TOS সাথে এই ঈদে সাজেক ভ্রমণ

Sat, 21 Mar, 2026 at 08:00 pm UTC+06:00

1st floor sheikh sanaullah jame mosjid market, 3100 Sylhet, Bangladesh | Sylhet

Travelers of Sylhet
Publisher/HostTravelers of Sylhet
TOS \u09b8\u09be\u09a5\u09c7 \u098f\u0987 \u0988\u09a6\u09c7 \u09b8\u09be\u099c\u09c7\u0995 \u09ad\u09cd\u09b0\u09ae\u09a3
Advertisement
এটি সিলেট বিভাগের প্রথম ভ্রমণ গ্রুপ ট্রাভেলার্স অব সিলেট এর ইভেন্ট | আমাদের ইভেন্ট ওপেন ফর অল,যে কেউ জয়েন করতে পারেন আমাদের সাথে। যারা যাবেন বলে ভাবছেন তারা interested বাটনে ক্লিক করে রাখতে পারেন আর পুরোপুরি কনফার্ম হয়েই তবে Going বাটনে ক্লিক করবেন |
◆ভ্রমনের সম্ভাব্য বর্ননা◆
- ৮,৫০০/= জনপ্রতি,৪ জন শেয়ার বেসিস।
-কাপলঃ ২ জন ২০,০০০/= ,আলাদা কাপল রুমে থাকবেন ।
কনফার্ম মানেই টাকা পাঠিয়ে নিশ্চিত করা, মৌখিক কনফার্মেশন গ্রহণযোগ্য নয়।
২৬ জন কনফার্ম হলেই আমরা ইভেন্ট ক্লোজ করে দিবো।
কটেজ : আপনারা আগেভাগে বুকিং মানি দিয়ে দিলে আমরাও আগেভাগে রিসোর্ট বুক করে জানিয়ে দিবো । সাজেক এ সকল কটেজগুলো কাঠের কটেজ হয়।
মনে রাখুন আমরা সাজেক এ ১ রাত থাকবো । তাই ১ রাতের কটেজ ভাড়া,গাড়ী ভাড়া, ৫ বেলা মানসম্মত খাবার ,গাইডিং ফি ,সিলেট থেকে বাসে যাতায়াত আবার সিলেট এনে পৌছে দেয়া পর্যন্ত এ খরচ।
আমরা এবার যাচ্ছি মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে। সাজেক এ আপনারা একি দিনে আবহাওয়ার ভিন্ন ভিন্ন তিনটি রূপ দেখতে পারবেন আশা রাখছি।
ঝলমলে রোদেলা পরিবেশ একটু পরেই হয়তো মেঘে ঢেকে যাবে আপনার চারপাশ ডুবে যাবেন মেঘের ভিতর, অনেকটা ভালোলাগা কাজ করবে তখন। আর যারা মেঘ ছুয়ে দেখেননি তাদের জন্য ব্যপারটা না হয় চমকই থাকুক।
সাজেকের রাত খুব উপভোগ্য; সন্ধ্যা নামার সাথে সাথেই সুনসান নিরবতা আপনাকে নিয়ে যাবে স্মৃতির রাজ্যে। সোলার বাতির স্বল্প আলোর এ ছোট্ট শহরের অন্য আরেকটি রুপ দেখতে পাবেন আপনি রাতেই। নিশ্চিত করে বলতে পারি আপনি একটা নির্ঘুম রাত কাটাতে অনুপ্রানিত হবেন।
সাজেকে ৩ টা হ্যালিপ্যাড আছে, ৩ টার সৌন্দর্য তিন রকম।
বাংলাদেশ আর্মিদের দ্বারা রুইলুই পাড়ার অধিবাসীদের জন্য একটা ছোট তাঁত শিল্প গড়ে তোলা হয়েছে যেখানে সুন্দর সুন্দর শাল, গামছা, লুঙ্গিসহ আরো অনেক আকর্ষণীয় সামগ্রী পাওয়া যায়।
আমাদের এ যাত্রায় আমরা কাভার করবো খাগড়াছড়ির রহস্যময় আলুটিলা গুহা ,যা সুড়ঙের একপাশে ঢুকে অপর পাশ দিয়ে বের হতে হয় হাতে মশাল নিয়ে। যা আপনাকে দিবে এডভেঞ্চারের স্বাদ।
যাতায়াতঃ
আমাদের যাত্রা শুরু হবে বৃহস্পতিবার রাতে। সিলেট থেকে রাতের বাসে চলে যাবো খাগড়াছড়ি। সকাল আনুমানিক ৬ টায় খাগড়াছড়ি পৌছে নাস্তা সেরে নিবো । তারপর আর্মি স্কোয়াডে রওনা সাজেকের উদ্দেশ্যে । আমরা সাজেক পৌছুবো দুপুর ১১.৩০ টার দিকে । সেখানে আমাদের নির্ধারিত রুমে চেক ইন করে রুইলুই পাড়ায় একটা । আদিবাসী রেস্টুরেন্টে লাঞ্চ সেরে নিবো। লাঞ্চ সেরে রেস্ট নিয়ে বিকেলে আমরা ঘুরতে বের হবো রুইলুই পাড়া থেকে সাজেকের সবথেকে উচু পাড়া কংলাক পাড়ায় যাবো আমরা । সেখানকার পাহাড়ীদের মাটির ঘর, পানি তোলার সিস্টেম, খাবার দাবার, জীবনযাপনে আপনার বিস্মিত না হয়ে উপায় নেই এরপর হ্যালিপ্যাড ২ থেকে সূর্যাস্ত দেখবো আমরা।
রাতে সবাই রাজি থাকলে আমরা বারবিকিউ পার্টি করবো। তারপর ঘুম। রাতে আমরা শেয়ার বেসিস রুমে থাকবো। তবে কাপলরা চাইলে আলাদা রুমে থাকতে পারবেন, সেক্ষেত্রে কাপল প্যাকেজ ও আলাদা।
খুব ভোরে সূর্যদোয় দেখতে আমরা আবারো হ্যালিপ্যাড এ যাবো, সেখানে সূর্যদোয় দেখে নাস্তা সেরে নিবো। তারপর খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা।
