ঈদের ছুটিতে রিলাক্স + অ্যাডভেঞ্চার 🏞️ বান্দারবানের ট্যুর দেবতাখুম ভ্রমণ ও সিটি ট্রিপ ৩ রাত ২ দিন

Wed, 25 Mar, 2026 at 10:00 pm UTC+06:00

দেবতাখুম, রোয়াংছড়ি, বান্দরবান | Chittagong

Tanvir Chowdhury
Publisher/HostTanvir Chowdhury
\u0988\u09a6\u09c7\u09b0 \u099b\u09c1\u099f\u09bf\u09a4\u09c7 \u09b0\u09bf\u09b2\u09be\u0995\u09cd\u09b8 + \u0985\u09cd\u09af\u09be\u09a1\u09ad\u09c7\u099e\u09cd\u099a\u09be\u09b0 \ud83c\udfde\ufe0f \u09ac\u09be\u09a8\u09cd\u09a6\u09be\u09b0\u09ac\u09be\u09a8\u09c7\u09b0 \u099f\u09cd\u09af\u09c1\u09b0 \u09a6\u09c7\u09ac\u09a4\u09be\u0996\u09c1\u09ae \u09ad\u09cd\u09b0\u09ae\u09a3 \u0993 \u09b8\u09bf\u099f\u09bf \u099f\u09cd\u09b0\u09bf\u09aa \u09e9 \u09b0\u09be\u09a4 \u09e8 \u09a6\u09bf\u09a8\n\n
Advertisement

👨‍✈️ট্যুর ম্যানেজার: তানভীর- 01602306899
🥁এই ইভেন্টটি Group De Madventurers (GDM) এর একটি অফিসিয়াল ইভেন্ট।
👉সবাইকে ১০০% নিশ্চিত হয়ে ইভেন্টে Going দিতে অনুরোধ করছি। ইভেন্টের সমস্ত আপডেট পেতে Interested দিয়ে রাখলেই যথেষ্ট।"
✅আমাদের গ্রুপ লিংক https://www.facebook.com/groups/GroupDeMadventurers/
✅আমাদের পেজ লিংক https://www.facebook.com/GroupDeMadventurers/
এবার ঈদুল ফিতরের ছুটিতে + স্বাধীনতা দিবসের বন্ধে বান্দরবান ভ্রমণে চলুন Group De Madventurers দের সাথে। কারন, ২৫শে মার্চ (বুধবার) ২০২৬ আমরা যাচ্ছি বান্দরবান (৩ রাত ২ দিনের) ট্রিপে আপনাদের নিয়ে।
💰ইভেন্ট ফি - ৭,৮৫০ টাকা (জনপ্রতি)
💰কাপল ফি - ১৭,৯৯৯ টাকা [ কাপল রুম দেওয়া হবে ]
🏘️রিসোর্ট - ফানুস রিসোর্ট
বুকিং মানি - ৩,৫৭০ টাকা (জনপ্রতি)
কাপলদের জন্য - ৭,১৪০ টাকা (বুকিং মানি)
[ বুকিং এর টাকা অফেরতযোগ্য ]
✅ ভ্রমনের তারিখ - ২৫শে মার্চ ২০২৬ (বুধবার) রাত ১০ টা ২০ মিনিট
✅ ফেরার তারিখ - ২৮শে মার্চ ২০২৬ (শনিবার) ভোরে ৫ টা ৩০ মিনিট ঢাকায় থাকবো ইন শা আল্লাহ।
✅ যা যা দেখবো👇
★ দেবতাখুম
★ নীলাচল
★ ডাবল হ্যান্ড ভিউ
★ টাইটানিক ভিউ পয়েন্ট
★ নীলগির
★ শৈলপ্রপাত
★ চিম্বুক পাহাড়
প্যাকেযে যা যা অন্তর্ভুক্ত থাকবে ✅
★ ঢাকা টু বান্দরবান আসা - যাওয়া [নন এসি বাস]
★ ঢাকা টু বান্দারবান আসা ও যাওয়া [ এসি বাস নিতে চাইলে ইভেন্ট ফি সাথে জনপ্রতি ২৫০০ টাকা যোগ হবে ]
★ দুই দিনের সার্বক্ষণিক জীপ গাড়ি।
★ বান্দরবানে একরাত থাকা।
★ দুইদিনের মোট ৬ বেলা মানসম্মত খাবার।
★ সাথে থাকবে অভিজ্ঞ গাইড।
★ দেবতাখুম যাওয়ার লোকাল গাইড।
প্যাকেজ যা যা অন্তর্ভুক্ত না ❌
❌ যাত্রাবিরতি তে কোনো খরচ।
❌ ইভেন্টে উল্লেখ নেই এমন কোন খরচ।
❌ কোন ধরনের স্পট ফি খরচ।
❌ দেবতাখুমের নৌকা বা ভেলা খরচ।

