Advertisement
"আমিয়াখুম,ভেলাখুম,সাতভাইখুম,নাফাখুম ভ্রমণে বোহেমিয়ান"ঈদের এই লম্বা ছুটিতে খুমের রাজ্যে হারাতে যাচ্ছি আমরা...
এটা একটি ট্রেকিং ট্রিপ,কষ্ট করে প্রাকৃতিক সৌন্দর্য দেখার ইচ্ছে থাকলে আপনাকে এই ট্রিপে স্বাগতম।
তবে অবশ্যই আরামপ্রিয় মানুষরা এড়িয়ে যাবেন অনুরোধ.
মোটামুটি ছোটখাট ৩/৪ ঘন্টার ট্রেকিং অভিজ্ঞতা আছে এমন যেকেউ চাইলে যেতে পারবেন।
এই ট্রিপ মোটেই আরাম আয়েশের ট্রিপ না। মানিয়ে নেওয়ার মন মানসিকতা থাকলে এই ট্রিপ আপনার জন্যে পারফেক্ট।
সবাইকে ১০০% নিশ্চিত হয়ে ইভেন্টে Going দিতে অনুরোধ করছি। ইভেন্টের সমস্ত আপডেট পেতে Interested দিয়ে রাখলেই যথেষ্ট।
📍আমাদের গ্রুপের সকল ইভেন্ট আপডেট পেতে জয়েন করুন নিচের লিংকে।
★গ্রুপ লিংকঃ https://www.facebook.com/share/g/1FzNNyiPsp/?mibextid=wwXIfr
★পেইজ লিংকঃ https://www.facebook.com/share/1AgUnDGhG8/?mibextid=wwXIfr
**লম্বা সময় হাটার মানসিকতা নিয়ে নিজেকে ট্যুরের আগেই প্রস্তুত করে নিন। নিয়মিত হাঁটাহাঁটি, শরীর চর্চা করলে আশা করছি সমস্যা হবে না।
.
>এডভেঞ্চার পাগল সবার জন্য বোহেমিয়ানদের এবারের আয়োজন❤️
পাথর আর সবুজে ঘেরা পাহাড়ের মধ্য দিয়ে প্রবল বেগে নেমে আসা জলধারা। দুধসাদা রঙের ফেনা ছড়িয়ে তা বয়ে চলেছে পাথরের গা বেয়ে। নিমেষেই ভিজিয়ে দিচ্ছে পাশের পাথুরে চাতাল। সঙ্গে অবিরাম চলছে জলধারার পতন আর প্রবাহের শব্দতরঙ্গ। লোকালয় ছেড়ে গহিন পাহাড়ের মাঝে এমন দৃশ্য—একবার দেখলে মনের গভীরে গেঁথে থাকবে আজীবন। প্রকৃতি এমন অপার সৌন্দর্যের ডালা সাজিয়ে বসে আছে আমাদের এই সবুজ শ্যামল বাংলায়—বান্দরবানে। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের পাশে ‘আমিয়াখুম জলপ্রপাত’কে দেখা হচ্ছে বাংলার ভূস্বর্গ হিসেবে। কারো কারো মতে এটা বাংলাদেশের সবচেয়ে সুন্দর জলপ্রপাত। এর অবস্থান বান্দরবানের থানচি উপজেলার দুর্গম নাক্ষ্যিং নামক স্থানে।
.
ভ্রমণের সময়কালঃ
🎈ট্যুরব্যাপ্তীঃ ৪ দিন ৩ রাত
আমরা আগামী ২৩ই মার্চ ২০২৬ ঢাকা থেকে বাসে রাত ১০টা এবং চট্টগ্রাম থেকে ২৪ই মার্চ ভোর ৪টাই রওনা করবো এবং ২৭ই মার্চ তারিখ রাত ১০/১১ টায় চট্টগ্রাম এবং পরদিন ২৮ই মার্চ তারিখ ভোরে ৬/৭টায় ঢাকা থাকবো ইনশাআল্লাহ।
🏞️ট্রেকিং টাইম- দৈনিক মিনিমাম ৪-৫ ঘন্টা পাহাড়ি উচু নিচু পথে। খুব বেশি একটা খাড়া পাহাড় নেই,খালের পাশ দিয়েই হেটে যাওয়ার রাস্তা। তবে বুকিং এর আগে অবশ্যই স্থান সম্পর্কে ইউটিউব/গুগল করে জেনে বুঝে বুকিং করুন।
ট্যুর প্লানঃ
আমিয়াখুম যাওয়ার পারমিশন নেই এখন। অফরুট বলা যায় এখন। যারা কনফার্ম করবে শুধুমাত্র তাদেরই টুরের বিস্তারিত ফোনে বলা হবে। রেমাক্রী-নাফাখুম হয়ে যেতে না পারলে পদ্মঝিরি হয়ে যেতে হবে। আর পদ্মঝিরি হয়ে গেলে ২/৩ ঘন্টা বেশি ট্রেকিং করতে হবে। সহজ রাস্তায় যাওয়া সম্ভব হলে যাব নয়ত অন্য রাস্তা হয়ে যাব।
সম্ভাব্য দর্শনীয় স্থানসমূহঃ
♦️থানচি
♦️সাংগু নদী
♦️সাতভাইখুম
♦️আমিয়াখুম
♦️নাইক্ষংমুখ
♦️ভেলাখুম
♦️দেবতাপাহাড়
♦️নাফাখুম
♦️রেমাক্রি খাল
♦️রাজা পাথর/বড় পাথর
♦️তিন্দু
👥 ট্যুর সাইজ: ১৪ জন(ফিক্সড)
.