খাগড়াছড়ির বিখ্যাত সিস্টেম রেস্টুরেন্টে লাঞ্চ সেরে আমরা যাবো আলুটিলা গুহা দেখতে, সম্ভব হলে আমরা ছোট স্বর্ণমন্দির দেখবো
খাগড়াছড়ি থেকে ডিনার করে সিলেট ফিরে আসবো আমরা।
যে যে স্থানগুলাতে যাওয়া হবে
-সাজেক
-রুইলুই পাড়া
-কংলাক পাহাড়
-আলুটিলা গুহা
-খাগড়াছড়ি হর্টিকালচার পার্ক
-ছোট স্বর্ণ মন্দির (সময় সংকুলান হলে)
**যা যা থাকছে এই খরচেঃ
- সিলেট টু খাগড়াছড়ি বাস টিকেট
- সাদা জীপ গাড়িতে যাতায়াত
-কটেজ ভাড়া
- খাগড়াছড়ি টু সিলেট বাসের টিকেট
- সকালের খাবার থেকে শুরু করে আসার দিন দুপুরের খাবার সহ মোট ৫ বেলা খাবার।
- একবেলা আদিবাসীদের ঐতিহ্যবাহী সিস্টেম রেস্টুরেন্টে খাওয়া।
- কটেজ এ রাত্রি যাপন।
** যে সকল জিনিস সাথে নিবেন ঃ
- ভ্রমণে যতো কম কাপড় নিতে পারেন ভালো
- মশা থেকে বাঁচার জন্য অডোমস ক্রিম
- রোদ থেকে বাচার জন্য গামছা
- সাজেকে বৃষ্টি হবার সম্ভাবনা অনেক বেশি, তাই বৃষ্টি থেকে নিজের ব্যাগ এবং অন্যান্য জিনিসপত্র বাঁচানোর জন্য পলিথিন নিবেন
- সানগ্লাস ও হ্যাট
- ক্যমেরা এবং এক্সট্রা ব্যাটারি
- প্রয়োজনীয় ঔষধ
- চার্জের জন্য পাওয়ার ব্যাংক
লক্ষণীয় বিষয়ঃ
* এই ট্রিপে মোটামুটি হাঁটা লাগতে পারে তবে খুবই সামান্য।
* রুমে শেয়ার বেসিসে থাকার ব্যাবস্থা করা হবে।
* অবশ্যই মেয়েদের জন্য আলাদা ব্যাবস্থা করা হবে।
* খাবারের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ ভালোটাই দেওয়ার চেষ্টা করবো।
* 'ট্রাভেলার্স অব সিলেট' কারো কোনো ব্যক্তিগত খরচ ও ব্যক্তিগত ঔষধ বহন করবে না।
মনে রাখুন:
* কথায় আছে ভ্রমনে জ্ঞান বাড়ে। আমাদের ভ্রমন হোক আনন্দদায়ক। বাজুক নতুন সম্পর্কের জয়গান।
* কোনো ধরনের মাদকদ্রব্য গ্রহন বা বহন করা যাবে না।
* আমরা ধূমপানকে নিরুৎসাহিত করি। কেউ ধূমপান করলে অবশ্যই অধুমপায়ীদের থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখে ধূমপান করবেন।
* মনে রাখতে হবে আমরা প্রকৃতির সন্তান, তাই কোনোভাবেই প্রকৃতির সৌন্দর্য্য ও ভারসাম্য নষ্ট হয় এমন কিছু আমরা করবো না।
* সাজেক ভ্যালি একটি আদিবাসী অধ্যুষিত এলাকা, তাই আমাদের কোনো প্রকার আচরণে যেনো ওখানকার কেউ মনক্ষুন্ন না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে।
* এটি একটি দলগত জার্নি, তাই ভ্রমনকালীন সমস্যাগুলো মেনে নেয়ার মন মানসিকতা থাকতে হবে। আর হা… কোনোভাবেই দলছুট হওয়া যাবে না।
* পরিস্থিতি বিবেচনায় ভ্রমনকালীন প্ল্যানে কোনো পরিবর্তন বা যেকোনো সমস্যার সমাধান আমরা নিজেদের মধ্যে আলোচনা করেই করবো।
প্রতিদিন ই কনফার্মেশন চলছে।
কনফার্ম করার ডেডলাইন : ট্যুরের ২ দিন পূর্বে
# কনফার্ম মানেই টাকা পাঠিয়ে নিশ্চিত করা, কারো ক্ষেত্রেই মৌখিক কনফার্মেশন গ্রহণযোগ্য নয়।
# কনফার্ম মানি অফেরতযোগ্য
কনফার্ম মানি পাঠানোর জন্য
- বিকাশ নাম্বারঃ
১/ শফি - 01725 843030 personal
🏫account name - TRAVELERS OF SYLHET
CITY BANK ZINDABAZAR BRANCH SYLHET
A/C No: 1502624436001
আগ্রহীগণ উক্ত তারিখের মধ্যে ব্যাঙ্ক এ ৪০০০/= অথবা bkash এ ৪০৮০/= টাকা পাঠিয়ে আসন কনফার্ম করে ফেলুন। টাকা পাঠানোর পর অবশ্যই ম্যাসেজ অথবা ইভেন্ট পেইজে পোস্ট দিয়ে ইনফর্ম করবেন।বাকি টাকা ট্রিপের দিন দিবেন। এছাড়া অফিসে এসে দেখা করেও কনফার্ম করতে পারেন ।
অফিসঃ 🏫 ট্রাভেলার্স অব সিলেট
২য় তলা ,শেখ সানাউল্লাহ জামে মসজিদ মার্কেট,জিতু মিয়ার পয়েন্ট,শেখঘাট সিলেট।
*সবশেষে সবাইকে ইভেন্ট ডিটেইলস ভালো করে পড়ে তারপর কনফার্ম করার অনুরোধ করছি।
যেকোন ব্যাপার জানতে যোগাযোগঃ
01725 843030 ,01842 823030 ,01723 282426
Advertisement