খাবার মেনু 👇
> ১ম দিনঃ
সকাল - ডিম খিচুড়ি, চা, মিনারেল ওয়াটার।
দুপুর- ভাত, ডাল, ভর্তা, সোনালী মুরগীর মাংস/ মাছ,সবজি এবং মিনারেল ওয়াটার।
রাত- ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, চাইনিজ ভেজিটেবল,কোল্ড ড্রিংকস।
> ২য় দিনঃ
সকাল- পরোটা, ডাল,ভাজি,ডিম, চা, মিনারেল ওয়াটার।
দুপুর- মুরগী, পোলাও, কোল্ড ড্রিঙ্কস মিনারেল ওয়াটার।
রাত- পরটা/ রুটি, চিকেন গ্রিল, সালাদ, মিনারেল ওয়াটার।
➡️ কাপলদের আলাদা রুম থাকবে।
➡️প্রতি রুমে ৪ জন শেয়ার করে থাকতে হবে।
➡️ মেয়েদের জন্য আলাদা রুমের ব্যাবস্থা রয়েছে।
✅ বুকিং মানি জমা দেয়ার পদ্ধতিঃ
আমাদের সাথে সরাসরি কথা বলার পর কনফার্ম করা হলে বুকিং মানি দিয়ে সিট ফিলআপ করতে হবে।
❑ ট্যুর প্ল্যানঃ 👇
আগামী ২৫শে মার্চ (বুধবার ) রাত ১০ টায় ঢাকার কল্যাণপুর থেকে সৌদিয়া/ শ্যামলী/হানিফ/ ইউনিক/ মারছা পরিবহনে আমরা রওয়ানা দিবো বান্দরবানের উদ্দেশ্যে।
সকাল ৭ টায় বান্দরবান শহরে নেমে জীপ গাড়িতে করে চলে যাবো রিসোর্টে। সেখানে পৌছে ব্যাগ রেখে শহরে এসে সকালের নাস্তা সেড়ে নিবো।তারপর জীপে করে রওনা করবো রোয়াংছড়ির উদ্দেশ্যে।
কচ্ছপতলী বাজার নেমে নিজ নিজ এন আইডি কার্ডের ফটোকপি দিয়ে সেনাবাহিনী ক্যাম্পে এন্ট্রি করতে হবে। এবং সেইখান থেকে লোকাল গাইড নিয়ে কচ্ছপতলী বাজার থেকে ট্র্যাকিং অসম্ভব রকমের এডভেঞ্চার, একেবারে মনকে ভয়ার্ত করে দিতে পারে যাকে বলে তার জন্য পারফেক্ট দেবতাখুম। ২-৩ ঘন্টার পাহাড়ি পথে ট্রেকিং, এডভেঞ্চার, ভেলার কায়াকিং সবকিছুর কম্বো এই দেবতাখুম। একেবারে নেটওয়ার্ক এর বাইরে এক ভিন্ন পরিবেশ। আশেপাশে সব সুনসান, শব্দ হিসেবে থাকবে উপর থেকে পানির ফোটা পরার শব্দ, নিজেদের ভেলার আওয়াজ আর আপনার কথারই প্রতিধ্বনি! আর পানি এতটাই ঠান্ডা যে আপনার হিমশীতল শরীরকে আরো ভয়ার্ত করে তুলবে। এমনই এক স্থান হচ্ছে দেবতাখুম। তারপর ভেলা বা নৌকা নিয়ে ঘুরে দেখবো দেবতাখুম ।
সন্ধ্যায় রিসোর্টে ফিরে এসে নিজেদের মতো সময় কাটাবো সবাই।
দ্বিতীয় দিনে সকালে রিসোর্ট থেকে সকালের নাস্তা সেড়ে চেকআউট করে জীপে করে চলে যাবো নীলাচল। সেখান থেকে জীপে উঠে চলে যাবো নীলগিরি পথে পর্যায়ক্রমে ঘুরে দেখবো টাইগার পয়েন্ট, ডাবল হ্যান্ড ভিউ, চিম্বুক এবং শৈলপ্রপাত।
সবকিছু ঘুরা শেষ করে চলে সন্ধ্যায় বান্দরবান শহরে ফিরে এসে নিজেদের মতো ঘুরে দেখবো। এরপর নিজদের রাতের খাবার সেড়ে রাত ৯ টায় ঢাকার বাসে উঠে পড়বো।
ইনশাআল্লাহ সবকিছু ঠিক থাকলে ২৮শে মার্চ (শনিবার) ভোর ৫ টায় ৩০ মিনিট আমরা ঢাকায় থাকবো।
> বুকিং মানি পাঠান
💰01852-649834 (Bkash Nagad) Personal.
💰 01674-948668 (BKash Nagad) Personal

