟢বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত
চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলা যেন সব প্রাকৃতিক রূপ নিয়ে বসে আছে। এখানে আছে পাহাড়, লেক, ঝর্ণা, সমুদ্র সৈকত, প্রাচীন স্থাপনা সহ নানা কিছু। বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত (Bashbaria Sea Beach) তেমনই পর্যকটকের জন্যে একটা আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে। ঝাউ গাছের সারি, খোলামেলা পরিবেশ, জেগে উঠা সবুজ ঘাসের চর, আছে পিকনিক স্পট, সব মিলিয়ে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত অপূর্ব সৌন্দর্য নিয়ে অপেক্ষা করছে দর্শনার্থীদের জন্য।

🌿 ট্যুর প্ল্যান 🌿
✅ ২৩শে এপ্রিল, (বৃহস্পতিবার) রাতে ঢাকার সায়েদাবাদ থেকে চেয়ারকোচ বাসে ঢাকা হতে রওনা হবো।
✅ ২৪শে এপ্রিল, (শুক্রবার), সকালে চট্রগ্রামের বারৈয়ারহাটে বাজারে পৌছে ফ্রেশ হয়ে নাস্তা করে ড্রেস চেঞ্জ করে সোনাপাহাড় বাজার থেকে ট্রেইলের উদ্দেশ্যে ট্রেকিং শুরু করবো। ১ ঘন্টা থেকে সোয়া ১ ঘন্টার মত হাঁটার পর মেলখুমের দেখা মিলবে। একটাই ঝিড়ি পথ, তাই পথ হারানোর ভয় নেই। পুরো ট্রেইল শেষ করে ঘুরে আসতে ৩-৪ ঘন্টা সময় লাগবে।ট্রেকিং শেষে আমরা সোনাপাহাড় বাজার/বারৈয়ারহাটে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বাঁশবাড়িয়া বীচের উদ্দেশ্যে রওনা দিবো।আমরা বিকেলে মধ্যে শেষ করে ফিরে আসবো বারৈয়ার হাট।তারপর সকলে হালকা নাস্তা করে বাসে উঠে যাবো ঢাকার উদ্দেশ্যে।ইনশাআল্লাহ সবাই রাত ১২ টার মধ্যে ঢাকায় থাকবো।

🌿 ভ্রমণের স্থানসমূহ 🌿
🔹মেলখুম
🔹বাঁশবাড়িয়া সী বীচ

🟢 ইভেন্ট ফিঃ ২২০০ টাকা 🟢

🌿 ট্রেকিং লেভেলঃ নতুনদের জন্য পারফেক্ট।ট্রেকিং উপযোগী ভালো গ্রীপের স্যান্ডেল নিতে হবে।।

✤✤ বুকিং সিস্টেম ✤✤
কনফার্ম করতে নিম্নে উল্লেখিত বিকাশ নম্বর এ ১০২০ টাকা বিকাশ করে কনফার্ম করুন এবং অংশ হয়ে যান একটি ভিন্ন রকম এ্যাডভেঞ্চারের।
✦ বিকাশ নম্বর
শরীফ - 01674948668 (নগদ,রকেট)
মুনা - 01784303723 ( নগদ,বিকাশ)
⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆
কনফার্ম করার শেষ সময়: নির্দিষ্ট আসন সংখ্যা কনফার্ম হওয়ার আগ পর্যন্ত।
⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆
📌এই ইভেন্ট ফি তে কি কি থাকছে-
✅ ঢাকা-সীতাকুন্ড-ঢাকা চেয়ারকোচ বাস (CDM লেভেলের)
✅ সকাল, দুপুরের খাবার ও বিকালের নাস্তা
✅ এন্ট্রি ফি এবং গাইড ফি।
✅সকল প্রকার লোকাল ট্রান্সপোর্ট খরচ
📌 এই ইভেন্ট ফি তে যা যা থাকছেনা-
❎ ইভেন্টে উল্লেখ নাই এমন কোন খরচ।
❎ ব্যক্তিগত যে কোন খরচ।
❎ যে কোন প্রকার ওষুধ-পত্র।

✤✤যা সাথে নেওয়া উচিত✤✤
★যারা সাতার পারেন নাহ,বাসায় লাইফ জ্যাকেট থাকলে নিয়ে নিতে পারেন।কিন্ত বাধ্যতামূলক না।
★একটি ছোট সাইজের ব্যাকপ্যাক নিবেন।
✦ ভালো আর আরামদায়ক ব্যাকপ্যাক।
✦ বেল্ট ওয়ালা-ভালো গ্রিপ ওয়ালা প্লাস্টিক এর স্যান্ডেল
✦ যাওয়ার দিন একটি আরামদায়ক প্যান্ট (অবশ্যই জিন্সের নয়), টিশার্ট পরে যাত্রা করবেন। আর এক্সট্রা দুইটা টিশার্ট, থ্রি-কোয়ারটার/হাফ প্যান্ট সাথে নিতে পারেন। লুঙ্গি, গামছা নিতে হবে। তোয়ালে নিবেন না। আপনার সুবিধার জন্যই আপনাকে এক কাপড়ে ট্রেকিং করতে হবে।
✦ পলিথিন, টর্চলাইট।
✦ টেলিটক/রবির সিম।
✦ অবশ্যই সাথে পাওয়ার ব্যাংক নিতে হবে।
✦ অবশ্যই টুথপেস্ট, টুথব্রাশ, টয়লেট টিস্যু।
✦ যারা অনেক ত্বক সচেতন তারা সাথে সানস্ক্রিন নিয়ে নিতে পারেন।
✦ সানগ্লাস ও ক্যাপ, ক্যামেরা।
✦ চাইলে এংলেট- নি গার্ড নিতে পারেন।
✦ প্রয়োজনীয় ঔষধ।
✦ মশা ফোবিয়া থাকলে অডোমস ক্রিম টি নিতে পারেন।

