Advertisement
নাম ছিল তাঁর দুখু মিয়া। শৈশবে পিতাহারা হয়েছেন। অভাব অনটনের জন্য লেটো গানের দল থেকে রুটির দোকানে কাজ করেছেন। স্কুল পার হওয়ার আগেই প্রথম বিশ্বযুদ্ধে অংশ নিয়েছেন বৃটিশ রাজের হয়ে। এরপরে রুখে দাঁড়িয়েছেন ভারতের স্বাধীনতার পক্ষে সেই বৃটিশ রাজের বিরুদ্ধেই, অস্ত্র ছিল তাঁর গান, কবিতা আর অপরিমেয় সাহস যার তোড়েভেঙে ফেলেছেন লৌহ কপাট। একটি পরাধীন জাতির চেতনাতে আগুনের স্পর্শ হয়ে ক্রমান্বয়ে। দারিদ্র যাকে দিয়েছিল খৃষ্টের সম্মান সেই দুঃখের কবি, দ্রোহের কবি, প্রেমের কবিকে আমরা স্মরণ করছি এই গ্রীষ্মে, এই অস্টিন শহরে। এই শহরের নজরুল প্রেমীদের পরিবেশনাতে আসুন আমরা ভালোবাসা আর সম্মান জানাই কাজী নজরুল ইসলামকে।
এবার শোনা যাক মূল আয়োজকদের ভাবনা অনুষ্ঠানটি নিয়ে।
“কাজী নজরুল আমাদের বড় হওয়ার পথে দিয়েছেন সাহস, শক্তি ও সম্ভাবনার আগুন। “বিদ্রোহী” শুনে বা আবৃত্তি করে আমরা কে না অনুপ্রাণিত হয়েছি! পরে তাঁকে প্রেমের কবি হিসেবেও চিনেছি—যিনি আমাদের নিজের মতো করে ভাবতে ও বলতে সাহস দিয়েছেন। তবু মনে প্রশ্ন থাকে—তিনি কি তাঁর প্রাপ্য সম্মান পেয়েছেন? হৃদয়ের রাজা হয়েও যেন মুকুটহীন।আজ আমরা তাঁর সৃষ্টির মাধ্যমে তাঁকে সম্মান জানাতে পারি, নৈবদ্য দিতে পারি তাঁর চরণে। এই আয়োজন তাঁর জন্ম বা মৃত্যুদিনে স্মরণ নয়; বরং তাঁর কাজকে উদযাপন। বাঙালি হিসেবে তাঁর সৃষ্টিকে সরাসরি অনুভব করতে পারা আমাদের সৌভাগ্য।
সন্ধ্যাটি হবে বৈঠকী গান ও কথোপকথনে ভরা—নজরুলের গান ও গল্প নিয়ে। পরিবেশনায় থাকবেন কামরুজ্জামান রনি, সুমনা ব্যানার্জী, রানা পারভেজ, অর্ঘ্য গুহ, প্রমুখ। সঞ্চালনাতে হৃদী হক, আর সূচনা করবেন তাসনীম হোসেন।
প্রিয় কবিকে শ্রদ্ধা জানাতে আমাদের এই ছোট প্রয়াস, একটি মুগ্ধতামুখর সন্ধ্যার প্রতিশ্রুতি নিয়ে।
দেখা হবে।”
Advertisement
Event Venue
Live Oak Unitarian Universalist Church, 3315 El Salido Pkwy, Cedar Park, TX 78613-5537, United States
Tickets
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.