✤✤ যা সাথে নেওয়া উচিত এবং নিতে হবেঃ ✤✤
✦ অবশ্যই ভোটার আইডি কার্ডের ৩ কপি ফটোকপি নিতে হবে।
✦ প্রয়োজনীয় পর্যাপ্ত কাপড় রাখুন।
✦ অবশ্যই ট্রেকিং স্যান্ডেল।
✦ সানগ্লাস, হ্যাট/ক্যাপ/ছাতা ও ক্যামেরা।
✦ যারা ত্বক সচেতন তারা সানস্ক্রিন নিতে পারেন।
✦ ক্যামেরা, গামছা,ক্যাপ,পাওয়ার ব্যাংক, টিস্যু ইত্যাদি নিতে পারেন।
✦ পলিথিন নিয়ে নিবেন ভেজা কাপড় রাখার জন্য।
✦ দেবতাখুমে আমরা গোসল করবো, তাই সবাই একসেট এক্সট্রা কাপড় নিয়ে নিবেন।
✤✤ যা অবশ্যই মনে রাখা দরকারঃ ✤✤
✦ যারা সাঁতার জানেন না তদেরকে অবশ্যই নিরাপত্তার স্বার্থে লাইফ জ্যাকেট পড়ে পানিতে নামতে হবে।
✦ ভ্রমনকালীন সময়ে যেকোনো সমস্যায় টিম লিডারের নির্দেশনা মেনে চলতে হবে।
✦ ভ্রমনকালীন সময়ে পারষ্পরিক সহযোগিতার বিষয়টি মাথায় রাখতে হবে।
✦ শালীনতার মধ্যে থেকে আমরা ট্যুরটি সর্বোচ্চ উপভোগ করবো। অশালীন কিছু কোনভাবেই সহ্য করা হবে না। অশালীন আচরণকারীকে তৎক্ষণাৎ গ্রুপ থেকে বের করে দেয়া হবে।
✦ আমাদের ট্যুরে মাদকদ্রব্য বহন ও সেবন সম্পূর্ণ নিষিদ্ধ।
✦ আপনার আচরন যাতে কোনোভাবে অন্য গ্রুপ মেম্বারদের বিরক্তির কারন না হয় সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
✦ একজন ট্রাভেলার হিসেবে পরিচ্ছন্নতার বিষয়টি খেয়াল রাখতে হবে। অপচনশীল কিছু ফেলে পরিবেশের ক্ষতি করা যাবে না।
✦ স্থানীয় অধিবাসীদের সাথে খারাপ আচরণ করা যাবে না।
✦ প্রয়োজনের তাগিদে যেকোন সময়ে ট্যুর প্ল্যান চেঞ্জ করতে হতে পারে।
✦ সবচেয়ে জরুরি বিষয় আপনার একটি সুন্দর পরিচ্ছন্ন ভ্রমণপিপাসু মন থাকতে হবে। একমাত্র একটি ভ্রমণপিপাসু মনই আপনাকে ট্যুরটি সর্বোচ্চ উপভোগ করতে সহয়তা করতে পারে।
[ বুকিং মানি পাঠানোর আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে কনফার্ম হয়ে টাকা পাঠাবেন ]
> ট্যুর সম্পর্কিত বিস্তারিত কিছু জানার থাকলে কল করুন -
☎️ 01602306899 (তানভীর )
☎️ 01674948668 ( আরেফিন )
GDM Office Address: 279, Ground Floor, Hadi Plaza, Beside Global Hospital (Old Selina Hospital), Mazar Road er Matha, Mirpur-01, Dhaka-1216
Mobile- 0167494868
Advertisement

Event Venue

দেবতাখুম, রোয়াংছড়ি, বান্দরবান, Bandarban, Chittagong, Bangladesh

Tickets

Icon
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.

Ask AI if this event suits you:

More Events in Chittagong

Economics Research Excellence -2026
Wed, 25 Mar at 12:00 am Economics Research Excellence -2026

Chittagong, Chittagong Division, Bangladesh

Inani Coastal  Escape 2026
Wed, 25 Mar at 11:00 pm Inani Coastal Escape 2026

Inani Pebble Stone Resort

Chittagong is Happening!

Never miss your favorite happenings again!

Explore Chittagong Events