✤✤যা অবশ্যই মনে রাখা দরকার✤✤
✦ ট্রেকিং এর পূর্ব অভিজ্ঞতা না থাকলে পাহাড়ে উঠতে একটু কষ্ট হবে, চিন্তার কোন কারন নেই, আমরা আপনাকে ফেলে যাবো না, আমাদের টিমের একজন সদস্য সবসময় আপনার সাথে থাকবে।
✦ ভ্রমণকালীন যে কোন সমস্যায় টিম লিডারের নির্দেশনা মেনে চলুন।
✦ট্যুরের সদস্যদের জন্য কোন প্রকার জীবন বীমা নেই। ট্যুর চলাকালীন সময়ে ইভেন্টের নিয়ম বহির্ভূত কোন কারনে কোন ট্যুর সদস্যের কোন দূর্ঘটনা ঘটলে তার দায় Group De Madventurers(GDM) নিবেনা, তবে সব বিষয়ে সর্বাত্বক সহযোগীতা করা হবে।
✦ ভ্রমণকালীন সময়ে সবাই সবাইকে সহযোগীতা করবেন।
✦ সবাই শালীনতার মধ্যে থেকে ভ্রমণ উপভোগ করব। অশালীন কর্মকাণ্ডকে কোন ভাবেই সহ্য করা হবেনা, ট্যুর চলাকালীন সময়েই আপনাকে গ্রুপ থেকে বের করে দেয়া হবে।
✦ আপনার যে কোন আচরণ যাতে অন্যের জন্য বিরক্তির কারন না হয় সে দিকে অবশ্যই আমাদের সবার খেয়াল রাখতে হবে।
✦ এ দেশের প্রতিটি জায়গা আমাদের সবার। তাই তার সৌন্দর্য ও পরিচ্ছন্নতা রক্ষার দায়িত্বও আমাদের।
✦ প্রয়োজনের তাগিদে যে কোন সময়ে কোন পরিকল্পনা বদলানো হতে পারে।
✦ স্থানীয় সহ কারো সাথেই খারাপ আচরণ করা যাবে না। স্থানীয়দের ছবি তোলার আগে তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। তাদের ভাষা ও সংস্কৃতির প্রতি যথাযথ সম্মান দেখাতে হবে।
✦ কোন ভাবেই কোন ধরনের মাদকদ্রব্য সেবন/বহন করা যাবে না।
✦ সবচেয়ে বড় কথা, অবশ্যই একটি ভ্রমণপিপাসু মন আমাদের সবার মাঝে থাকতে হবে।
যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন,
শরীফ (01674 948668)
পলাশ (01673898407 )
মুনা(01784303723)
Advertisement

Event Venue

𝐌𝐞𝐥𝐤𝐡𝐮𝐦 𝐓𝐫𝐚𝐢𝐥 - মেলখুম ট্রেইল, জোরারগঞ্জ, মীরসরাই, চট্টগ্রাম।, Melkhum Trail - মেলখুম ট্রেইল,Zorawarganj, Chittagong, Bangladesh

Tickets

Icon
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.

Ask AI if this event suits you:

More Events in Chittagong

\u0985\u09cd\u09af\u09be\u09a1\u09ad\u09c7\u099e\u09cd\u099a\u09be\u09b0 \u099f\u09cd\u09af\u09c1\u09b0 \u2013 \u09ac\u0997\u09be\u09b2\u09c7\u0995, \u0995\u09c7\u0993\u0995\u09cd\u09b0\u09be\u09a1\u0982
Thu, 23 Apr at 05:00 pm অ্যাডভেঞ্চার ট্যুর – বগালেক, কেওক্রাডং

বান্দরবান, বগালেক-কেওক্রাডং

\u09ac\u09be\u09a8\u09cd\u09a6\u09b0\u09ac\u09be\u09a8 (\u09e9\u09e7)
Thu, 23 Apr at 05:04 pm বান্দরবান (৩১)

Bandarban - Nilgiri - Nilachol - Meghla

\u09b8\u09ae\u09c1\u09a6\u09cd\u09b0\u0995\u09a8\u09cd\u09af\u09be \u0995\u09c1\u09df\u09be\u0995\u09be\u099f\u09be \u09ad\u09cd\u09b0\u09ae\u09a3\u0964
Thu, 23 Apr at 07:00 pm সমুদ্রকন্যা কুয়াকাটা ভ্রমণ।

কুয়াকাটা সমূদ্র সৈকত

Moheshkhali Channel Swimming 2026
Fri, 24 Apr at 06:00 am Moheshkhali Channel Swimming 2026

Cox's Bazar

Blissful Staycation at Matita
Fri, 24 Apr at 06:00 am Blissful Staycation at Matita

Matita ll মাটি টা

Chatto Metro Relay Race 2026.
Sat, 25 Apr at 06:00 am Chatto Metro Relay Race 2026.

Karnafuly River Side

Biggest UK Study Fest | Radisson Blu Chattogram
Sat, 25 Apr at 10:00 am Biggest UK Study Fest | Radisson Blu Chattogram

Radisson Blu Chattogram Bay View

Chittagong is Happening!

Never miss your favorite happenings again!

Explore Chittagong Events