Event Venue

1st floor sheikh sanaullah jame mosjid market, 3100 Sylhet, Bangladesh, Sylhet, Bangladesh

Tickets

Icon
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.

Ask AI if this event suits you:

More Events in Sylhet

\u0988\u09a6\u09c7 \u09ae\u09be\u09b2\u09a6\u09cd\u09ac\u09c0\u09aa \u0993 \u09b6\u09cd\u09b0\u09c0\u09b2\u0999\u09cd\u0995\u09be \u099f\u09cd\u09af\u09c1\u09b0
Sat, 21 Mar at 11:45 pm ঈদে মালদ্বীপ ও শ্রীলঙ্কা ট্যুর

1st floor sheikh sanaullah jame mosjid market, 3100 Sylhet, Bangladesh

\u0988\u09a6\u09c7\u09b0 \u099b\u09c1\u099f\u09bf\u09a4\u09c7 \u09b8\u09be\u099c\u09c7\u0995 \u098f\u09ac\u0982 \u0996\u09be\u0997\u09a1\u09bc\u09be\u099b\u09a1\u09bc\u09bf
Sun, 22 Mar at 08:00 pm ঈদের ছুটিতে সাজেক এবং খাগড়াছড়ি

Sylhet, Sylhet, Sylhet Division, Bangladesh

\u0988\u09a6\u09c7 \u09b9\u09bf\u09ae\u09be\u09b2\u09df\u09c7\u09b0 \u09a6\u09c7\u09b6 \u09a8\u09c7\u09aa\u09be\u09b2 \u0997\u09cd\u09b0\u09c1\u09aa \u099f\u09cd\u09af\u09c1\u09b0 \u09e7
Tue, 24 Mar at 04:00 pm ঈদে হিমালয়ের দেশ নেপাল গ্রুপ ট্যুর ১

1st floor sheikh sanaullah jame mosjid market, 3100 Sylhet, Bangladesh

Sylhet is Happening!

Never miss your favorite happenings again!

Explore Sylhet Events