💰 ইভেন্ট ফি:
ঢাকা থেকে - ৯৫০০/- প্রতি জন।
চট্টগ্রাম থেকে - ৮৫০০/- প্রতি জন।
(কোনো কাপল পলিসি নাই)
👉কনফার্ম করার পদ্ধতি: ৩০৫০/- টাকা bKash করেই সাথে সাথে 01879463394 নম্বরে ফোন করে নিজের নাম এবং Transaction ID জানাবার পরেই আপনার আসন কনফার্ম হবে। অথবা চট্টগ্রাম দেখা করে সরাসরি দিতে পারবেন😊(বুকিং মানি সম্পূর্ণ অফেরতযোগ্য)
(বিকাশ)পারসোনাল নাম্বার:-
01879463394
👉👉কনফার্ম করার শেষ সময়ঃ আসন থাকা সাপেক্ষে
** আসন সংখ্যা সীমিত তাই আসন পূর্ণ হয়ে গেলে ইভেন্ট ক্লোজ করে দেওয়া হবে।
🔊ইভেন্ট ফি তে যা যা থাকছে-
👉ঢাকা/চট্টগ্রাম থেকে সকল ট্রান্সপোর্ট খরচ
👉বোট ভাড়া
👉মূল খাবার (ট্রেকিং করা অবস্থায় দুপুরের ভারী খাবার ম্যানেজ করা সম্ভব হবেনা)
👉মূল এবং লোকাল গাইড খরচ
👉আদিবাসী পাড়ায় থাকার খরচ
👉বোট খরচ
👉শুকনা খাবার
❌ যা থাকছেনাঃ
- কোন ব্যক্তিগত খরচ
- কোন ঔষধ
- যাত্রা বিরতিতে কোনো খাবার খরচ
.
🛒 যা সাথে নেওয়া উচিতঃ
-NID/Birth Certificate/Passport এর ১০ টি ফটোকপি।
-গ্রিপওয়ালা ট্রেকিং স্যান্ডেল
-থ্রি কোয়ার্টার/ট্রাউজার/ট্রেকিং প্যান্ট
- শুকনা খাবার (বাদাম, কিসমিস, খেজুর, বিস্কিট, পানির বোতল)
- ভ্রমণের সময় যত কম জিনিস নেয়া যায়, যত কম কাপড় নেয়া যায় ততই আরামদায়ক হয় ভ্রমণ
- মশা থেকে বাঁচার জন্য অডোমস ক্রিম
- গামছা নিবেন যেন রোদে মাথায় ঢেকে হাঁটা যায়
- সানগ্লাস, হ্যাট, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)
- ব্রাশ
- প্রয়োজনীয় ঔষধ
- টর্চ লাইট (বাধ্যতামূলক)
- চার্জের জন্য পাওয়ার ব্যাংক (কোন প্রকার বিদ্যুৎ সংযোগ থাকবে না)
-লাইফ জ্যাকেট
-শীতের কাপড়
ℹ️ কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ
১/ ট্রেকিং কালীন দুপুরের খাবার ম্যানেজ করা সম্ভব হবে না। নিজের সাথে থাকা শুকনা খাবার দিয়ে চলতে হবে এবং আমরাও কিছুটা প্রোভাইড করবো।আশা করছি সবাই যার যার দায়িত্ব পালন করবেন।
২/প্রতিটি জায়গার সৌন্দর্য রক্ষা করা দায়িত্বশীল ভ্রমণের প্রধান উদ্দেশ্য।
৩/ভ্রমণকালীন সময় আমরা সবাই একে অপরকে সর্বাত্মক সহায়তা করব।
৪/স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না।
৫/ কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করবেন না।
৬/ এখানে কোন প্রকার অশ্লীল আচরনের/কাজের কোন রকম সুযোগ নেই। তাই এমন আচরণ থেকে বিরত থাকার অনুরোধ করা হল। নাহয় কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।
৭/ যেহেতু গ্রুপ ট্যুর তাই সবার সাথে মিলেমিশে চলার মানসিকতা থাকতে কবে।
৮/ ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করে নেব।
.
ট্যুর সংক্রান্ত যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুনঃ
01879463394(Abid)
Advertisement
Event Venue
Thanchi, Bandarban, Chittagong, Bangladesh
Tickets
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.











